৩১শে জানুয়ারী শিরিফলকাটি দাওরা হাদিস মাদ্রাসায় খতমে বুখারী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে । - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
৩১শে জানুয়ারী শিরিফলকাটি দাওরা হাদিস মাদ্রাসায় খতমে বুখারী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ।

৩১শে জানুয়ারী শিরিফলকাটি দাওরা হাদিস মাদ্রাসায় খতমে বুখারী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ।

৩১শে জানুয়ারী শিরিফলকাটি দাওরা হাদিস মাদ্রাসায় খতমে বুখারী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে

 

মোঃ ফরিদ উদ্দিন। শ্যামনগর প্রতিনিধি।

আগামী ৩১শে জানুয়ারি -২৩ ইসলামের ইতিহাস ঐতিহ্য দ্বীন ইসলাম প্রচার ও প্রসারে ৭১তম বছর প্রদর্পনে ঐতিহ্যবাহী জামিয়া আজিজিয়া কাসিমুল উলুম শিরিফলকাটি দাওরা হাদিস মাদ্রাসার উদ্যোগে খতমে বুখারী , হাফেজদের পাকড়ী প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

আধ্যাত্বিক রাহবার কুতুবুল আলম ওস্তাদুল মোকাররম পীরেকামেল মরহুম আলহাজ্ব হযরত মাওলানা আমির হোসাইন (রঃ) বড় হুজুর প্রতিষ্ঠিত

বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যখন সমগ্র ভূপৃষ্ঠ তথা পুরো বিশ্ব হতে ইসলাম ও মুসলমানদের কে চিরতরে নিশ্চিহ্ন করার বহুমুখী ষড়যন্ত্রের জাল বিস্তার করছে ইসলামের

একশ্রেণীর মুখোশধারী কুচক্রী মহল, বিজাতীয় অপশক্তি, মুসলমানদের মৌলিক আকিদা ও বিশ্বাসের উপর আঘাত করে সঠিক ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে ঠিক এমন এক দুর্যোগপূর্ণ মুহূর্তে ইসলামের যথাযথ সংরক্ষণ এবং দ্বীনের সঠিক হেফাজতের সুমহান দায়িত্ব নিয়ে দক্ষিণ খুলনার পাদদেশে সুন্দরবনের কোল ঘেঁষে তৎকালীন খুলনা জেলার অন্তর্গত সাতক্ষীরা মহাকুমার অন্তর্গত বর্তমান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রীফলকাটি গ্রামে দ্বীনি শিক্ষা প্রাচার ,প্রসার প্রতিষ্ঠার লক্ষ্যে এই এলাকার মহামানব দক্ষিণবঙ্গের কৃতিসন্তান শিক্ষা অনুরাগী সময়ের আধ্যাত্বিক রাহবার হাজার হাজার আলেম ওলামাদের হৃদয়ের স্পন্দন কুতুবুল আলম ওস্তাদুল মোকাররম পীরে কামেল আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা আমির হোসাইন সাহেব রহঃ( বড় হুজুর)১৯৫৩ সালে সাতক্ষীরা জেলার মধ্যে অন্যতম সর্ব প্রথম শ্রীফলকাটি কাওমী মাদ্রাসা টি স্থাপন করেন।

ঐতিহ্যবাহী অএ মাদ্রাসা টি সেই ১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০২৩ সাল পর্যন্ত দ্বীন ইসলামের খেতমতে এই মাদ্রাসাটি হাজার হাজার কোরআনে হাফেজ, ও আলেম তৈরি করতে সক্ষম হয়েছে।

বর্তমানে শিরিফলকাটি দাওরা হাদিস মাদ্রাসা হিসেবে পরিচিত।

ইসলাম শিক্ষাই জাতির মেরুদন্ড।যুগে যুগে মানুষের কল্যাণের জন্য যে সব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম ও সর্ব্যেত্তম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কাওমী মাদ্রাসা।

আগামী ৩১শে জানুয়ারি ২০২৩ রোজ মঙ্গলবার চলতি ১৪৪৩-৪৪হিজরী ২০২২-২৩ শিক্ষাবর্ষের খতমে বুখারী, হাফেজে কুরআন শিক্ষার্থীদের মাঝে পাগড়ী প্রদান অনুষ্ঠান বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত খতমে বুখারী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস আল্লামা মুফতি আব্দুস সাদেক সাহেব।

কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন দেশ বরণ্য আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরত মাওলানা আলহাজ্ব জাকারিয়া সাহেব।

অত্র মাদ্রাসার জামিয়া শাখার প্রধান সুরেলা কন্ঠের অধিকারী হযরত মাওলানা আলহাজ্ব জিয়াউর রহমান ফারুকী যুক্তিবাদী বর্তমান যুগ জিজ্ঞাসার উপর বয়ান করবেন।

পবিত্র বুখারী শরীফ খতম কুরআনে হাফেজ পাকড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দেশ বরণ্য ওলামা মাশায়েখ গন উপস্থিত থাকবেন

উল্লেখ্য চলতি শিক্ষাবর্ষে তাক মিল ফিল হাদিস মাস্টার্স সমমান ১০জন শিক্ষার্থী বুখারী শরীফ খতম করে বের হবেন। এছাড়া পবিত্র কোরআনে হাফেজ হয়ে ০৩ জন ছাত্র দস্তরে পাগড়ী গ্রহন করবেন।

মাহফিল শেষ দোয়া করবেন শায়খুল হাদীস আল্লামা মুফতি আব্দুস ছাদেক সাহেব (দঃ বাঃ)

মাওঃ আমির হোসেন (বড় হুজুর) মাওলানা সৈয়দুর রহমান সাহেব মাওঃ কুরবান আলী সাহেব ( মানিকপুর হুজুর) মাওঃ আব্দুল জলিল সাহেব (রাজাপুর হুজুর) বিশিষ্ট শিক্ষা অনুরাগী ডাক্তার মাস্টার আলহাজ্ব ইসরাফিল হোসেন সহ এলাকার সকল মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করে দেশের অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

বর্তমান সময়ে দেশ-বিদেশে সাড়া জাগানো আলেমেদ্বীন জামিয়া প্রধান শায়খূল হাদিস মুফতি জিয়াউর রহমান ফারুকী অত্র মাদ্রাসার মাহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বলেন আল্লাহর রহমতে ঐকান্তিক প্রচেষ্টায় সকলের সার্বিক সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসা টি জামিয়া আজিজিয়া কাসেমুল উলুম শিরিফলকাটি দাওরা হাদিস মাদ্রাসা হিসেবে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

তার সাথে মুফতী আজম আব্দুস সাদেক সাহেব( দঃ বাঃ) সহ আরো ২৪জন দক্ষ শিক্ষক মন্ডালী আছেন।


 

গোবিপ্রবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের  লিপুস ক্যান্টিন থেকে বিক্ষোভ  মিছিল  শুরু হয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে নেতাকর্মীদের বক্তৃতার মাধ্যমে বিক্ষোভ মিছিল কর্মসূচী শেষ হয়। বিক্ষোভ মিছিলে আনুমানিক হাজারের অধিক নেতাকর্মীর উপস্থিতি দেখ যায়।
এসময়  বিশ্ববিদ্যালয় ছাত্রদলের  সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার গালিব, সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার,   যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজান ইসলাম, মাসুদ রানা, আরিফুল ইসলাম, নূরজামাল, আল রোহান, বাতেন সরকার, শফিকুল ইসলাম, জাহিদ কামাল,  দপ্তর সম্পাদক তর্কি ইয়াছির,  সহ সকল  পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে স্লোগান দেয়, ❝নারী অধিকার রক্ষা করতে, ছাত্রদল সজাগ থাকবে। দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। শিবির আর স্বৈরাচার, মিলেমিশে একাকার। নারী হেনস্থার আস্তানা, এ বাংলায় হবে না।❞
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন, নারীদের অধিকার নিয়ে কথা বলে যে সংগঠন, তা জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৫ আগস্টের পর একটি গুপ্ত সংগঠনের আবির্ভাব হয়েছে, যারা গত ১৭ বছর স্বৈরাচারের সাথে মিলিত হয়ে কাজ চালিয়েছে। সেই কারণে তারা তাদের কমিটি প্রকাশ করে না। বর্তমানে তারা সাইবার ক্রাইমের মাধ্যমে নারীদের হেনস্তা করছে এবং গুপ্তভাবে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জামাত-শিবির গুপ্তভাবে রাজনীতি করে তাদের ফায়দা হাসিল করতে পারবে না।
ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, পরিচয় গোপন করে এমন চরিত্রহীনা রাজনীতি বন্ধ করার আহ্বান থাকবে আপনাদের প্রতি (গুপ্ত বাহিনীর)। পাশাপাশি, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ (৭১) বিশ্বাস করে না, তারা বাংলাদেশে রাজনীতি করতে পারে না। আপনারা গুপ্তভাবে রাজনীতি করবেন না, প্রকাশ্যে আসুন। আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললেও আপনারা ফেক আইডি দিয়ে প্রতিহত করেন। এই ফেক আইডির রাজনীতি বন্ধ করতে হবে। আমি ছাত্রদলের রাজনীতি করি, আমার পরিচয় আছে। আপনিও রাজনীতি করলে আপনার পরিচয় প্রকাশ্যে আনুন। আমরা সবাই ২৪ জুলাইয়ের আন্দোলনে একসাথে কাজ করেছি। আবার একসাথে থেকে আগামী বাংলাদেশ গড়ব। তবে আপনাদের প্রতি একটা অনুরোধ রাখবো, সাইবার বুলিং ও অনলাইন রাজনীতি থেকে সরে আসুন।

নারী নিপীড়নের গোবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ 

শাহাজান, গোবিপ্রবি:

‘গনতন্ত্রের মা‘  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  মসজিদে ১৫ আগস্ট  ২০২৫ (শুক্রবার)   আসরবাদ দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করে গোপালগঞ্জ বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু  কামনা করে দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ  মাহফিলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ সহ অনান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থীীবৃন্দ ও মুসল্লিগন।

গোবিপ্রবি ছাত্রদল সভাপতি দূর্জয় শুভ জানান, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তিনিই জাতিকে একটি সত্যিকার গণতন্ত্রের শক্তভিত্তির ওপরে দাঁড় করাতে চেয়েছিলেন। আনতে চেয়েছিলেন অর্থনৈতিক মুক্তি। দিতে চেয়েছিলেন জাতিকে সম্মান আর গৌরব। তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলী এ দেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। বেগম খালেদা জিয়া সেই ধারাকে এগিয়ে নেন এবং বিএনপি অত্যন্ত জনপ্রিয় দলে পরিণত হয়। খালেদা জিয়ার সময়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ‘ইমার্জিং টাইগার’ খেতাবে ভূষিত হয়। তিনি একাধারে স্বৈরশাসকের আতঙ্ক, গণতন্ত্রের ধারক। আজ এই মহীয়সী নারীর শুভ জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। দেশ বাসীর কাছে আপোষহীন জননেত্রীর জন্যে দোয়া চাই।

বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল মনে রাখবে।”

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে গোবিপ্রবি  ছাত্রদলের দোয়া মাহফিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d