৫০০ হার্টজ রিফ্রেশ রেটের প্রথম গেমিং মনিটর আনল স্যামসাং - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
৫০০ হার্টজ রিফ্রেশ রেটের প্রথম গেমিং মনিটর আনল স্যামসাং

৫০০ হার্টজ রিফ্রেশ রেটের প্রথম গেমিং মনিটর আনল স্যামসাং

Oplus_131072

বিশ্বের প্রথম ৫০০ হার্টজ রিফ্রেশ রেটের ওএলইডি গেমিং মনিটর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ‘ওডিসি ওএলইডি জি৬’ নামের এই মনিটরটি মূলত গেমার বা গেম খেলোয়াড়দের জন্য তৈরি করা হয়েছে।

গত রোববার স্যামসাং জানায়, নতুন এই গেমিং মনিটর প্রাথমিকভাবে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়ার বাজারে ছাড়া হয়েছে। পরে এটি বিশ্বের অন্যান্য দেশেও পাওয়া যাবে। ওডিসি ওএলইডি জি৬ মনিটরটির দাম ধরা হয়েছে ১ হাজার ৪৮৮ মার্কিন ডলার। মনিটরটিতে রয়েছে ২৭ ইঞ্চি আকারের কিউএইচডি (২৫৬০ x ১৪৪০ পিক্সেল) রেজল্যুশনের ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৫০০ হার্টজ। ডিসপ্লেটির গ্রে-টু-গ্রে রেসপন্স টাইম মাত্র শূন্য দশমিক শূন্য ৩ মিলিসেকেন্ড, যা দ্রুত প্রতিক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। এতে স্যামসাংয়ের নিজস্ব কিউডি-ওএলইডি প্রযুক্তি ব্যবহার করাহয়েছে। মনিটরটি এনভিডিয়া জি-সিঙ্ক এবং এএমডি ফ্রিসিঙ্ক প্রিমিয়াম প্রো প্রযুক্তি সমর্থন করবে। ফলে স্ক্রিন টিয়ারিং ও স্টাটারিংয়ের মতো সমস্যা কমে আসবে। দীর্ঘ সময় গেম খেলার সময়ও ছবি থাকবে মসৃণ ও স্থির।গঠনগত দিক থেকে মনিটরটির ফ্রেমের উপাদান ধাতব। আর পেছনে রয়েছে ‘কোর লাইটিং+’ প্রযুক্তি, যা স্ক্রিনে প্রদর্শিত কনটেন্ট অনুযায়ী আলো বদলাবে। উচ্চতা, কাত ও ঘূর্ণনের মতো স্ট্যান্ড-সমন্বয়ের সুবিধাও এতে রাখা হয়েছে। মনিটরটির চারপাশে প্রায় অদৃশ্য বেজেল থাকবে। সংযোগের সুবিধার ক্ষেত্রে মনিটরটিতে রয়েছে ডিসপ্লে পোর্ট ১ দশমিক ৪, দুটি এইচডিএমআই পোর্ট, একটি ইউএসবি-এ পোর্ট এবং একটি হেডফোন জ্যাক। এটি ভেসা ডিসপ্লে এইচডিআর ট্রু ব্ল্যাক ৫০০ সার্টিফায়েড। সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার নিট পর্যন্ত পৌঁছাতে পারে। প্যানটোন ভ্যালিডেটেড মনিটরটি ২ হাজার ১০০টির বেশি রং এবং ১১০টি ভিন্ন ধরনের ত্বকের রং নিখুঁতভাবে প্রদর্শনে সক্ষম, যা গেমিংয়ের পাশাপাশি পেশাদার কনটেন্ট নির্মাতাদের জন্যও উপযোগী করে তুলেছে।ওএলইডি ডিসপ্লেতে বার্ন-ইনের ঝুঁকি কমাতে স্যামসাং এতে যুক্ত করেছে ‘ওএলইডি সেফগার্ড+’ প্রযুক্তি। এতে ব্যবহার করা হয়েছে পালসেটিং হিট পাইপ ও ডায়নামিক কুলিং সিস্টেম, যা প্রচলিত পদ্ধতির চেয়ে পাঁচ গুণ বেশি কার্যকর বলে দাবি করেছে স্যামসাং। পাশাপাশি স্থির ছবির উপাদানগুলো স্বয়ংক্রিয়ভাবে হালকা ডিম হয়ে যাবে, যা দীর্ঘ মেয়াদে স্ক্রিন বার্ন রোধে সহায়ক হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d