বিভ্রান্তকারীরা ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে মিটিং করছে: প্রধানমন্ত্রী - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বিভ্রান্তকারীরা ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে মিটিং করছে: প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীরা ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে মিটিং করছে: প্রধানমন্ত্রী

প্রতিবেদনঃ ওমর ফারুক

বিভ্রান্তকারীরা ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে মিটিং করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । এ সময় তিনি বলেন, কিছুসংখ্যক সুযোগসন্ধানী মানুষ দেশে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর একটি মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি মহল জনগণের কল্যাণে বিএনপির নেওয়া রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করতে চায়। যারা একসময় টিকেট বিক্রি করে রাজনীতি করেছে, জনগণের ম্যান্ডেট তাদের পছন্দ নয়। দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এসব বিভ্রান্তি থেকে দূরে থাকতে হবে।

তিনি আরো বলেন, বিএনপির শক্তির মূল উৎস হচ্ছে এ দেশের সাধারণ মানুষ। বিএনপি কোনো বিদেশি শক্তির ওপর ভর করে রাজনীতি করে না, বরং জনগণের সমর্থন নিয়েই এগিয়ে চলে। বর্তমান সরকার জনগণের প্রাণের সব দাবি ধাপে ধাপে পূরণ করবে।

বর্তমান সরকার একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।


স্টাফ রিপোর্টার

 

ফরিদপুরে এক যুবকের বিরুদ্ধে নিজের দাদি–ফুফুসহ তিনজনকে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

 

হত্যাকাণ্ডে অভিযুক্ত আকাশ মোল্লা (৪০) গদাধরডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে। হত্যার শিকার তিনজন হলেন আকাশ মোল্লার দাদি আমেনা বেগম (৭৫), ফুফু সালেহা বেগম (৫৫) ও প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। কাবুল চৌধুরী ওই গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি পেশায় রিকশাচালক। তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছেফলো করুন

একসঙ্গে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। সোমবার রাতে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে

একসঙ্গে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। সোমবার রাতে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামেছবি: প্রথম আলো

ফরিদপুরে এক যুবকের বিরুদ্ধে নিজের দাদি–ফুফুসহ তিনজনকে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

 

হত্যাকাণ্ডে অভিযুক্ত আকাশ মোল্লা (৪০) গদাধরডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে। হত্যার শিকার তিনজন হলেন আকাশ মোল্লার দাদি আমেনা বেগম (৭৫), ফুফু সালেহা বেগম (৫৫) ও প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। কাবুল চৌধুরী ওই গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি পেশায় রিকশাচালক। তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

 

এ ঘটনায় রিয়াজুল ইসলাম (৩৮) ও আরজিনা বেগম (৩৮) নামের দুজন আহত হয়েছেন। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

 

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রতিবেদশীদের ভিড়। সোমবার রাতে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রতিবেদশীদের ভিড়। সোমবার রাতে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামেছবি:

তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত আকাশ পলাতক রয়েছেন। তাঁকে আটক করার জন্য মাঠে একাধিক টিম কাজ করছে।’

 

আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রাজ্জাক শেখ বলেন, সোমবার রাত ১০টার দিকে কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আকাশ তাঁর দাদি ও ফুফুকে হত্যা করে। এ সময় মারধর ঠেকাতে এলে প্রতিবেশী কাবুল চৌধুরীকে পিটিয়ে হত্যা করেছেন। বাঁচাতে এসে আরও দুই প্রতিবেশী আহত হয়েছেন।

 

আকাশ একসময় ফরিদপুর যক্ষ্মা হাসপাতালে পিয়ন পদে কর্মরত ছিলেন উল্লেখ করে ইউপি সদস্য রাজ্জাক শেখ বলেন, ‘আকাশ মানসিকভাবে অস্থির প্রকৃতির ছেলে ছিলেন। এ জন্য তাঁকে বিয়েও দেওয়া হয়নি। তাঁর এক আত্মীয় তাঁকে স্বাস্থ্য বিভাগের চাকরির ব্যবস্থা করে দিয়ে দিয়েছিলেন। যখন তাঁর মাথা নষ্ট হতো, সে অফিসেও যেত না। আবার যখন ভালো থাকত, সুস্থ–স্বাভাবিক মানুষের মতোই আচরণ করত।’।

ফরিদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, বাঁচাতে আসা প্রতিবেশীও নিহত

 

নিয়োগপত্রের দাবিতে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনের কারণে আন্দোলনরত ৭ শিক্ষকের একটি প্রতিনিধি দল রোববার (২৬ এপ্রিল) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

সাত সদস্যের এ প্রতিনিধি দল তাদের নিয়োগটি দ্রুত সম্পন্ন এবং বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

 

সাক্ষাতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতেই চলমান আছে। প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।  তিনি আন্দোলনকারীদের ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলন স্থগিত করে নিজ গন্তব্যে ফিরে যাওয়ার আহবান জানান।

 

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

 

তীব্র গরমের অস্থিরতার পর স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ অস্থায়ী ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমে গরমের তীব্রতা হ্রাস পেতে পারে।

 

রোববার (২৬ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে কখনো অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় কোথাও কোথাও বৃষ্টি অথবা দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

 

সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

 

পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানানো হয়েছে। এদিকে ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সারা বিশ্বেই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি গড়ে ওঠে তাদের পড়াশোনা ও গবেষণার কারণে। কিন্তু আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচিতি গড়ে ওঠে রাজনৈতিক কারণে। বিশ্ববিদ্যালয়গুলো আলোচনায় আসে রাজনৈতিক হানাহানি ও অস্থিরতার কারণে। জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমরা এই অবস্থার পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক চট্টগ্রামে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমাদেরকে উদ্বিগ্ন ও হতাশ করেছে। দলীয় আধিপত্য প্রতিষ্ঠায় ক্যাম্পাসে উত্তেজনা তৈরি করা হয়েছে এবং পরস্পর বিরোধী কর্মকাণ্ডে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার আশংকা তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শক্তহাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আহবান জানায়। একই সাথে ছাত্র সংগঠন দুইটিকে গঠনমূলক শিক্ষাবান্ধব রাজনৈতিক সংস্কৃতি চর্চার আহবান জানায়।

আজ ২৫ এপ্রিল শনিবার দলের নিয়মিত বৈঠকে এসব মন্তব্য করেন অধ্যক্ষ ইউনুছ আহমাদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের মহাসচিব বলেন, একটি স্বাধীন ও আধুনিক রাষ্ট্রে ছাত্র রাজনীতি হওয়া উচিৎ পড়াশোনা, গবেষণা ও দক্ষতাকেন্দ্রীক। কিন্তু ছাত্র রাজনীতি হয়ে উঠেছে দলীয় লেজুড়বৃত্তি। এর অবসান হতে হবে। কোন অবস্থাতেই ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ নষ্ট করা যাবে না।

 

বৈঠকে আরো উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ মকবুল হোসাইন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলাওয়ার হোসেন সাকী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ জান্নাতুল ইসলাম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ মুহাম্মদ নুরুন্নবী, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, সহ-প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, সহ-দফতর সম্পাদক এডভোকেট বরকতুল্লাহ লতিফ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী, কেন্দ্রীয় সদস্য মুফতি রেজাউল করীম আববার, সদস্য মাওলানা শামসুদ্দোহা আশরাফী, ডা. শহিদুল ইসলাম।

 

বার্তা প্রেরক

শেখ ফজলুল করীম মারুফ

কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ

শিক্ষাঙ্গনে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে পড়ালেখার পরিবেশ নষ্ট করা যাবে না

 

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। আজ বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম রাঙামাটি সড়কের রাউজান চারাবটতল এলাকায়প্রথম আলো

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে নিহত বিএনপি কর্মী কাউসারুজ্জামানের লাশ নিয়ে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করেছেন স্বজন ও গ্রামবাসী। আজ শনিবার বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রাউজানের চারাবটতল এলাকায় এ অবরোধ চলে। অবরোধকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশকে আলটিমেটাম দেন। খুনিদের প্রকাশ্য এনে বিচার নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।

বেলা সাড়ে তিনটার দিকে সরেজমিন দেখা যায়, লাশ বহনকারী অ্যাম্বুলেন্স এবং লাশ রাখার খাটিয়া দিয়ে সড়ক অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। শত শত নারী-পুরুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন এবং খুনিদের বিচারের দাবিতে স্লোগান দেন। এ সময় সড়কটির দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ায় দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

পুলিশ জানিয়েছে, আজ বিকেল চারটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে সন্ধ্যায় লাশ দাফনের পর মামলা দিতে পরিবারকে থানায় আসতে বলা হয়েছে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাউসারুজ্জামানের ওপর গত দুই বছরে আরও কয়েকবার সন্ত্রাসীরা হামলা করেছে। এবার গুলি করে হত্যা নিশ্চিত করেছে। তবে কী নিয়ে তাঁর সঙ্গে বিরোধ, সেটি পরিষ্কার জানেন না তাঁরা।

পরিবারের সদস্যরা জানান, কাউসারুজ্জামান গতকাল শুক্রবার রাত তিনটার দিকে তাঁর নানাবাড়ি থেকে দাওয়াত খেয়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। পথে সাত–আটজন অস্ত্রধারী তাঁর ওপর হামলা করে। তাঁর পিঠে গুলি লাগে। স্বজনেরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আজ ভোরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাউজানে খুন হওয়া বিএনপি কর্মীর লাশ রেখে মহাসড়ক অবরোধ

মোঃ ওমর ফারুক

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভাগ খুলনা, যা ইতিহাস, ঐতিহ্য ও অর্থনীতির দিক থেকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। খুলনা জেলা প্রশাসনিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৮৮২ সালে। সেই হিসেবে প্রতিবছর এর জন্মবার্ষিকী উদযাপিত হয়।

খুলনা বিভাগ মোট ১০টি জেলা নিয়ে গঠিত—খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর।

খুলনা বিভাগের মোট আয়তন প্রায় ২২,২৮৫ বর্গকিলোমিটার। শিল্প, বন্দর ও প্রাকৃতিক সম্পদের জন্য এই অঞ্চল বিশেষভাবে পরিচিত। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের একটি বড় অংশ এই বিভাগের অন্তর্ভুক্ত, যা খুলনাকে আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব দিয়েছে।

১৮৮২ সালে প্রতিষ্ঠিত খুলনা আজ ১০ জেলার সমন্বয়ে গঠিত একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী বিভাগ।

আজ খুলনার ১৪৪ তম জন্মবার্ষিকী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*গোয়েন্দা বিভাগ, কেএমপি খুলনা কর্তৃক ০২ বছরের বাচ্চা সহ মাকে উদ্ধারপূর্বক অভিভাবকের নিকট হস্তান্তর*

প্রতিবেদনঃ ওমর ফারুক

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর গোয়েন্দা বিভাগের “সাইবার টিম” তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান পরিচালনা করে ০২ বছরের বাচ্চা সহ মাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। গত ১৯/০৪/২০২৬ খ্রিঃ তারিখে মোঃ আব্দুল হালিম মোল্লা (৪৩), পিতা: মোঃ আফজাল হোসেন মোল্লা,, গ্রাম-দেয়ানা উত্তরপাড়া, ওয়ার্ড- ৪, খানা-দৌলতপুর, জেলা-খুলনা এর ০২ বছরের নাতনী সহ তার মেয়ে মোসাঃ রিপা (২৬) নিখোঁজ হয়। এ সংক্রান্তে মোঃ আব্দুল হালিম মোল্লা (৪৩) গত ২০/০৪/২০২৬ খ্রিঃ তারিখ দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার পরপরই কেএমপি গোয়েন্দা বিভাগের সাইবার টিম তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং অদ্য ২৮/০৪/২০২৬ খ্রিঃ তারিখে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে ০২ বছরের নাতনী সহ তার মেয়ে মোসাঃ রিপা (২৬)দ্বয়’কে তার অভিভাবকের নিকট সুস্থ ও নিরাপদ অবস্থায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত নাতনী ও কন্যাকে ফিরে পেয়ে তার অভিভাবকরা খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেএমপি খুলনা কর্তৃক ০২ বছরের বাচ্চা সহ মাকে উদ্ধারপূর্বক অভিভাবকের নিকট হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে সড়ক সংস্কার অনিয়ম—হাত দিয়েই উঠে যাচ্ছে পিচ, তদন্ত দাবি

মোঃ আশরাফুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বোর্ড অফিস বাজার থেকে ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক সংস্কার কাজে চরম অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। সংস্কার কাজ শেষ হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই সড়কের পিচ উঠে যাওয়ার পাশাপাশি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, স্থানীয় লোকজন হাত দিয়েই পিচ টেনে তুলতে পারছেন।

 

সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাস্তার বিভিন্ন অংশে কারপেটিং এতটাই দুর্বলভাবে করা হয়েছে যে, সামান্য চাপেই পিচ আলগা হয়ে যাচ্ছে। অনেক স্থানে দেখা গেছে, লোকজন হাত দিয়ে টান দিলে পিচের আস্তরণ সহজেই উঠে আসছে, যা কাজের মান নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

 

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের বিটুমিন ব্যবহার, পর্যাপ্ত রোলিং না করা এবং কাজের সময় যথাযথ তদারকির অভাবের কারণেই এই বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। তাদের ভাষায়, “এই রাস্তা দেখে মনে হয় কাজটা শুধু দেখানোর জন্য করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই যদি পিচ উঠে যায়, তাহলে এই উন্নয়ন কার জন্য?”

স্থানীয়দের আরও দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার কারণে সরকারের অর্থ অপচয় হচ্ছে। তারা বলেন, “জনগণের টাকায় কাজ হচ্ছে, কিন্তু তার কোনো স্থায়িত্ব নেই—এটা মেনে নেওয়া যায় না।”

এদিকে, এই সড়ক দিয়ে প্রতিদিন ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ শত শত মানুষ চলাচল করেন। রাস্তার এমন নাজুক অবস্থার কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

এলাকাবাসী অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে টেকসইভাবে পুনরায় সড়কটি সংস্কারের আহ্বান জানিয়েছেন তারা।

জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে স্থানীয়রা বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে সড়কটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এবং জনগণের ভোগান্তি আরও বাড়বে।

ঠাকুরগাঁওয়ে সড়ক সংস্কার অনিয়ম—হাত দিয়েই উঠে যাচ্ছে পিচ, তদন্ত দাবি

রাকিবুল ইসলাম রঞ্জু:

সাভারে সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের দুর্নীতি নিয়ে সংবাদ প্রচারের জেরে দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমন কে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাভার আশুলিয়া ও ধামরাইয়ে সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার সামনে এই কর্মসূচিতে কর্মরত শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করে। পরে প্রতিবাদের অংশ হিসেবে এক ঘণ্টার ‘কলম বিরতি’ পালন করেন তারা।

মানববন্ধনে থেকে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে দেশ টিভির প্রতিবেদক দেওয়ান ইমনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেছেন সাব-রেজিস্ট্রার জাকির হোসেন ও তার লোকজন। এই ঘটনা শুধু ব্যক্তির উপর আক্রমণ নয়। বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের হামলা বা অপহরণের চেষ্টা কোনভাবেই মেনে নেওয়া যায় না। দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। সেইসাথে সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে অপসারণ, তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সাভার প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নাজমুল হুদা সহ সাংবাদিক নেতারা। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবেও জানান তারা।

সাভারের সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন।

 

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভাঃ

 

অদ্য ২৮ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকায় খুলনা আদালত চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটি, খুলনার আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ, খুলনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম সেবা মহোদয়।

 

আলোচনা সভায় পুলিশ কমিশনার মহোদয় বলেন, উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম মাধ্যম হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। সামাজিক যোগযোগ তথা ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে কেহ হয়রানি বা ব্ল্যাকমেইল করলে বা করার চেষ্টা করলে উক্ত বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের এলআইসি শাখা ও সাইবার সেল সহায়তার জন্য সর্বদা প্রস্তুত। যেকোনো প্রয়োজনে সরাসরি পুলিশকে জানানো অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ যোগাযোগ করার পরামর্শ প্রদান ছাড়াও খুলনা মেট্রোপলিটন পুলিশ, লিগ্যাল এইডে আইনের সহায়তা পাওয়ার ক্ষেত্রে সকলকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা-সহ অন্যান্য সুধীবৃন্দ।

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভাঃ

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদনঃ ওমর ফারুক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড আজ আস্থার প্রতীকে পরিণত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী চিন্তায় প্রতিষ্ঠিত এই বাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

 

মন্ত্রী আজ (২৮ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ড-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্ট গার্ড দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই ‘Guardian at Sea’ মূলমন্ত্রে এই বাহিনীর যাত্রা শুরু হয়েছিল। আজ এই বাহিনী মাদক চোরাচালান রোধ, মানব পাচার বন্ধ, জলদস্যু দমন এবং সুন্দরবনের বনজ ও মৎস্য সম্পদ রক্ষায় সাহসিকতার পরিচয় দিচ্ছে। তিনি বিশেষ করে সুন্দরবনে গত এক বছরে ২৯টি সফল অভিযানে ৩৫ জন ডাকাত গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও কাঠ উদ্ধারের জন্য বাহিনীর সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।

 

কোস্ট গার্ডের আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, বাহিনীর সক্ষমতা বাড়াতে সম্প্রতি বহরে ৩টি সার্ভেইলেন্স ড্রোন যুক্ত হয়েছে। জাইকার অর্থায়নে ১টি মাল্টিরোল রেসপন্স ভেসেল ও ২টি অফশোর প্যাট্রোল ভেসেল নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এছাড়া খুলনা শিপইয়ার্ডের মাধ্যমে বুলেটপ্রুফ হাই-স্পিড বোট ক্রয় এবং ভবিষ্যতে হেলিকপ্টার ও মেরিটাইম সারভেইলেন্স সিস্টেম সংযোজনের পরিকল্পনা সরকারের রয়েছে। বাহিনীর জনবল ১০ হাজারে উন্নীত করার কাজও প্রক্রিয়াধীন বলে তিনি উল্লেখ করেন।

 

বক্তব্যের শুরুতে মন্ত্রী মহান মুক্তিযুদ্ধের শহিদদের, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক এনডিসি। বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

 

মন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ড এর কর্মকর্তা, নাবিক এবং অসামরিক ব্যক্তিবর্গের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য ০৪ জনকে বাংলাদেশ কোস্ট গার্ড পদক, ০৪ জনকে বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক, ০৩ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক এবং ০৩ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদকসহ মোট ১৪ জন সদস্যের হাত পদক তুলে দেন। পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের দেশপ্রেম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

অনুষ্ঠানে কোস্ট গার্ডের বিভিন্ন কর্মকাণ্ডের উপর ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মন্ত্রী কোস্ট গার্ড সদর দপ্তর চত্বরে বৃক্ষরোপণ করেন এবং ভিজিটর বুকে স্বাক্ষর করেন।

 

অনুষ্ঠানে দেশি-বিদেশি সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

 

প্রতিবেদনঃ ওমর ফারুক

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরব-এ এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আব্দুল হাই বুলু (৬১)।

 

সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে কিং ফাহাদ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও হজসঙ্গী সমসাদ আরা রেবা।

 

আব্দুল হাই বুলু জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

 

পরিবারের সদস্যরা জানান, গত ২৩ এপ্রিল তিনি স্ত্রীকে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মক্কা-এর উদ্দেশ্যে রওনা হন। পরে মদিনা-এ অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়।

 

জানাজা শেষে তাকে মদিনার বাকিউল গারকাদ কবরস্থান-এ দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।

হজ পালনে গিয়ে সৌদিতে বাংলাদেশি শিক্ষকের মৃত্যু

 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ থেকে শুরু হতে যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম। এটি সফল হলে প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর তিনটায় এই কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রকল্প এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

এতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের।

 

এর আগে, পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর ইউনিট-১-এর ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লাইসেন্স পাওয়ার পর ২০১৭ সালের ৩০ নভেম্বর প্রকল্পের মূল নির্মাণ কাজ শুরু হয়। কাজ শেষে চলতি মাসের ১৬ তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স দেয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ

প্রতিবেদনঃ ওমর ফারুক

দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ মোট ১৩টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

নদীপথে চলাচলকারী ছোট-বড় সকল নৌযানকে আবহাওয়ার পরিস্থিতি বুঝে এবং সতর্ক সংকেত মেনে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

প্রতিবেদন: ওমর ফারুক

তারিখ: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

গত রাত থেকে ভোর পর্যন্ত খুলনা শহরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় দফায় দফায় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। মোট তিন দফায় এই বৃষ্টিপাতের ঘটনা ঘটে, যার মধ্যে বিক্ষিপ্তভাবে দুই দফায় শিলা বর্ষণও লক্ষ্য করা গেছে।

রাত গভীর হওয়ার পর শুরু হওয়া বৃষ্টি ভোর পর্যন্ত স্থায়ী হয়, মাঝে মাঝে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। হঠাৎ শিলা বর্ষণের কারণে কিছু এলাকায় গাছপালা ও ফসলের সামান্য ক্ষয়ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে।

তবে আবহাওয়ার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানায়, খুব শিগগিরই বৃষ্টিপাত কমে আসবে এবং দুপুর পর্যন্ত নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই।

এই বৃষ্টিপাতের ফলে তীব্র গরমে কিছুটা স্বস্তি ফিরেছে খুলনার জনজীবনে। তবে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

খুলনায় দফায় দফায় চলেছে বজ্রসহ শিলা বৃষ্টি

সোমবার (২৭ এপ্রিল) সরকারের উচ্চপর্যায়ের সূত্র ও সংশ্লিষ্ট প্রজ্ঞাপন বিশ্লেষণ করে জানা গেছে, ড. ইউনূসের ভিভিআইপি পদমর্যাদার মেয়াদ কমানো হয়নি, বরং পূর্বঘোষিত এক বছর পর্যন্ত তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ-এর সুরক্ষা পাবেন।

 

সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয় যে, বর্তমান সরকার ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা ৬ মাস কমিয়ে দিয়েছে এবং আগামী ১০ আগস্টের পর তিনি আর এসএসএফ নিরাপত্তা পাবেন না। তবে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী এই তথ্যটি সঠিক নয়।

 

গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি নতুন প্রজ্ঞাপন (এস.আর.ও. নং ৮০-আইন/২০২৬) জারি করা হয়। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, গত ১০ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের জারি করা আদেশটি (এস.আর.ও. নং ৪৬-আইন/২০২৬) ‘অক্ষুণ্ণ রাখা’ হয়েছে। ১০ ফেব্রুয়ারির ওই আদেশে ড. ইউনূসকে তার ক্ষমতা হস্তান্তরের পরবর্তী এক বছরের জন্য ভিভিআইপি মর্যাদা ও বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল।

 

২৩ এপ্রিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১ (২০২১ সনের ২৪ নং আইন) এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক ১০ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং ৪৬-আইন/২০২৬ অক্ষুণ্ণ রাখিয়া, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং, প্রযোজ্য ক্ষেত্রে, প্রধান উপদেষ্টা-কে তাহাদের স্ব স্ব দায়িত্ব হস্তান্তর অথবা পদত্যাগ করিবার তারিখ হইতে বাংলাদেশের অভ্যন্তরে ৬ (ছয়) মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করিল।’

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, ২৩ এপ্রিলের এই আদেশের মাধ্যমে ড. ইউনূসের ভিভিআইপি পদমর্যাদার সময়কাল কমানো হয়নি। মূলত ১০ ফেব্রুয়ারির আদেশে বর্ণিত ১ বছরের সুবিধাটি শুধুমাত্র ড. ইউনূসের ক্ষেত্রে কার্যকর থাকবে। আর নতুন আদেশে বর্ণিত ৬ মাসের নিরাপত্তার বিষয়টি পরবর্তী সময়ে যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হবেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

 

আইনগত দিক বিশ্লেষণ করে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী জানান, প্রজ্ঞাপনে যেহেতু পূর্বের আদেশ অক্ষুণ্ণ রাখার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, তাই ড. ইউনূসের বিশেষ নিরাপত্তা সুবিধা নিয়ে আইনি কোনো জটিলতা নেই। এটি মূলত ভবিষ্যতের সরকার প্রধানদের নিরাপত্তা কাঠামোর একটি স্থায়ী পরিবর্তন, যা ড. ইউনূসের জন্য প্রযোজ্য বিশেষ সুযোগকে স্পর্শ করবে না।

 

এ সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদগুলোতে দাবি করা হয়েছিল যে, ড. ইউনূসের নিরাপত্তা ১০ আগস্টের পর তুলে নেওয়া হবে। কিন্তু প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি পূর্বনির্ধারিত প্রটোকল ও এসএসএফ সুরক্ষা পাবেন।

গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d