বিশেষ প্রতিনিধি।
শ্যামগরের বহুল আলোচিত সেচ্ছাসেবী সংগঠন মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ইসরাফিল হোসেন মিলন ও সাধারণ সম্পাদক এম এম আব্দুল হামিদ এর হাত ধরে শ্যামনগর উপজেলার সকল বিপর্যয়ে মানবতার টানে নানান সামাজিক কর্মকাণ্ড ও অসহায় অবহেলিত হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে দাড়ানোর জন্য একঝাঁক সেচ্ছাসেবী যুব ও তরুণদের নিয়ে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় সংগঠনের গতিশীলতা বাড়াতে এবং অসহায়. অবহেলিত. হতদরিদ্র ও নির্যাতিত মানুষের পাশে দাড়াতে মানবিক ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক যৌথ সিদ্ধান্ত মোতাবেক সাংবাদিক শেখ মো সাগর হোসেন কে মানবিক ফাউন্ডেশন শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছেন।
সাংবাদিক শেখ মোঃ সাগর হোসেন বলেন- সেচ্ছাসেবী সংগঠন মানবিক ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন সেটা যথাযথ পালন করার চেষ্টা করবো এবং মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে শ্যামনগর উপজেলার অসহায় অবহেলিত হতদরিদ্র ও নির্যাতিত নিপিড়ীত মানুষের প্রতিনিধি হিসেবে তাদের সকল অধিকার আদায়ে একতাবদ্ধ ভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ
Leave a Reply