মহানবী (সাঃ) কে ব্যঙ্গকরেছেন হেফাজত নেতা মামুনুল হক
বিশেষ প্রতিনিধি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন গ্রেফতার হওয়া হেফাজত নেতা মামুনুল হক অভিনয় করে দেখিয়েছেন মহানবী( সাঃ) কিভাবে ঠোঁট নাড়তেন এর মাধ্যমে তিনি কার্যত নবীকে ব্যঙ্গ করেছেন। তাছাড়া মামুনুল হকের কর্মকাণ্ড ধর্মের জন্য হুমকিস্বরূপ।
রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন মাননীয় মন্ত্রী।
মামুনুল হক সম্প্রতিকালে যেসব কর্মকাণ্ড করেছেন বিশেষ করে 2013 সালে হেফাজতের তাণ্ডবে যেভাবে নেতৃত্ব দিয়েছেন সেগুলো দেশ সমাজ ইসলামের জন্য হুমকিস্বরূপ রাসূল (সঃ) কে নিয়ে ব্যঙ্গ করার অধিকার তাকে কে দিয়েছে । তিনি প্রশ্ন রেখে বলেন অন্য কেউ যদি রাসুল( সাঃ) কে নিয়ে ব্যঙ্গ করতেন তখন হেফাজত নেতারা কি করতেন।
তাছাড়া শুধু তাই নয় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির মাওলানা আহমেদ শফি কে ষড়যন্ত্রমূলকভাবে মামুনুল হক গংরা হত্যা করেছে ।
তিনি আরো বলেন কয়েকজন মতলববাজ ধর্ম ব্যবসায়ীদের কাছে ইসলাম ধর্ম লিজ দেওয়া হয় নাই, এদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে ইনশাল্লাহ।
Leave a Reply