
সাভারে সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন খোকন
রাকিবুল ইসলাম রঞ্জু:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাভারের সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী ও দেশের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাভার থানা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন খোকন।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের ভেতরের হিংসা, বিদ্বেষ ও অহংকারকে কোরবানি দিতে হবে। সমাজে সাম্য, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করাই ঈদের মূল শিক্ষা।
শ্রমিক নেতা দেলোয়ার হোসেন খোকন আরও বলেন:
“পবিত্র এই দিনে আমি সাভারের খেটে খাওয়া শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন, আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই এবং একটি সুখী-সমৃদ্ধ সমাজ গঠনে একসঙ্গে কাজ করি।”
শুভেচ্ছা বার্তায় তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ও সহনশীলতার সাথে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান এবং সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
Leave a Reply