
বিরুলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহিনুর রহমান শাহিন।
রাকিবুল ইসলাম রঞ্জু:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাভারের বিরুলিয়া ইউনিয়নবাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর রহমান শাহিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ভ্রাতৃত্বের এক অনন্য শিক্ষা নিয়ে হাজির হয়। নিজের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতা বিসর্জন দিয়ে মানুষের কল্যাণে কাজ করাই এই ঈদের মূল আহ্বান।”
তিনি আরও বলেন, “বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করছি। আসুন, আমরা সবাই মিলে বিরুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলি।”
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ঈদের অনাবিল আনন্দ ও শান্তি কামনা করেন।
Leave a Reply