
নীলফামারী সদর পৌরসভাতে অসহায় দুস্থ মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ
মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধির নীলফামারী)
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নীলফামারী সদর পৌরসভায়, দুস্থ ও
নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২৩মে) সকালে পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক মোঃ সাইদুল ইসলাম পৌরসভা সূত্রে জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় পৌরসভার ৯ ওয়ার্ডের মোট ৪ হাজার ৬২৫ জন উপকারভোগীর মাঝে এই চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেক উপকারভোগীকে নির্ধারিত পরিমাণ চাল প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মোঃ সাইদুল ইসলাম বলেন, ঈদুল আযহাকে সামনে রেখে অসহায় ও
নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের পক্ষ থেকে এই অসহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সচ্ছলতা ও শৃঙ্খলার মাধ্যমে যাতে প্রকৃত রূপকারভোগীরা অসহায়তা পান, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে।” তিনি আরো জানান, বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পৌরসভার
কর্মকর্তা- কর্মচারী নিরলস ভাবে কাজ করছেন। উপকারভোগীরা নির্বিঘ্নে চাল গ্রহণ করতে পেরে সন্তুষ্ট প্রকাশ করেন। ঈদকে সামনে রেখে এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি অসহায় মানুষের মাঝে স্বস্তি এনে দেবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply