
দেশবাসীকে প্রখ্যাত শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজনের ঈদুল আযহার শুভেচ্ছা
রাকিবুল ইসলাম রঞ্জু:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের সকল স্তরের মেহনতি মানুষ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন। আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই আহ্বান ও শুভেচ্ছা জানান।
শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা নিয়ে হাজির হয়। এই উৎসব কেবল পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং মনের ভেতরের অহংকার, হিংসা ও স্বার্থপরতাকে কোরবানি দিয়ে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার এক মহান শিক্ষা।”
তিনি তাঁর বার্তায় দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে শ্রমিক সমাজের অবদানের কথা স্মরণ করে বলেন, “দেশের চাকা সচল রাখে মেহনতি মানুষ। ঈদের এই আনন্দ যেন প্রতিটি শ্রমিকের ঘরে ঘরে সমানভাবে পৌঁছায়, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত ও দিনমজুর শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমি বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে আমরা যেন একটি বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি—এই হোক এবারের ঈদের অঙ্গীকার।”
পরিশেষে তিনি দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে আবারও সবাইকে “ঈদ মোবারক” জানান।
Leave a Reply