
সাভার-আশুলিয়াসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা আলী আকবার খান
রাকিবুল ইসলাম রঞ্জু:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার ও আশুলিয়ার সর্বস্তরের পোশাক শ্রমিক, মেহনতি মানুষসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার ও আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি উদীয়মান শ্রমিক নেতা আলী আকবার খান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ ও মহিমার অনন্য বার্তা নিয়ে প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ আমাদের শুধু আনন্দের বার্তা দেয় না, বরং ত্যাগ, সহমর্মিতা ও সমতার শিক্ষা দেয়।”
আলী আকবার খান তাঁর বার্তায় সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের কথা স্মরণ করেন। তিনি বলেন:
“আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেন এ দেশের শ্রমিক ভাইয়েরা। ঈদের এই আনন্দ যেন প্রতিটি শ্রমিকের ঘরে ঘরে সমানভাবে পৌঁছে যায়, সেটাই আমাদের কাম্য। আসুন, আমরা সবাই মিলে কোরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে হিংসা-বিদ্বেষ ভুলে একটি বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলি।”
তিনি আরও যোগ করেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে আমরা যেন আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ভুলে না যাই। একই সাথে কোরবানির পর নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এই উদীয়মান শ্রমিক নেতা।
পরিশেষে, তিনি দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
Leave a Reply