
সাভার পৌর ৮নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী রাশিদুল ইসলাম রাসেল
রাকিবুল ইসলাম রঞ্জু:
ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, কাউন্সিলর পদপ্রার্থী এবং সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাশিদুল ইসলাম রাসেল।
এক শুভেচ্ছা বার্তায় রাশিদুল ইসলাম রাসেল বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ ও উৎসর্গের মহান বার্তা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার মাধ্যমে আমরা পারস্পরিক সৌহার্দ্য ও সাম্যের শিক্ষা পাই।”
তিনি ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এবং ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাই যেন এক কাতারে শামিল হতে পারি—এটাই হোক আমাদের প্রত্যাশা। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।”
শুভেচ্ছা বার্তায় তিনি আরও যুক্ত করেন, ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি আমরা যেন আমাদের চারপাশের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। একই সাথে কোরবানির পর পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে পৌরসভাকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য তিনি ওয়ার্ডবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
Leave a Reply