
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশেষ প্রতিনিধি -হেলাল উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে ৯ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের সহিদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
ভুক্তভোগী শিশুটি সরাইল উপজেলার তেলিকান্দি উত্তর পাড়া গ্রামের এক প্রবাসীর কণ্যা।
গত শনিবার (২৩ মে) দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে।
রাতে ভুক্তভোগী ওই শিশুকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদ মিয়া(৩৫) পলাতক রয়েছেন বলে জনাযায়।
ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, শিশুটি শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদ মিয়া তাকে চিপস কিনে দেওয়ার কথা বলে দূরবর্তী নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন তিনি। মেয়েটি ধর্ষণে রক্তাক্ত হলে পরে সহিদ মিয়া নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে রক্তের চিহ্ন মুছে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থতা বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, ৯৯৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালায় কিন্তু সে পলাতক রয়েছে ॥ তিনি আরও জানায়,ধর্ষণের ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি কেউ তবে যেহেতু বিষয়টি স্পর্শকাতর তাই পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply