ঝিনাইদহে ছাত্রদলের পাল্টা মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ঝিনাইদহে ছাত্রদলের পাল্টা মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

ঝিনাইদহে ছাত্রদলের পাল্টা মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবিরের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারেক রেজাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর, হত্যার হুমকির অভিযোগে গতকাল (শনিবার) এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় দায়ের করা মামলার আসামি তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারেও অভিযান চলমান আছে।

প্রসঙ্গত, গত ২২ মে শুক্রবার ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদি হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। ওই মামলার জেরে পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির মামলা করেন।

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার (২৫ মে)। এদিন ভোর থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। হাজীরা তাদের গমন সহজ ও নিরাপদ করার জন্য সৌদি সরকারের নির্দেশনা মেনে রোববার রাতেই মিনার উদ্দেশে রওনা হচ্ছেন।

শরিয়তের বিধান অনুসারে, হাজীরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর হতে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ (মঙ্গলবার) আরাফাতের উদ্দেশে রওনা হবেন তারা। সেখানে এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি।

খুতবার পর হাজিরা একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত এখানেই অবস্থান করবেন হাজীরা। শরিয়তের বিধানানুসারে আরাফাতে অবস্থান করাই হজ।

৯ জিলহজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওয়ানা দিবেন হাজীরা। সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজীরা এবং শুধু বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি দেবেন ও মাথা মুণ্ডন কিংবা চুল ছোটো করবেন।

১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করবেন হাজীরা।

চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশের ১৬ লাখ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। আর বাংলাদেশ থেকে এ বছর সাড়ে ৭৮ হাজার মানুষ হজ পালন করতে সৌদি আরব গেছেন।

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও ১৬ শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ জন। এ পর্যন্ত মোট মৃত্যু ৫২৮ শিশুর।

হামের উপসর্গে ঢাকায় ১০, রাজশাহীতে এক, সিলেটে এক, বরিশালে এক, ময়মনসিংহে দুই ও রংপুরে একজন মারা গেছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৪২ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৮৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ হাজার ৫৫৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৬ হাজার ২১৪ শিশু বাড়ি ফিরেছে।

হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশেষ প্রতিনিধি -হেলাল উদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে ৯ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের সহিদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগী শিশুটি সরাইল উপজেলার তেলিকান্দি উত্তর পাড়া গ্রামের এক প্রবাসীর কণ্যা।

গত শনিবার (২৩ মে) দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে।

রাতে ভুক্তভোগী ওই শিশুকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদ মিয়া(৩৫) পলাতক রয়েছেন বলে জনাযায়।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, শিশুটি শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদ মিয়া তাকে চিপস কিনে দেওয়ার কথা বলে দূরবর্তী নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন তিনি। মেয়েটি ধর্ষণে রক্তাক্ত হলে পরে সহিদ মিয়া নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে রক্তের চিহ্ন মুছে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থতা বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, ৯৯৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালায় কিন্তু সে পলাতক রয়েছে ॥ তিনি আরও জানায়,ধর্ষণের ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি কেউ তবে যেহেতু বিষয়টি স্পর্শকাতর তাই পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ 

রাজধানী মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে জোরপূর্বক ধর্ষণের প্রমাণ মিলেছে। এছাড়া ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে সোহেল রানাই ধর্ষণ করেছে।

শনিবার (২৩ মে) শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদন এবং শিশু ও অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা করে প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়। এছাড়া রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদনও তদন্তকারী কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রামিসাকে ধর্ষণের পরই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে একটি গণমাধ্যমকে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান জানিয়েছেন, ফরেনসিক রিপোর্টে এসেছে যে তাকে মৃত্যুর আগে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। রামিসাকে ধর্ষণের পরই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এদিকে, মামলার প্রধান আসামি সোহেল রানা গত বুধবার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি দাবি করেন, ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন। জবানবন্দিতে রামিসাকে ধর্ষণ ও হত্যার বর্ণনাও দেন তিনি।

এদিকে, রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রামিসা হত্যাকাণ্ড: ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে জোরপূর্বক ধর্ষণের প্রমাণ মিলেছে

ঈদ যাত্রায় আগামীকাল সোমবার (২৫ মে) থেকে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। আজ রোববার (২৪ মে) কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, ট্রেনে যাতায়াতে যাত্রীদের চাহিদা প্রচুর থাকে। রেলপথ আলাদা প্রাধান্য পায়। চাহিদা বেশি থাকায় কিছু সীমাবদ্ধতা সৃষ্টি হয়। ট্রেনের সংখ্যা কম। তবে আমরা ২৫ শতাংশ বেশি যাত্রী যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। সেগুলো দেখতেই এসেছি। পরিবেশ পরিচ্ছন্নতা সবকিছু ভালো মনে হয়েছে।

তিনি জানান, তিনটি ট্রেন শিডিউল বিপর্যয় হয়েছে। ঝুঁকি আছে যেসব জায়গায় সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, অনেক স্টেশন সিকিউরড না। এগুলো সমাধানের চেষ্টা চলছে। ৫ জোড়া স্পেশাল ট্রেন চলবে আগামীকাল থেকে।

রেলমন্ত্রী বলেন, এবার ট্রেনে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। ঈদকে কেন্দ্র করে রেলে নতুন ৫১ কোচ যুক্ত করা হয়েছে। প্রতিদিন ৪০ হাজার যাত্রী যেতে পারছে এবার।

আগামীকাল থেকে চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হবে। তবে উৎসবের আগের দিন দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

২৩ মে দেওয়া আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টা থেকে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। দমকা হাওয়ার পাশাপাশি এসব অঞ্চলেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময়ে সারাদেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

ঈদের আগের দিন ঘরমুখো মানুষের যাত্রা ও পশুর হাটে শেষ মুহূর্তের বেচাকেনায় ঝড়-বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে। তাই বজ্রপাত ও ঝড়-বৃষ্টির সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঈদের আগের দিন দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার (২৫ মে)। এদিন ভোর থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। হাজীরা তাদের গমন সহজ ও নিরাপদ করার জন্য সৌদি সরকারের নির্দেশনা মেনে রোববার রাতেই মিনার উদ্দেশে রওনা হচ্ছেন।

শরিয়তের বিধান অনুসারে, হাজীরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর হতে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ (মঙ্গলবার) আরাফাতের উদ্দেশে রওনা হবেন তারা। সেখানে এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি।

খুতবার পর হাজিরা একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত এখানেই অবস্থান করবেন হাজীরা। শরিয়তের বিধানানুসারে আরাফাতে অবস্থান করাই হজ।

৯ জিলহজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওয়ানা দিবেন হাজীরা। সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজীরা এবং শুধু বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি দেবেন ও মাথা মুণ্ডন কিংবা চুল ছোটো করবেন।

১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করবেন হাজীরা।

চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশের ১৬ লাখ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। আর বাংলাদেশ থেকে এ বছর সাড়ে ৭৮ হাজার মানুষ হজ পালন করতে সৌদি আরব গেছেন।

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও ১৬ শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ জন। এ পর্যন্ত মোট মৃত্যু ৫২৮ শিশুর।

হামের উপসর্গে ঢাকায় ১০, রাজশাহীতে এক, সিলেটে এক, বরিশালে এক, ময়মনসিংহে দুই ও রংপুরে একজন মারা গেছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৪২ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৮৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ হাজার ৫৫৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৬ হাজার ২১৪ শিশু বাড়ি ফিরেছে।

হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

সাভার পৌর ৬ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী হাসিবুর রহমান খান

রাকিবুল ইসলাম রঞ্জু:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সাবেক যুগ্ম সম্পাদক ঢাকা জেলা যুবদল, সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক সাভার পৌর বিএনপি, ও সাবেক সাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক, আসন্ন সাভার পৌর নির্বাচনে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হাসিবুর রহমান খান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ, উৎসর্গ ও সহমর্মিতার এক অনন্য শিক্ষা নিয়ে হাজির হয়। এই উৎসবের মূল বাণী ধারণ করে আমাদের সবাইকে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বৈষম্য দূর করে একতাবদ্ধ হতে হবে।”

তিনি ৬ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ওয়ার্ডবাসীর প্রতিটি সুখ-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে আমি ওয়ার্ডের প্রতিটি ঘরে শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ কামনা করছি।”

শুভেচ্ছা বার্তার শেষে মোঃ হাসিবুর রহমান খান সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও সুশৃঙ্খলভাবে কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে পৌরসভাকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করার আহ্বান জানান।

সাভার পৌর ৬ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী হাসিবুর রহমান খান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবিরের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারেক রেজাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর, হত্যার হুমকির অভিযোগে গতকাল (শনিবার) এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় দায়ের করা মামলার আসামি তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারেও অভিযান চলমান আছে।

প্রসঙ্গত, গত ২২ মে শুক্রবার ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদি হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। ওই মামলার জেরে পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির মামলা করেন।

ঝিনাইদহে ছাত্রদলের পাল্টা মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

সাভার পৌর ৯ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু

রাকিবুল ইসলাম রঞ্জু:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক সাভার পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি ও ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা নিয়ে হাজির হয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত।”

তিনি ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আরও বলেন, “বিগত দিনগুলোতে আমি যেভাবে আপনাদের পাশে ছিলাম, আগামীতেও সুখ-দুঃখে একইভাবে পাশে থাকতে চাই। ৯ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আসুন, আমরা সবাই মিলে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই এবং একটি সুন্দর সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করি।”

পরিশেষে, তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান এবং সকলের কোরবানি যেন কবুল হয় সেই দোয়া করেন।

সাভার পৌর ৯ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশেষ প্রতিনিধি -হেলাল উদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে ৯ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের সহিদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগী শিশুটি সরাইল উপজেলার তেলিকান্দি উত্তর পাড়া গ্রামের এক প্রবাসীর কণ্যা।

গত শনিবার (২৩ মে) দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে।

রাতে ভুক্তভোগী ওই শিশুকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদ মিয়া(৩৫) পলাতক রয়েছেন বলে জনাযায়।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, শিশুটি শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদ মিয়া তাকে চিপস কিনে দেওয়ার কথা বলে দূরবর্তী নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন তিনি। মেয়েটি ধর্ষণে রক্তাক্ত হলে পরে সহিদ মিয়া নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে রক্তের চিহ্ন মুছে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থতা বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, ৯৯৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালায় কিন্তু সে পলাতক রয়েছে ॥ তিনি আরও জানায়,ধর্ষণের ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি কেউ তবে যেহেতু বিষয়টি স্পর্শকাতর তাই পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ 

ভারত থেকে হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভারতের সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেটার আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৪ মে) সচিবালয় সাংবাদিকদের সংগঠন- বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসার মামলার ব্যাপারে আজকেই চার্জশিট দেওয়া হবে। ছুটির মধ্যে স্পেশাল কোর্ট বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচারকাজ শেষ করা হবে। আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এই মামলায়।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের খবর আসলেও এই সরকার মানুষের কাছে খুব স্বচ্ছ থাকতে চায়। সাংবাদিকদের আয়নায় এই সরকার নিজেদের দেখাতে চায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই সরকার অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে লাগামহীনভাবে যদি সেই স্বাধীনতাকে ব্যবহার করা হয়, তাহলে সামাজিক শান্তি নষ্ট হয়। সামাজিক কিছু বয়ানের মধ্য দিয়ে মানুষের, সমাজের সম্মান নষ্ট হলে সেই স্বাধীনতা হতে দেওয়া যাবে না।

এ সময় সামাজিক মাধ্যম ব্যবহার করে যারা অসামাজিক কাজ করছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কিছু অপসংস্কৃতির আঁছড় পড়েছে আমাদের সমাজে। আকাশ সংস্কৃতির প্রভাব এটা। সরকারের এ ব্যাপারে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সামাজিক এসব অবক্ষয়ের বিষয়ে সরকার একচুলও ছাড় দেবে না।

বন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারকাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৪ মে) সচিবালয় সাংবাদিকদের সংগঠন- বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসার মামলার ব্যাপারে আজকেই চার্জশিট দেওয়া হবে। ছুটির মধ্যে স্পেশাল কোর্ট বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচারকাজ শেষ করা হবে। আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এই মামলায়।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের খবর আসলেও এই সরকার মানুষের কাছে খুব স্বচ্ছ থাকতে চায়। সাংবাদিকদের আয়নায় এই সরকার নিজেদের দেখাতে চায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই সরকার অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে লাগামহীনভাবে যদি সেই স্বাধীনতাকে ব্যবহার করা হয়, তাহলে সামাজিক শান্তি নষ্ট হয়। সামাজিক কিছু বয়ানের মধ্য দিয়ে মানুষের, সমাজের সম্মান নষ্ট হলে সেই স্বাধীনতা হতে দেওয়া যাবে না।

এ সময় সামাজিক মাধ্যম ব্যবহার করে যারা অসামাজিক কাজ করছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কিছু অপসংস্কৃতির আঁছড় পড়েছে আমাদের সমাজে। আকাশ সংস্কৃতির প্রভাব এটা। সরকারের এ ব্যাপারে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সামাজিক এসব অবক্ষয়ের বিষয়ে সরকার একচুলও ছাড় দেবে না।

তিনি বলেন, ভারতের সাথে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেটার আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যার বিচার সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ রোববার (২৪ মে) ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, “হযরত ইব্রাহিম (আ.), তাঁর স্ত্রী হযরত হাজেরা এবং প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত পবিত্র ঈদুল আযহা আমাদের সামনে সমাগত। ঈদুল আযহা আমাদের ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উজ্জীবিত করে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানির শিক্ষা আমাদের অনুপ্রেরণা জোগায়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। তারা বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে আত্মগোপনে থেকে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ যাতে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে না পারে সেজন্য তারা নানা ষড়যন্ত্র-চক্রান্ত করে যাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দিতে হবে। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”

তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমরা হযরত ইব্রাহিম (আ.), হযরত হাজেরা এবং হযরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের সেই ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জানমাল ও প্রিয় বস্তু কোরবানি করতে পারি, তবেই আমাদের ত্যাগ ও কুরবানি আল্লাহর নিকট কবুল ও সার্থক হবে, ইনশাআল্লাহ।

তিনি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন এবং নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা জানান।

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিরোধীদলীয় নেতার

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d