
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO) মালয়েশিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO) মালয়েশিয়া শাখার উদ্যোগে “পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য অবহিতকরণ সভা-২০২৬” এবং অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কুয়ালালামপুরের ভিআইপি পিঠা ঘরের হলরুমে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মালয়েশিয়া শাখার চেয়ারম্যান মোঃ মিনহাজ মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মহি উদ্দিন আমিন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মোঃ মারুফ সিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্গানাইজিং সেক্রেটারি মোঃ মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠনের জেনারেল সেক্রেটারি মোঃ আনিসুর রহমান, ড. আনোয়ারু জামান, তসলিমা হাসান হৃদয়, কাজী ফখরুল ইসলাম, লায়ন ইমরান চৌধুরী ইমু, লায়ন ইয়াসমিন শাহাদাত, যুক্তরাজ্য শাখার সভাপতি আশিকুল ইসলাম আশিক, মালয়েশিয়া শাখার এডভাইজর মোঃ নাসির উদ্দিন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহ আলম বিন সিরাজ, ভাইস চেয়ারম্যান মোঃ রাজু ইমাম আলি হানিফ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোঃ হাসেম মোল্লা, জয়েন্ট সেক্রেটারি মোঃ আজিম হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোঃ শহীদ গাজী, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম জনি এবং অফিস সেক্রেটারি মোঃ রুবেল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সেক্রেটারি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মোঃ আশরাফুল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভাইজর মোঃ নয়ন, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল খন্দকার, ভাইস চেয়ারম্যান মোঃ খোকন মিয়া, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি মোঃ শামিম উল্লাহ, ডেপুটি অফিস সেক্রেটারি মোঃ তনু সরদার, ডেপুটি অফিস সেক্রেটারি মোঃ মুজিবর রহমান, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মোঃ হাশেম আলি শেখ, স্পোর্টস এডিটর মোঃ মোমিন মিয়া, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এডিটর মোঃ ইলিয়াস, সেক্রেটারি ফর ইকোনমিক অ্যান্ড প্ল্যানিং অ্যাফেয়ার্স মোঃ আব্দুর হান্নান, সেক্রেটারি ফর ইউথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স মোঃ মাসুদ কবির, সাইন্স অ্যান্ড টেকনোলজি এডিটর মোঃ হাবিবুল হোসেন, সেক্রেটারি ফর লেবার অ্যান্ড ওয়েলফেয়ার আক্কাস রহমান সাগরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এক্সিকিউটিভ মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার গাজী, মোঃ সুমন মুন্সী, মোঃ তরিকুল ইসলাম, মোঃ রমজান আলী, মোঃ জসিম উদ্দিন, মোঃ এরশাদ, মোঃ আবু হোসেন ও মোঃ জিয়া উদ্দিন সিকদারসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান, জেনারেল সেক্রেটারি ও দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা, প্রবাসীদের কল্যাণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply