
সাভার হেমায়েতপুরে অবস্থিত (ব্যাবিলন গ্রুপ)অবনী ফ্যাশন লিমিটেড এর শ্রমিক মোঃ সুজন ওরফে ( সজল)কে পরিকল্পিত হত্যার প্রতিবাদে শ্রমিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়!
উক্ত শ্রমিক সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন, সভাপতি কেন্দ্রীয় কমিটি
বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন, আরও বক্তব্য রাখেন শ্রমিক নেত্রী লাভলী ইয়াসিন,রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, কামরুন নাহার,বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, মরিয়ম আক্তার শিউলি,বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন , নজরুল ইসলাম সবুজ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন, ইয়াহিয়া খান,সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন,এবং প্রমুখ!, বক্তারা বলেন সাভার হেমায়েতপুরে অবস্থিত অবনি ফ্যাশন লিমিটেডের শ্রমিকমোঃ সুজন (সজল)কে একদিন কারখানায় অনুপস্থিত থাকার কারণে প্রতিষ্ঠানের জিএম মোঃ তোফাজ্জল, সকাল আনুমানিক ৯ টার দিকে শ্রমিক সুজনকে চেম্বারের ডেকে নেন, সেখানে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধোর করেন,আনুমানিক দশটার দিকে জি এম, সুজন কে চেম্বারে পুনরায় ডাকেন এবং তার পরবর্তী সময় থেকে সুজন কে আর ফ্লোরে দেখা যায়নি, পরিকল্পিতভাবে হত্যা করে এবং দুইটার দিকে মাইকে ঘোষনা দেন একজন শ্রমিক আত্মহত্যা করেছেন, পরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বক্তারা আগামী ৫ জুনের মধ্যে গ্রেপ্তার ও বিচার না হলে ৬ জুন ২৬ ইং তারিখ সকাল ১১ টায় পদ্নার মোড় প্রতিষ্ঠানের গেটে, প্রতিবাদ বিক্ষোভ শ্রমিক সমাবেশ ও মানববন্ধনের মত কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
Leave a Reply