শ্যামনগরে মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শ্যামনগরে মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ

শ্যামনগরে মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ

শ্যামনগর থেকেঃ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিরামহীন মানবিক ফাউন্ডেশনের পথ চলা । মহামারী করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পুনরায় কঠোর লকডাউনের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়, ২৫ জুন (শুক্রবার) মানবিক ফাউন্ডেশন এর উদ্যোগে ৩নং শ্যামনগর ইউনিয়ন পরিষদের চত্বরে ২০০ হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন, মানবিক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাতক্ষীরা জজকোর্টের পিপি ও ৩নং শ্যামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট জহুরুল হায়দার (বাবু) । আরো উপস্থিত ছিলেন মানবিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ ইসরাফিল হোসেন মিলন ও মানবিক ফাউন্ডেশনের অন্যান্য শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবক বৃন্দ । মানবিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ ইসরাফিল হোসেন মিলন আমাদের প্রতিবেদককে জানান, ইতিপূর্বে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবিক ফাউন্ডেশন শ্যামনগরের মানুষের পাশে দাঁড়িয়েছে, চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর শুরু থেকে মানবিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা মানুষকে সচেতন ও নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । এমনকি হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান সহ নানা কর্মসূচি বিদ্যমান রেখেছে মানবিক ফাউন্ডেশন। উপকারভোগীরা বলেন আমরা লকডাউনের মধ্যে কাজ কাম করতে পারছি না, মানবিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা আমাদের জীবন বাঁচাতে সাহায্য করবে, আমরা সকলে দোয়া করি মানবিক ফাউন্ডেশন এগিয়ে যাক মানবতার সেবায় ।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d