
কালিয়াকৈরে থানা পুলিশের অভিযানে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার-৩।
মোঃ সাহাজুদ্দিন সরকার,
ক্রাইম রিপোর্টার গাজীপুর।
গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশের বিশেষ অভিযানে গত মঙ্গলবার রাতে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ।এসময় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে গতকাল বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়|
গ্রেফতারকৃতরা হলেন,কালিয়াকৈর উপজেলার রতনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল নাঈম(৩৪), রাখালিয়াচালা গ্রামের তুহিন আহমেদ(২৫) ও মৃত সিদ্দিক মিয়ার ছেলে ছাব্বির হোসেন(২৬)|গ্রেফতারকৃতরা আঃন্ত ছিনতাই চক্রের সদস্য| তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্র জানাযায়, গত ২৯ মে রাতে রংপুর থেকে যাত্রী নিয়ে রাজধানী মহাখালীর দিকে যাচ্ছিলেন প্রাইভেটকারটি। এদিকে রাতের দুইটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার উড়াল সেতুর মাঝখানে পৌছালে।
পিছন থেকে দুটি মোটরসাইকেল ওই প্রাইভেটকারের গতিরোধ করে চার যুবক। এসময় ছিনতাইকারীরা ওই গাড়ির চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৮,৫০০,শত টাকা ও প্রাইভেটকারটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।এ ঘটনার পরদিন ৩০ মে সকালে ওই গাড়ির মালিক নিপু মিয়া বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে এ ঘটনার পর থেকেই পুলিশের একটি টিম তদন্তে নামে| পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে উপজেলার রতনপুর এলাকা থেকে গত সোমবার রাতে গাড়ি উদ্ধার করে পুলিশ এসময় দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। পরে তাদের দেয়া তথ্যমতে মঙ্গলবার বিকালে রাখালিয়াচালা এলাকায় অভিযান চালিয়ে আরো তিনজন কে গ্রেফতার করে পুলিশ এ ঘটনার মুল হোতা এখনো পলাতক রয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম জানান, ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে বাকিদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।
Leave a Reply