দেখি ‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে পারি কি না: তামিম - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দেখি ‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে পারি কি না: তামিম

দেখি ‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে পারি কি না: তামিম

নানা আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক ছাপিয়ে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্থায়ী সভাপতি হলেন তামিম ইকবাল। রবিবার (৭ জুন) বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিসিবির ইতিহাসে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতিও নির্বাচিত হন তিনি।

 

এর আগে বিসিবির অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন তামিম। সেই সময় তাকে নিয়ে সমালোচনা নেহাত কম হয়নি। বিশেষত, জাতীয় সংসদে বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে এসে তামিম জানালেন, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়ায় ক্রিকেটকে আনতে চান তিনি।

 

বিসিবির নতুন সভাপতি বলেন, অনেকে অনেক রকম ট্যাগ দিচ্ছে, এটা তাদের ব্যক্তিগত মতামত। দেখি, ‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে পারি কি না।

 

পরিচালক হওয়ার পর সভাপতি পদে একক প্রার্থী ছিলেন তামিম। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন তিনি। পরিচালকদের কোনো ভোটাভুটির প্রয়োজন পড়েনি। সবমিলিয়ে বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ঢাকার ক্লাব থেকে পরিচালক নির্বাচিত হওয়ার পর এবার পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল।

 

এর আগে, নির্বাচনে পরিচালকদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পান তামিম।

 

বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার পরে ফল গণণা শেষ হয় সন্ধ্যা ৬টায়। প্রাপ্ত ভোটে ঢাকার ক্লাব থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম

দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, এমওইউর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও বিস্তৃত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন, সিটি ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া, থাইল্যান্ডের সিনাওত্রা ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সলফোর্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে এসব চুক্তি হয়েছে।

 

তিনি আরও জানান, দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ইন্ডাস্ট্রি–একাডেমিয়া লিংক জোরদার করা হচ্ছে। পাশাপাশি গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে ইনস্টিটিউট অব সাস্টেইনেবল ল্যাবরেটরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প ও দীর্ঘমেয়াদি দক্ষতার চাহিদা নিরূপণে একটি বিস্তৃত ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হচ্ছে, যার ভিত্তিতে নতুন দক্ষতাভিত্তিক কোর্স চালু করা হবে।

 

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আরও বলেন, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে তৃতীয় ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। সেই লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধির উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ইংরেজির পাশাপাশি ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ করছে। এ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি অধিভুক্ত কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের কাজ গত তিন মাস ধরে চলমান রয়েছে।

১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুন) দেওয়া এক ফেসবুক বার্তায় তিনি এ আহ্বান জানান।

 

ফেসবুক বার্তায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত বর্তমানে সমগ্র মানবজাতির জন্য অন্যতম বড় বৈশ্বিক চ্যালেঞ্জ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তাপদাহ, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা, খরা এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বিশ্বব্যাপী পরিবেশ ও অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলছে।

 

তিনি উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই কম হলেও ভৌগোলিক অবস্থান, উচ্চ জনঘনত্ব এবং জলবায়ু-সংবেদনশীল অর্থনীতির কারণে দেশটি জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে।

 

তিনি লেখেন, Climate Risk Index 2026 অনুযায়ী বাংলাদেশ উচ্চ জলবায়ু ঝুঁকির সম্মুখীন। লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন হ্রাস, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি এবং প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান তীব্রতা আমাদের উন্নয়ন অগ্রযাত্রার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP), জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC), উপকূলীয় সুরক্ষা, সামাজিক বনায়ন, দুর্যোগ প্রস্তুতি এবং প্রকৃতি-ভিত্তিক সমাধানকে গুরুত্ব দিতে হবে।

 

তিনি জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।

 

কৃষিখাতকে জলবায়ু-সহিষ্ণু ও আধুনিক ভিত্তিতে পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে।

 

বার্তায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ শিল্পায়ন, পরিবেশবান্ধব নগরায়ণ, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন উন্নয়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

 

সবশেষে তারেক রহমান বলেন, পরিবেশ সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

সব শেষে তিনি বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

জলবায়ু সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

বন্ধ ও লোকসানি সরকারি কারখানাগুলোতে নতুন বিনিয়োগ আনার লক্ষ্যে দেশব্যাপী রোড শো আয়োজনের পরিকল্পনা করেছে সরকার। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নেওয়া এ উদ্যোগের প্রস্তুতি চলতি মাসের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (০৪ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’–সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সরকারি কারখানার বর্তমান অবস্থা, উৎপাদন কার্যক্রম বন্ধ থাকার কারণ এবং সেগুলো পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে লোকসানে থাকা প্রতিষ্ঠানগুলোকে কীভাবে টেকসই ও লাভজনক করা যায়, সে বিষয়েও মতবিনিময় করা হয়।

 

সভাসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবিত রোড শো কর্মসূচির মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর সম্ভাবনা, অবকাঠামোগত সুবিধা এবং ব্যবসায়িক সুযোগ তুলে ধরা হবে। এর মাধ্যমে বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করা হবে।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু বলেন, বৈঠকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কারখানাগুলোর বিদ্যমান চ্যালেঞ্জ, আর্থিক অবস্থা এবং সম্ভাব্য পুনরুদ্ধার পরিকল্পনা উপস্থাপন করেন। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পুনরায় সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

 

তিনি জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করা এবং লোকসানি সংস্থাগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন।

 

সভায় আরও জানানো হয়, কারখানাগুলোর পুনর্গঠন ও পুনরায় চালুর বিষয়ে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ পর্যালোচনার কাজ চলছে। সুপারিশগুলো চূড়ান্ত হওয়ার পর সেগুলোর ভিত্তিতে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

 

বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্ধ কারখানা চালু করতে রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। আর গত বছরের তুলনায় এবার কোরবানির পশুর সংখ্যা বেড়েছে।

 

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দেশব্যাপী কোরবানি হওয়া গবাদিপশুর প্রাথমিক হিসাব এবং সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

তিনি বলেন, দেশে কোরবানির পশু উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর উদ্বৃত্ত পশু ও মাংস বিদেশে রপ্তানির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

 

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আরো জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ৮টি বিভাগ থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, এ বছর মোট জাবাইকৃত বা কোরবানিকৃত পশুর সংখ্যা ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮। এর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ৪৮ লাখ ৬৪ হাজার ১৫৮, ছাগল ও ভেড়ার সংখ্যা ৪৫ লাখ ২ হাজার ২৩৩ এবং অন্যান্য পশু ১ হাজার ২৭টি।

 

বিভাগভিত্তিক কোরবানির চিত্র পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে এবার সর্বাধিক ২৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩ লাখ ৬৯ হাজার ৫টি গরু ও মহিষ, ৯ লাখ ৮২ হাজার ১০৭টি ছাগল ও ভেড়া এবং ৫৫৪টি অন্যান্য পশু। গরু ও মহিষ কোরবানির ক্ষেত্রে ঢাকা বিভাগ দেশের শীর্ষে রয়েছে।

 

দ্বিতীয় সর্বোচ্চ কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে, যার সংখ্যা ২৩ লাখ ৪২ হাজার ৮৬৯। এর মধ্যে গরু ও মহিষ ৭ লাখ ৯৬ হাজার ১২১টি, ছাগল ও ভেড়া ১৫ লাখ ৪৬ হাজার ৭০৬টি এবং অন্যান্য পশু ৪২টি। ছাগল ও ভেড়া কোরবানির ক্ষেত্রে রাজশাহী বিভাগ দেশের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

 

তৃতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে কোরবানি হয়েছে ১৭ লাখ ৩৪ হাজার ২৫টি পশু, যার মধ্যে গরু ও মহিষ ১২ লাখ ১৮ হাজার ৬৭২টি, ছাগল ও ভেড়া ৫ লাখ ১৪ হাজার ১৯২টি এবং অন্যান্য পশু ১৬১টি।

 

অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ৮ লাখ ৪৬ হাজার ৫টি, রংপুরে ১০ লাখ ৫০ হাজার ৫৫৪টি, বরিশালে ৪ লাখ ১৬০টি, ময়মনসিংহে ৩ লাখ ৬৭ হাজার ৮১৮টি এবং সিলেট বিভাগে ২ লাখ ৭৪ হাজার ৩২১টি পশু কোরবানি হয়েছে।

 

প্রতিমন্ত্রী জানান, এ বছর পবিত্র ঈদুল আজহায় কোরবানির যোগ্য পশুর মোট চাহিদা ছিল ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে দেশে কোরবানির যোগ্য পশুর প্রাপ্যতা বা জোগান ছিল ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। ফলে কোরবানি শেষে দেশে এবার ২৯ লাখ ৬৬ হাজার ৪২২টি পশু উদ্বৃত্ত রয়েছে।

 

গত বছর (২০২৫ সাল) কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা ছিল ১ কোটি ৩ লাখ ৭৯ হাজার ২০টি এবং প্রাপ্যতা ছিল ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি। গত বছর দেশে মোট ৯১ লাখ ৩৬ হাজারটি পশু কোরবানি হয়েছিল এবং উদ্বৃত্ত ছিল ৩৩ লাখ ১১ হাজার ৩৩৭টি পশু। সেই তুলনায় গত বছরের চেয়ে এবার ২ লাখ ৩১ হাজার ৪১৮টি বেশি পশু কোরবানি হয়েছে।

 

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশীয় খামারিদের উৎপাদিত পশুর মাধ্যমেই এ বছরও কোরবানির শতভাগ চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে। সরকারের সময়োপযোগী নীতি সহায়তা, খামারিদের কঠোর পরিশ্রম ও উদ্যোক্তাদের বিনিয়োগের কারণে প্রাণিসম্পদ খাত আজ স্বয়ংসম্পূর্ণ। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার আধুনিক প্রযুক্তি ও খামারি বান্ধব নীতি নিয়ে কাজ করে যাচ্ছে।

দেশে রেকর্ড সংখ্যক গবাদিপশু কোরবানি হয়েছে-প্রতিমন্ত্রী টুকু

দেশের সব শেষ করে চলে গেছেন, আওয়ামীলীগ দেশটাকে আবার নতুন করে গড়তেছি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল।

 

মোঃ আশরাফুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি।

 

নির্বাচনের সময় বিএনপি নাই, তারেক রহমান নাই। মানুষের মাঝে একটি দল আতংক সৃষ্টি করেছিলো। আল্লাহ তায়ালার কী অশেষ রহমত। মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। যারা বিএনপি করেন তাদের দায়িত্ব এখন অনেক বেশি। জনগণ আপনাদের উপর আস্থা রেখেছে, সে আস্থার মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩ জুন) বিকালে ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাদের কর্মকান্ডে প্রতিফলন করতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। ধমক দিয়ে, পিটিয়ে, নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না।

তিনি আরও বলেন, হাসিনা তার কর্মকান্ডের জন্য টিকতে পারেনি। এমন পড়ন পড়ছে আর উঠতে পারে না। তার সাংঙ্গো পাংঙ্গোও নিয়ে পালিয়ে গেছে। আমরা এই অবস্থা চাই না। আমরা বাংলাদেশে সুন্দর, সুষ্ঠ, সহনশীল রাজনীতি চাই। আমরা গনতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা সংসদকে কার্যকারী করতে চাই।

এর আগে ভূল্লী উপজেলা বাস্তবায়ন করায় বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামকে নাগরিক সমাজ, বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠন এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

দেশের সব শেষ করে চলে গেছেন, আওয়ামীলীগ দেশটাকে আবার নতুন করে গড়তেছি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রামের বোয়ালখালীতে চাচাতো বোনের মেহেদি অনুষ্ঠানের মঞ্চে বসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১০টার দিকে আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো বোয়ালখালী হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক মো. আব্দুল আজিজ( ২৬) এবং ছাত্রলীগের সদস্য মো. রায়হান( ২৩)।

 

এ বিষয়ে পুলিশ বলছে, শুক্রবার পশ্চিম গোমদনডী আলা মিয়া ট্যান্ডল বাড়িতে কনের মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেন হাজী নুরুল হক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আব্দুল আজিজ এবং সদস্য মহম্মদ রায়হান। তার একটি ভিডিও ফুটেজ আপলোড দেওয়া হয় ফেসবুকে। তার সূত্র ধরে বিয়ের দিন আরাকান সড়কের একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্য জুলাই আন্দোলনে হামলার দায়ের হওয়া মামলার সন্দিগগ্ধ আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা

সাতক্ষীরা মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। রোববার (৭জুন) দুপুরে মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা একটি বিক্ষোভ মিছিল করেন।

 

এ সময় বক্তরা বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। বিশেষ করে এফসিপিএস প্রশিক্ষণরত চিকিৎসকদের বেতন বৈষম্য দুর করতে হবে, বিসিএসে উত্তীর্ণদের বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন নীতিমালার প্রস্তাবনা বাতিল করতে হবে।

 

তারা আরও বলেন, বিএমইউ ও বিসিপিএসের পরীক্ষার ফি হ্রাস করা, বিসিএস এ চিকিৎসকদের বয়সসীমা পুনরায় ৩৪ বছর নির্ধারণ করতে হবে। একই সাথে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করার দাবিও জানান তারা।

 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খোদা বলেন, কর্মবিরতির কোনো প্রভাব মেডিকেল কলেজ হাসপাতালে পড়েনি। হাসপাতালের চিকিৎসকরা পরিস্থিতি সামাল দিচ্ছেন। খোঁজ নিয়ে জেনেছি শুধু এখানে নয় তাদের কিছু দাবির বিষয়ে সারাদেশেই ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছে।

 

ইন্টার্ন চিকিৎসক ডা.সাজিদ সাজাহানের সভাপতিত্বে বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ডা. তাছনিম বিনতে আসাদ, ডা.সৌরভ সরকার, ডা.রানা, ডা.শিফাত, ডা মোরশেদসহ আরও অনেকে। এদিকে, সমাবেশ থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনিদৃষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।

সাতক্ষীরা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক

রাজশাহীর মতিহার থানার কাজলা এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করেছে অজ্ঞাত এক দুর্বৃত্ত। রোববার (৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

 

আহত শিক্ষার্থী নন্দিনী ঘোষ স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

 

স্থানীয়রা জানান, ব্যবহারিক পরীক্ষার খাতা প্রস্তুতের কাজে নন্দিনী রোববার স্কুলে গিয়েছিল। কাজ শেষে বাড়ি ফেরার পথে কাজলা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি তাকে ডেকে নেয়। পরে ওই ব্যক্তি নন্দিনীকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নন্দিনীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

 

এ বিষয়ে মতিহার থানা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

নানা আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক ছাপিয়ে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্থায়ী সভাপতি হলেন তামিম ইকবাল। রবিবার (৭ জুন) বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিসিবির ইতিহাসে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতিও নির্বাচিত হন তিনি।

 

এর আগে বিসিবির অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন তামিম। সেই সময় তাকে নিয়ে সমালোচনা নেহাত কম হয়নি। বিশেষত, জাতীয় সংসদে বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে এসে তামিম জানালেন, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়ায় ক্রিকেটকে আনতে চান তিনি।

 

বিসিবির নতুন সভাপতি বলেন, অনেকে অনেক রকম ট্যাগ দিচ্ছে, এটা তাদের ব্যক্তিগত মতামত। দেখি, ‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে পারি কি না।

 

পরিচালক হওয়ার পর সভাপতি পদে একক প্রার্থী ছিলেন তামিম। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন তিনি। পরিচালকদের কোনো ভোটাভুটির প্রয়োজন পড়েনি। সবমিলিয়ে বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

দেখি ‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে পারি কি না: তামিম

রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ পড়লাম: জামায়াত আমির

আগুনে পুড়ে নিঃস্ব পরিবারের পাশে বিএনপি, খাদ্য সহায়তা প্রদান

 

মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী)

মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ১০ নম্বর কুন্দপুকুর ইউনিয়ন বিএনপি। সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের দিকনির্দেশনায় ইউনিয়নের মনসাপাড়া

বড়বাড়ি এলাকার ৫ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে

খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবার তাদের বসতঘরসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও মালামালের বড় অংশ হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। এ অবস্থায় বিএনপি’র নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে তাদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন। বিতরণকৃত খাদ্যসামগ্রী মধ্যে ছিল চাল,ডাল, মরিচ, পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল, সাবান, লবণ, চিড়া,মুড়ি, টোস্ট, চিনি,পটল ও মাংসসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, এটাখোলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, কুন্দপুকুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাবেক সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম, জিকরুল হক, সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী বাবু, আতিকুল ইসলাম, জলিল ইসলাম, আসাদুজ্জামান রুবেল, আলতাব হোসেন, আর হোসেন দুলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয়রা জানায়, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো একটি প্রশংসনীয় উদ্যোগ। বিএনপি নেতারা বলেন, জনগণের দুঃসময়ে পাশে থাকাই তাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার এ ধারা অব্যাহত থাকবে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিএনপি’র এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে তারা সাবেক সংস দ সদস্য ও এ্যাবের আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান এবং এমন দুর্যোগময় সময়ে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আগুনে পুড়ে নিঃস্ব পরিবারের পাশে বিএনপি, খাদ্য সহায়তা প্রদান 

বিশ্ব পরিবেশ দিবস, নীলফামারী টিআইবি-সনাকের মানববন্ধন

 

মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী)

০৭/জুন/২০২৬ঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন করেছে টিআইবি- সনাক। রবিবার সকাল দশটার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মোঃ আখতারুল আলম। বক্তব্য দেন সনাক সদস্য নাসিমা বেগম ও মিজানুর রহমান লিটু, ইয়েস সদস্য ফারজানা আক্তার আরিফা,এসিজি সদস্য নির্মল রায় ও টিআইবির এরিয়াল কো-অর্ডিনেটর আসাদুজ্জামান আসাদ। সভাপতির বক্তব্যে সনাক সভাপতি আক্তারুল আলম বলেন, সরকার ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচিতে আমরা সাধুবাদ জানাই একই সাথে পরিবেশ, জলবায়ু ও উন্নয়ন সংশ্লিষ্ট সকল কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কর্মসূচি থেকে ১২ দফা সুপারিশ তুলে ধরা হয়। টিআইবির এরিয়া কো- অর্ডিনেটর আসাদুজ্জামান আসাদ বলেন, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে “পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের” দাবিতে টিআইবি ও

সনাক কর্তৃক গৃহীত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বিশ্ব পরিবেশ দিবস, নীলফামারী টিআইবি-সনাকের মানববন্ধন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ঢাকার ক্লাব থেকে পরিচালক নির্বাচিত হওয়ার পর এবার পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল।

 

এর আগে, নির্বাচনে পরিচালকদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পান তামিম।

 

বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার পরে ফল গণণা শেষ হয় সন্ধ্যা ৬টায়। প্রাপ্ত ভোটে ঢাকার ক্লাব থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম

রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের কর্পোরেট শাখার সামনে এক ব্যক্তিকে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকালে এ ঘটনায় লোকমান (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল।

 

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার বেলা আনুমানিক ৩টা ১০ থেকে ৩টা ১৫ মিনিটের মধ্যে ছয়জন অজ্ঞাত ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে জনতা ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার সামনে আসে। এ সময় তারা লোকমানকে লক্ষ্য করে গুলি চালায় এবং তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

ঘটনার পর আহত লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তাঁর হাত ও পায়ে দুটি গুলি লেগেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে। ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, এটি একটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা। ব্যাংক থেকে অর্থ উত্তোলনের তথ্য আগে থেকেই ছিনতাইকারীদের কাছে ছিল কি না, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।

 

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত এবং তাদের গতিপথ নির্ধারণে কাজ চলছে।

 

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আহত ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোববার বিকেলে তিনি মতিঝিলের শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল। পরে পথচারীরা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

ওসি জানান, ব্যবসায়ীর হাতের কনুইয়ের নিচে একটি এবং পায়ে হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

রাজধানীতে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d