
জিএসটি গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তির প্রথম পর্যায় শেষ হচ্ছে আজ বুধবার (১০ জুন) শেষ হচ্ছে। গত ৭ হতে এ প্রক্রিয়া শুরু হয়েছে। জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি ও সশরীরে কাগজপত্র জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে কর্তৃপক্ষ।
জিএসটির ওয়েবসাইটে বলা হয়েছে, জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ৭ জুন হতে ১০ জুনের মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে নির্ধারিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।
প্রাথমিক ভর্তি ফি (৫০০০ টাকা) প্রদান: ০৭ জুন দুপুর ১২টা হতে ১০ জুন রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।
মূল কাগজপত্র জমা: ৮ জুন হতে ১১ জুন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্রসমূহ (একটি এফোর সাইজ খামে ভরে খামের উপর আবেদনকারীর জিএসটি রোল নম্বর লিখে খামসহ) জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের যে কোন একটিতে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
Like this:
Like Loading...
Related
Leave a Reply