মোঃ সাইদুল ইসলাম হেলাল, বিশেষ প্রতিনিধি
নওগাঁ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় নওগাঁ জেলা পুলিশ প্রধানকে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করেছে জেলা প্রশাসন।
আজ (১৮ অক্টোবর ২০২৬) নওগাঁ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ডাকাত প্রতিরোধ, মাদক উদ্ধার, প্রো-একটিভ পুলিশিং এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে বিশেষ অবদান রাখায় নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামকে এই “শুভেচ্ছা স্মারক” প্রদান করা হয়।
সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপারের হাতে এই শুভেচ্ছা স্মারক তুলে দেন।
গুরুত্বপূর্ণ এ সভায় উপ-পরিচালক (স্থানীয় সরকার), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, জেলার সরকারি দপ্তর সমূহের প্রধানগণসহ উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা স্মারক গ্রহণ করে বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম তাকে এবং জেলা পুলিশকে এই সম্মানে ভূষিত করার জন্য জেলা প্রশাসকসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আগামী দিনগুলোতে জেলায় অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় আরও নিষ্ঠার সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং উপস্থিত সকল দপ্তরপ্রধান ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply