সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)
করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি হওয়ায় সারা দেশের সাথে ফরিদপুরের চরভদ্রাসনে আজ সোমবার সকাল ছয়টা থেকে লকডাউন শুরু হয়েছে। লকডাউনের প্রথম দিনে উপজেলার সদর
বাজারসহ বিভিন্ন বাজারে ওষুধের ফার্মেসী বাদে
সকল দোকানপাট ও মার্কেট বন্ধ করে দিয়েছে প্রশাসন,। জনসমাগম এড়াতে সকাল ছয়টা থেকে
চরভদ্রাসন থানা পুলিশ বিভিন্ন জায়গাতে জনসচেতনতা মূলক কার্যক্রম চালাচ্ছেন। মহামারী করোনাভাইরাস রোধে জনসাধারণকে সরকারি বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানান চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:জাকারিয়া হোসেন /
Leave a Reply