আমিনুল ইসলাম(টাঙ্গাইল)
প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলায় লকডাউনের দ্বিতীয় দিনে সরকারী বিধিনিষেধ মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান ।
মঙ্গলবার (২৮জুন) সকালে উপজেলা শহরের বিভিন্ন মার্কেট, শপিংমলসহ বিভিন্ন দোকানপাট খোলা রাখায় কয়েকজন জন ব্যবসায়ীকে জরিমানা করেন এবং সকল দোকান পাট বন্ধ রাখার কঠোর নির্দেশনা প্রদান করেন।এসময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং এর মাধ্যমে সকলকেই মাস্ক এবং সামাজিক দূরুত্ব বজায় রেখে চলার জন্য পরামর্শ দেন। সেই সাথে এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে পরবর্তীতে কঠোর আইন প্রয়োগ করা হবেও বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল রনী, এস আই মাহমুদুল হাসান। প্রেসক্লাব সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, রিপোর্টার্স ইউনিটির উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা মিজানুর রহমান , রিপোর্টার্স ইউনিটির ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি খায়রুল খন্দকার প্রমূখ।
Leave a Reply