মোঃ ফরিদ উদ্দিন আহমেদ
গণ টেলিভিশন
অনেক আলোচনা সমালোচনার পর ১জুলাই বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের জন্য কড়াকড়ি কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি , RAB । একই সঙ্গে মোতায়েন থাকবে সেনাবাহিনী। সেনাবাহিনীর আইএসপিআর এর ঊর্ধ্বতন এক জন কর্মকর্তা জানিয়েছেন প্রয়োজনে তারা গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করবে।
বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে এক প্রজ্ঞাপনে বলে এই আদেশজারি করা হয়। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
কোভিড ১৯ সংক্রমন রোধ কল্পে সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।
এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। বন্ধ থাকবে সকল প্রকার ইন্জিন চালিত নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক ,মোটরসাইকেল গাড়ি।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
জরুরী পন্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।
জরুরী কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।
গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।
Leave a Reply