চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে যুবকের মৃত্যু - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামহরি বৈষ্ণব (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে লালদীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রামহরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা। তিনি লালদীঘির পাড় এলাকার একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে ওই খাবারের দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা টাঙাচ্ছিলেন রামহরি। এ সময় অসাবধানতাবশত তিনি জানালার পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, লালদীঘির পাড় এলাকায় পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৩ জুন) রাতে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে জেলা শ্রমিক লীগের সভাপতি মো. কবিরও রয়েছেন।

 

গ্রেপ্তার অন্যরা হলেন-মো. নুরুল হক (৫২), চম্পক দাশ (৫৪), মো. নিজাম উদ্দীন (৪২), মো. ইলিয়াছ (৩৫), মো. ইসমাইল (৫৯), মো. জসিম (৩৮), মো. নয়ন (১৯), মো. তারিকুল ইসলাম (৪৫), মো. রাসেল (৩৮), শাহাদত হোসেন (৩২), রাম প্রসাদ শীল (৪৫), জাহিদুল ইসলাম (২৪), মো. সাইফুল ইসলাম (২৫), দুর্জয় কান্তি দে (২৬) ও হাফিজুর রহমান (২৯)।

 

পুলিশ জানিয়েছে, বিভিন্ন মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৬ জন গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে তিনদিনের ব্যবধানে আবারও এক দশ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে ইমামকে আটক করা হয়েছে।

 

সোমবার (২২ জুন) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক মন্ডল জামে মসজিদ থেকে তাকে আটক করে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করে।

 

আটক ব্যক্তি ওই মসজিদের ইমাম মো. ইব্রাহিম। তার বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় ১০টার দিকে এলাকাবাসী অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

 

স্থানীয়দের দাবি, আটকের পর উপস্থিত লোকজনের প্রশ্নের মুখে অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি মূলক বক্তব্য দেন। যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় অভিযুক্ত ইমাম ঐ শিশুকে একদিন ধর্ষণের কথা স্বীকার করেছে।

 

এ বিষয়ে ত্রিশাল থানার এসআই নাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের পর স্থানীয় লোকজন অভিযুক্ত ইমামকে আটক করে আমাদের থানা পুলিশকে খবর দেয়।

 

পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে এসেছি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

এর আগে গত ২০ জুন উপজেলার চিকনা মনোহর গ্রামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আরেক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

তিন দিনের ব্যবধানে একই উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দুই ইমাম আটকের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তিনদিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক

ফরিদপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর আব্দুর রহমানকে (১৪) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গ্রেফতার কিশোরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

এ দিকে ওই শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

 

জানা যায়, সোমবার (২২ জুন) দুপুরে শহরের আলীপুর এলাকায় বাড়ির সামনে শিশুকন্যাটি দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিবেশী কিশোর আব্দুর রহমান শিশুটিকে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রহমানকে গ্রেফতার করে।এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে আমি নিজে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির খোঁজ নিয়েছি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রহমান নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

 

তিনি আরও জানান, ওই শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে গ্রেফতার আব্দুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফরিদপুরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

 

সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ প্রতিবেদন অনুমোদনও পেয়েছে।

 

সিন্ডিকেটের এক সদস্য গণমাধ্যমকে জানান, অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি সত্যতা পেয়েছে এবং তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে। ওই সদস্য আরও জানান, সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

 

তিনি বলেন, এখন বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। এরপর সিন্ডিকেট সভায় সেই সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো অনুযায়ী শৃঙ্খলাভঙ্গ, নীতিবিরোধী কাজ বা গুরুতর অভিযোগ নিষ্পত্তির জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়।

 

ওই সিন্ডিকেট সদস্য আরও জানান, অধ্যাপক এরশাদ হালিমের স্থায়ী বহিষ্কার কার্যত নিশ্চিতের দিকেই এগোচ্ছে।

 

এর আগে রসায়ন বিভাগের কয়েকজন ছাত্র অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। পরবর্তীতে এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে একাডেমিক কার্যক্রম থেকেও অব্যাহতি দেয়।

একাধিক ছাত্রকে যৌন হয়রানি, ঢাবির সেই অধ্যাপকের চাকরিচ্যুতির সিদ্ধান্ত

 

বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচে পানামা ও মিসরের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। ছিলেন না মরক্কোর বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও। মাংসপেশীর চোট ভুগছেন তিনি। সময় যত গড়াচ্ছে, তাকে নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছিল। এরই মধ্যে এলো আরও বড় দুঃসংবাদ। গ্রুপপর্বের বাকি দুই ম্যাচেও তারকা এই ফরোয়ার্ডকে পাওয়ার আশা কার্যত ছেড়ে দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

 

এই সপ্তাহেই অনুশীলনে ফেরার কথা ছিল নেইমার জুনিয়রের। বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সেই প্রত্যাশার কথা জানিয়েছিলেন। মরক্কোর সঙ্গে সেই লড়াই ১-১ সমতায় শেষ করার পর নেইমারের প্রয়োজনীয়তা আরও ভালোভাবে টের পাচ্ছিলেন অনেকে। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নকআউট পর্বের আগে তারকা এই ফরোয়ার্ডকে মাঠে ফেরানোর ঝুঁকি নিতে চাইছে না দলের মেডিকেল বিভাগ।

 

হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে দলে ফেরার সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে। এমনকি গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও তার খেলা অনিশ্চিত। পরিস্থিতির উন্নতি হলে কেবল ওই ম্যাচে মাঠে নামার সুযোগ তৈরি হতে পারে।

 

ব্রাজিল দলের বর্তমান অবস্থান পরিষ্কার—চোট যেন আবার না বাড়ে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন দলের কাছে। সে কারণে অপ্রয়োজনীয় কোনো ঝুঁকি নিতে রাজি নয় তারা। প্রয়োজন হলে কেবল নকআউট পর্বে তাকে মাঠে নামানোর চিন্তা করা হবে।

 

গত সপ্তাহের মতো সোমবারও নতুন করে স্ক্যান করানো হয়েছে নেইমারের। পরীক্ষার ফল ইতিবাচক হলেও এখনো পরবর্তী ধাপে যাওয়ার মতো নয়। তিনি এখনো চিকিৎসক দলের তত্ত্বাবধানে রয়েছেন এবং জিমে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মাঠে শারীরিক ফিটনেস ফিরে পাওয়া এবং বল নিয়ে অনুশীলনে ফেরার ধাপগুলো এখনো বাকি।

 

জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার যে তিন সপ্তাহের পুনর্বাসন সময়সীমা বেঁধে দিয়েছিলেন, সেটি শেষ হচ্ছে আগামীকাল। তবে তাতেও হাইতির বিপক্ষে ম্যাচে খেলার মতো অবস্থায় পৌঁছাতে পারবেন না নেইমার।

 

নেইমারকে ঘিরে বাড়তি চাপ ও প্রত্যাশার কারণে সিবিএফও আগের মতো তথ্য প্রকাশ করছে না। তার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি না হওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আপডেট দেওয়া হবে না বলে জানা গেছে। এ নিয়ে দলের অভ্যন্তরেও কিছু সমালোচনা তৈরি হয়েছে।

 

প্রসঙ্গত, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। আগামী শুক্রবার হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড।

 

নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ ইনের চেষ্টা করা ৯ জনকে ৪৮ ঘণ্টা পার হলেও ফেরত নেয়নি বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে নারী, শিশু ও পুরুষসহ ওই ৯ জন সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন।

 

বিজিবি জানায়, গত রোববার (১৪ জুন) স্থানীয় সময় ভোর ৬টায় ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার ঝালুর চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ৬ জন পুরুষ, একজন নারী ও ২ জন শিশু রয়েছে।

 

বিজিবি আরও জানায়, এ সময় বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

 

তবে, বৈঠকে বিএসএফ পুশ ইনের অভিযোগ অস্বীকার করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। এছাড়া আন্তর্জাতিক আইন ও প্রচলিত নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের হস্তান্তর করা যেতে পারে। কিন্তু একতরফাভাবে পুশ ইন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বিজিবি।

 

এদিকে, ঘটনার ৪৮ ঘণ্টা অতিক্রম হলেও কোনো সমাধান না হওয়ায় সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছে পুশ ইন হওয়া ৯ জন সদস্য। স্থানীয় বাসিন্দারা মানবিক কারণে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ছাতা ও পলিথিন সরবরাহ করে তাদের সহায়তা করছে।

 

এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিএসএফ নারী, শিশু ও পুরুষসহ ৯ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছিল। বিজিবি ও স্থানীয় জনগণের বাধার মুখে সেই চেষ্টা সফল হয়নি। বিষয়টি নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ পুশ ইনের অভিযোগ অস্বীকার করেছে। সীমান্তে এ ধরনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পুশ ইন করা ৯ জনকে ফেরত নেয়নি বিএসএফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত

মাইদুল ইসলাম:(জেলা প্রতিনিধি নীলফামারী) উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩ টা থেকে নীলফামারীর ডালিয়া পয়েন্ট তিস্তার পানি বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪ টি

জলকপাট খুলে রাখা হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, তিস্তার পানি মঙ্গলবার ভোর রাত থেকে বাড়তে শুরু করে। তিস্তায় সকাল ৬ টায় পানি ছিল ৫২.০৫ সেন্টিমিটার। যা

বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচে। এ পয়েন্টে নদীর বিপদসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। দুপুর ১২ টায় পানি কমে দাঁড়ায় ৫২ দশমিক ০০ সেন্টিমিটার, যা বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচে ছিল। এরপর দুপুর ২টা থেকে হঠাৎ করে তিস্তায় পানি বাড়তে থাকে এবং বিকেল ৩ টায় বিপদসীমা অতিক্রম করে ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাত্র ৩ ঘন্টার ব্যবধানে তিস্তা নদীর পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান। তিস্তার পানি আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এদিকে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করায় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার

নিম্নঅঞ্চল ও চরঅঞ্চলের মানুষজনের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যে নিম্মাঞ্চলে বানের পানি প্রবেশ করতে শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় জন প্রতিনিধিরা। ডিমলা উপজেলার

খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন তিস্তা নদীর পানি হু হু করে বৃদ্ধি পেয়ে নিম্নাঅঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে। এভাবে পানি বাড়তে থাকলে কয়েক ঘন্টার মধ্যে তলিয়ে যাবে নিম্নাঞ্চলের বাড়িঘর।

তিনি আরও বলেন উজান থেকে যে ঢল নামছে সেখানে প্রচন্ড ঘোলা পানি আসছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢলে ৩ ঘন্টার ব্যবধানে তিস্তা নদীর পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিকেল ৩টা থেকে বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের ৪৪ টি

জলকপাটই খোলা রাখা হয়েছে।

তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত

সাতক্ষীরা সদর হাসপাতালে ‘সেবার নামে প্রহসন’: মুহাদ্দিস আব্দুল খালেক এমপির হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা

 

মোঃ তুহিন হোসেন সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসা সেবা এখন সাধারণ মানুষের জন্য এক চরম ভোগান্তির নাম। দূর-দূরান্ত থেকে আসা মুমূর্ষু রোগীদের নিয়ে হাসপাতালের দরজায় পৌঁছানোর পর শুরু হয় আসল পরীক্ষা। অভিযোগ উঠেছে, হাসপাতালের জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে নেওয়ার জন্য কোনো ওয়ার্ড বয় বা ট্রলিম্যান খুঁজে পাওয়া যায় না। সেবার নামে এখানে চলছে এক নীরব প্রহসন।

বাস্তব চিত্র এতটাই করুণ যে, স্ট্রোকে আক্রান্ত বা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রোগীকে ধরে স্ট্রেচারে তোলার মতো কোনো সরকারি কর্মচারীও মিলছে না। নিরুপায় হয়ে স্বজনদেরই কাঁদতে কাঁদতে নিজেদের রোগীকে ট্রলিতে তুলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে ওয়ার্ডে। সরকারি এই বৃহৎ চিকিৎসাকেন্দ্রে এসে মানুষ সেবা পাওয়া তো দূরের কথা, নুন্যতম মানবিক আচরণ থেকেও বঞ্চিত হচ্ছে।

হাসপাতালের এই চরম অব্যবস্থাপনা ও জনবল সংকটের মুখে ক্ষুব্ধ সাতক্ষীরাবাসী এখন আশার আলো দেখছেন তাদের প্রিয় জনপ্রতিনিধির দিকে। সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের নিকট সর্বস্তরের জনগণের আকুল প্রার্থনা—তিনি যেন অতি দ্রুত এই সরকারি হাসপাতালের দিকে নজর দেন। এই অরাজকতা ও দায়িত্বহীনতার বিরুদ্ধে কঠোর ও সঠিক পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের জন্য হাসপাতালটিকে একটি সত্যিকারের সেবাকেন্দ্রে পরিণত করার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা।

সাতক্ষীরা সদর হাসপাতালে ‘সেবার নামে প্রহসন’: মুহাদ্দিস আব্দুল খালেক এমপির হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা

 

সাভার উপজেলাধীন ভাকুর্তা পুলিশ ক্যাম্প থেকে আসামি পলানোর ঘটনায় দুই পুলিশ ক্লোজড।

 

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

ঢাকার সাভার উপজেলাধীন ভাকুর্তা পুলিশ ক্যাম্প থেকে দৌড়ে ছাত্র হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় দুই সহকারী উপপরিদর্শক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় সাভার থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

প্রত্যাহারকৃত দুইজন হলেন-সাভার মডেল থানার ভাকুর্তা ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম ও খায়রুল আলম।

জানা যায়, শনিবার (২০ জুন) সকালে ছাত্র হত্যা মামলার আসামি ও ভাকুর্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি আশাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভাকুর্তা ফাঁড়িতে নিয়ে আসে। তবে দুপুরে গ্রেপ্তারকৃত আশাব পুলিশকে ফাঁকি দিয়ে দৌড়ে পুলিশ ক্যাম্প থেকে পালিয়ে যান।

সাভার থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই সহকারী উপপরিদর্শককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সাভার উপজেলাধীন ভাকুর্তা পুলিশ ক্যাম্প থেকে আসামি পলানোর ঘটনায় দুই পুলিশ ক্লোজড।

সাভারে আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে সাভারে রাজপথে সাভার পৌর যুবদল নেতা আশরাফুল ইসলাম আরিফ।

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক তৎপরতা ও কার্যক্রম প্রতিহত করতে সাভারের রাজপথে অবস্থান নিয়েছে সাভার পৌর যুবদল।

 

আজ (২৩ জুন) সাভার পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রধান সড়কে যুবদলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী ও সাভার পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আশরাফুল ইসলাম আরিফ, সাভার থানা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ রাকিব আহম্মেদ, সহ আরো অনেকেই। এ সময় আশরাফুল ইসলাম আরিফ

জানান, বিগত স্বৈরাচারী সরকারের দোসর ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যেন নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপতৎপরতা সৃষ্টি করতে না পারে, সেজন্য তারা মাঠ পর্যায়ে পাহারায় রয়েছেন। সাভারের শান্ত পরিবেশ বজায় রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তায় এই অবস্থান ও সর্তক পাহারা অব্যাহত থাকবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

কর্মসূচিতে সাভার পৌর যুবদল , ছাত্রদল সহ বিভিন্ন ওয়ার্ড বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাভারে আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে সাভারে রাজপথে সাভার পৌর যুবদল নেতা আশরাফুল ইসলাম আরিফ

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কর্মসূচির প্রতিবাদে সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

সারাদেশের মত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অপতৎপরতার বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

 

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধসহ ফ্যাসিবাদের বিচারের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। মঙ্গলবার দুপুরে নবীনগর জয়রেস্তরা থেকে কয়েকশ বাইক নিয়ে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলিটি।

 

 

উক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন তানভির এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। এ সময় সাভার থানা ছাত্রদল, আশুলিয়া থানা ছাত্রদল এবং পৌর ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আয়োজিত প্রতিরোধ সমাবেশে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ‘ছাত্রদল দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় রয়েছে। আন্দোলন-সংগ্রাম এবং ত্যাগের ইতিহাস ছাত্রদলের রয়েছে।

 

সাভার-আশুলিয়ায় কোনো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে রাজপথে নামতে দেওয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মী যাতে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ছাত্রদল সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থেকে তা প্রতিহত করবে।’

 

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারন সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, ‘সারা দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে।

 

 

এমতাবস্থায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা সোচ্চার রয়েছে। যে স্বৈরাচার বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বাংলার মাটিতে আর মিছিলের সুযোগ দেওয়া হবে না।’

সমাবেশ থেকে বক্তারা বলেন, ‘মঙ্গলবার ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ জন্য ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন।’

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কর্মসূচির প্রতিবাদে সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীর বিভিন্ন থানায় জুলাই হত্যাযজ্ঞের আরও ৩ মামলায় জামিন আবেদন করেছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

 

হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে যেকোনো দিন হতে পারে শুনানি।

 

এর আগে, তাকে ২ মামলায় জামিন দেয় হাইকোর্ট। এছাড়া, আরও ১৩ মামলায় তাকে কেন জামিন দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

 

এখন পর্যন্ত দীপু মনিকে অন্তত ৩৯টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে৷ এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যাকাণ্ড ও জুলাই হত্যাযজ্ঞের মামলায় তার বিচার প্রক্রিয়াধীন।

 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে পুলিশ দীপু মনিকে গ্রেফতার করে।

 

এদিকে, জুলাইয়ের একাধিক হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ ও ফারজানার রুপার জামিন শুনানি নিয়ে হাইকোর্টে রুল শুনানি হবে আগামি সপ্তাহে।

জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় জামিন আবেদন দীপু মনির

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় ২ যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুরাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।

 

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চুনতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সুরাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আরব শাহ ঘোণাপাড়া এলাকার মাওলানা আরিফুল রহমানের মেয়ে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারের দিকে যাচ্ছিল ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস। অপরদিকে চট্টগ্রামমুখী পুরবী পরিবহনের একটি বাস চুনতি বাজার এলাকায় পৌঁছালে দুই বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।

 

খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পরে আহতদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া মারা যান।

 

দোহাজারী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ১

রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৩ জুন) রাতে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে জেলা শ্রমিক লীগের সভাপতি মো. কবিরও রয়েছেন।

 

গ্রেপ্তার অন্যরা হলেন-মো. নুরুল হক (৫২), চম্পক দাশ (৫৪), মো. নিজাম উদ্দীন (৪২), মো. ইলিয়াছ (৩৫), মো. ইসমাইল (৫৯), মো. জসিম (৩৮), মো. নয়ন (১৯), মো. তারিকুল ইসলাম (৪৫), মো. রাসেল (৩৮), শাহাদত হোসেন (৩২), রাম প্রসাদ শীল (৪৫), জাহিদুল ইসলাম (২৪), মো. সাইফুল ইসলাম (২৫), দুর্জয় কান্তি দে (২৬) ও হাফিজুর রহমান (২৯)।

 

পুলিশ জানিয়েছে, বিভিন্ন মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৬ জন গ্রেপ্তার

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বলে অভিযোগ উঠেছে নিষিদ্ধ জেলা ছাত্রলীগের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

 

জানা গেছে, সোমবার (২২ জুন) দিবাগত রাত ১২টা ১ মিনিটের দিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে এ কর্মসূচি পালন করা হয়। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডি থেকে প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।

 

ভিডিওতে দেখা যায়, ফরিদপুর জেলা ছাত্রলীগের ব্যানারে রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের সবার মুখে কালো মাস্ক ছিল। ভিডিওতে তাদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। পাশাপাশি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটতেও দেখা যায়।

 

এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ফরিদপুরে মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ময়মনসিংহের ত্রিশালে তিনদিনের ব্যবধানে আবারও এক দশ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে ইমামকে আটক করা হয়েছে।

 

সোমবার (২২ জুন) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক মন্ডল জামে মসজিদ থেকে তাকে আটক করে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করে।

 

আটক ব্যক্তি ওই মসজিদের ইমাম মো. ইব্রাহিম। তার বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় ১০টার দিকে এলাকাবাসী অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

 

স্থানীয়দের দাবি, আটকের পর উপস্থিত লোকজনের প্রশ্নের মুখে অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি মূলক বক্তব্য দেন। যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় অভিযুক্ত ইমাম ঐ শিশুকে একদিন ধর্ষণের কথা স্বীকার করেছে।

 

এ বিষয়ে ত্রিশাল থানার এসআই নাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের পর স্থানীয় লোকজন অভিযুক্ত ইমামকে আটক করে আমাদের থানা পুলিশকে খবর দেয়।

 

পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে এসেছি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

এর আগে গত ২০ জুন উপজেলার চিকনা মনোহর গ্রামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আরেক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

তিন দিনের ব্যবধানে একই উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দুই ইমাম আটকের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তিনদিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d