রংপুর বিভাগে সর্বপ্রথম নীলফামারীতে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন-গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
রংপুর বিভাগে সর্বপ্রথম নীলফামারীতে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন-গণ টিভি

রংপুর বিভাগে সর্বপ্রথম নীলফামারীতে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন-গণ টিভি

নীলফামারী জেলা প্রতিনিধি :
মোঃ আব্দুল মতিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নানাভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসাবে রংপুর বিভাগের সর্বপ্রথম নীলফামারীতে বিদ্যুতের স্মার্ট প্রি- প্রেমেণ্ট মিটার স্থাপনের কাজ শুরু হয়েছে।
গতকাল বুধবার ৩০ জুন বিকাল সাড়ে ৩টায় শহরের উপজেলা সড়কে অবস্থিত স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূরের বাসভবনে ওই মিটার স্থাপন করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ভার্চ্যুয়ালী অংশ নিয়ে ওই কার্যক্রমের অংশ নেন সাংসদ আসাদুজ্জামান নূর।এসময় সাংসদ নূর বলেন, “রংপুর বিভাগের মধ্যে নীলফামারী প্রথম বিদ্যুতে ডিজিটাল পদ্ধতির মধ্যে প্রবেশ করলো। এটা আমাদের জন্য একটি আনন্দের বিষয়। এতে করে শহরের মানুষকে একদিকে বিদ্যুতের বিল নিয়ে ভোগান্তির শিকার হতে হবে না। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের আয় বাড়বে, সরকার লাভবান হবেন।”
সাংসদের বাসভবন চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় নেসকো নীলফামারী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নওশাদ আলম সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, স্মার্ট প্রি- প্রেমেণ্ট মিটার স্থাপনের কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান সেন জেন স্টারের জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপক তানভির আহমেদ, প্রকল্প ব্যবস্থাপক মো. আশেকুল হক, স্মার্ট প্রি প্রেমেণ্ট মিটারিং প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান দেওয়ান প্রমুখ।
নেসকো নীলফামারী কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. আশিকুর রহমান খান জানান, নীলফামারী জেলা সদরে মোট গ্রাহক সংখ্যা ৩০ হাজার। এর মধ্যে আবাসিক গ্রাহক ২৪ হাজার, বানিজ্যিক পাঁচ হাজার ৫০০ এবং অন্যান্য গ্রাহক ৫০০। সকল গ্রাহককে এই স্মার্ট প্রি- প্রেমেণ্ট মিটারের আওতায় আনা হবে।
স্মার্ট প্রি প্রেমেণ্ট মিটারিং প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান দেওয়ান বলেন, “রংপুর বিভাগের মধ্যে নীলফামারীতে প্রথম এই কার্যক্রমের সুচনা হলো। প্রাথমিক ভাবে নীলফামারী জেলা সদর ও সৈয়দপুর উপজেলাকে এই প্রকল্পের আওতায় নেয়া হয়েছে। এই উদ্বোধনের মাধ্যমে নীলফামারী জেলা সদরের ৩০ হাজার এবং সৈয়দপুর উপজেলার ৪৩ হাজার গ্রাহকের স্মার্ট প্রি প্রেমেণ্ট মিটার স্থাপনের কাজ শুরু করা হলো।”নেসকো নীলফামারী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নওশাদ আলম বলেন,“আমাদের যারা গ্রাহক আছেন স্মার্ট প্রি প্রেমেণ্ট মিটার স্থাপনে তাদের নতুন করে কোনো অর্থ দিতে হবে না। এই গ্রাহকরা ঘরে বসে বিকাশ, রকেট, নগদসহ যে কোনো মাধ্যমে তাদের বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d