আমিনুল ইসলাম(টাঙ্গাইল)
প্রতিনিধিঃ
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৬২৮ টি নমুনা পরিক্ষায় নতুন করে ২৫৭জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৭ জন এবং করোনার উপর্সগ নিয়ে ৯ জনের মৃত্যু। টাঙ্গাইলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন উদ্বেগজনক ভাবে বেড়েই চলেছে। এপর্যন্ত টাঙ্গাইলে মোট ৭৯৬৪ জন করোনা আক্রান্ত হয়েছে এবং মোট ১১৫ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে, টাঙ্গাইলে করোনা শনাক্ত রোগীর মধ্যে ৪৬৮৫ জন সুস্থ হয়েছেন।
হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৯১ জন। টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
Leave a Reply