
নীলফামারীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ইং উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী)
“মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬” উপলক্ষে নীলফামারীতে জনসচেতনতামূলক মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত রেলিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একেই স্থানে এসে শেষ হয়। রেলি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলফামারী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারীর উপ-পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান খান। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেকট্রিক ও পিন মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন অংশগ্রহণ করেন আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বাআরোপ করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply