আমিনুল ইসলামঃ
টাঙ্গাইল কালিহাতী উপজেলার হাতিয়ার নামক এলাকায় অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫, আহত ৫
শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, অ্যাম্বুলেন্সটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এটি মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অ্যাম্বুলেন্সের চালকসহ তিন জন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানে থাকা আরও সাত জন আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন এখনো তাদের পরিচয় পাওয়া যায় নি আইন প্রক্রিয়া শেষ করে পরিবারের লোকজন আসলে হস্তান্তর করা হবে।
Leave a Reply