পরিবহন চালানোর দাবিতে ফরিদপুরে মালিকর শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
পরিবহন চালানোর দাবিতে ফরিদপুরে মালিকর শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত

পরিবহন চালানোর দাবিতে ফরিদপুরে মালিকর শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত

 

ফরিদপুর প্রতিনিধি :

পরিবহন চালানোর দাবিতে স্বাস্থ্যবিধি মেনে বাস চালানোর দাবীতে ফরিদপুরে পরিবহন মালিক শ্রমিকদের মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে হয়েছে। আজ দুপুরে এ কর্মসূচি পালন করে তারা। শহরের নতুন বাসষ্ট্যান্ডে আধঘণ্টা চলা মানববন্ধনে জেলার মাস মালিক ও শ্রমিকরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আলী আহসান বনি, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির, শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মো. নাছির প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, আমাদের স্বাস্থ্যবিধি মেনে বাস চালানোর সুযোগ দিতে হবে । যেহেতু শিল্প কারখানা চালু আছে এবং বাস ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল করছে । সেহেতু পরিবহন মালিক শ্রমিকদের দাবী তাদের কেউ নিয়ম মেনে বাস চালানোর সুযোগ দিতে হবে। তা না হলে বেকার শ্রমিকদের খাদ্য সহয়তা দিতে হবে । উল্লেখ করা যেতে পারে সরকারি লকডাউন ঘোষণার পর থেকে পরিবহন শ্রমিক ও মালিক এবং কর্মচারীরা পরিবহন বন্ধ হওয়ার কারণে মারাত্মক অর্থ কষ্টের মধ্যে আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d