মোঃ শহিদুল ইসলাম(টাঙ্গাইল) বিশেষ প্রতিনিধিঃ
সরকার ঘোষিত লকডাউনের আইন অমান্য এবং বিনাকারণে বাহিরে ঘোরাফেরা করার জন্য টাঙ্গাইলের ভূঞাপুর পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত চারদিনে ৫৯ জনকে ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি। অভিযান পরিচালনার পাশাপাশি লকডাউনের বিধি-নিষেধ কার্যকর করতে তৎপরতার সাথে কাজ করে যাচ্ছেন ভূঞাপুর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১- জুলাই) সকাল থেকে পৌর এলাকা সহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। হাট-বাজার গুলো নিয়মিত পরিদর্শন করেছেন ভূঞাপুর উপজেলা প্রশাসন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান বলেন, (কোভিড-১৯) করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকর করতে গত (১- জুলাই) সকাল থেকে (৫- জুলাই) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫৯ জনকে ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পরা সহ বিভিন্ন অভিযোগে তাদেরকে এ জরিমানা করা হয়। তিনি আরও বলেন, সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
Leave a Reply