মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ
দেশব্যাপী করোনার ছোবলে আক্রান্ত ও প্রাণহানি বাড়ছে আশংকাজনকভাবে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলে আজ মঙ্গলবার (০৬- জুলাই) মোট ৭১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে সর্বোচ্চ ৪১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে টাঙ্গাইল জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯০৪৪ জন। আজ (০৬- জুলাই) করোনায় আক্রান্তের হার ৫৭.৯২%।
জানা যায়, গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ নিয়ে ৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে ২ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৫ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
Leave a Reply