
বিশ্বকাপ ফুটবল ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সকলের সাথে কথা বলছেন অত্র ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী শাওন সরকার
রাকিবুল ইসলাম রঞ্জু:
ফিফা বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলাকে কেন্দ্র করে এলাকা জুড়ে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সামাজিক সচেতনতামূলক উদ্যোগ নিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী ও উদীয়মান যুবনেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।
বিশ্বকাপ চলাকালীন ফুটবলপ্রেমী তরুণ ও সাধারণ মানুষের মধ্যে সম্ভাব্য উত্তেজনা ও বিশৃঙ্খলা এড়াতে তিনি তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নিজে গিয়ে স্থানীয় সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করছেন।
গণসংযোগে ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন বলেন,
“খেলাধুলা তরুণ সমাজকে বিনোদন দেয় এবং ঐক্যবদ্ধ করে, তা যেন কোনোভাবেই বিভেদ বা সহিংসতার কারণ না হয়। ফুটবলের এই উৎসবকে কেন্দ্র করে আমাদের ইউনিয়নে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, তর্ক-বিতর্ক বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে—সেজন্য আমি প্রতিটি ওয়ার্ডের মুরুব্বি, যুবক ও শুভাকাঙ্ক্ষীদের সাথে কথা বলছি। আমরা সবাই মিলে শান্তির আবহ বজায় রাখব।”
এ সময় তিনি তরুণদের প্রতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন সমর্থকদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহবান জানান ।
ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা ও তরুণ সমাজ তাঁর এই দায়িত্বশীল ও ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সর্বস্তরের মানুষের মতামত ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়ায় সাধারণ মানুষের মাঝে তরুণ এই প্রার্থীকে নিয়ে ইতিবাচক সাড়া দেখা গেছে।
Leave a Reply