আসন্ন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নবাসীর আস্থার প্রতীক যুব নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আসন্ন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নবাসীর আস্থার প্রতীক যুব নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।

রাকিবুল ইসলাম রঞ্জু:

আসন্ন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও সর্বস্তরের ভোটারদের মাঝে উদ্দীপনা ও আলোচনা বৃদ্ধি পাচ্ছে। এই নির্বাচনে জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিনিধি হিসেবে জোরালোভাবে আলোচনায় উঠে এসেছেন ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, এলাকার সামাজিক কল্যাণমূলক কাজ ও যুবসমাজকে সংগঠিত করার ক্ষেত্রে তাঁর সক্রিয় উপস্থিতি দেখা গেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণদের কল্যাণে কাজ করার প্রত্যয় প্রকাশ করছেন এই যুব নেতা।

তেঁতুলঝোড়া ইউনিয়নের সাধারণ ভোটারদের অভিমত, এলাকার টেকসই উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচন করা জরুরি। এ প্রেক্ষাপটে যুব নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের রাজনৈতিক ও সামাজিক তৎপরতা স্থানীয়দের মনোযোগ আকর্ষণ করছে।

নীলফামারী পলাশবাড়ী ডিগ্রী কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার

মাইদুল ইসলাম

নীলফামারীর পলাশ বাড়ির ডিগ্রী কলেজ চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার

(১ আগস্ট) বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রথম তলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এক কোটি ২৪ লাখ টাকা ব্যয় এই ভবন নির্মাণ হচ্ছে। এরপর কলেজ প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজের গভর্নিং বডির সভাপতি সোহেল পারভেজের সভাপতিত্বে ও পলাশবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জগদীশচন্দ্র রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, মাধ্যমিক ও

উচ্চমাধ্যমিক শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক মোঃ গোলাম মাজেদ এবং তুহিন এর সহধর্মিনি তামান্না ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পলাশবাড়ী ডিগ্রী কলেজের এই নতুন ভবন শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত করবে। ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও এলাকার মানুষের কল্যাণে আমরা কাজ করে যেতে চাই।’ এ সময় জেলা জজ কোর্টের জিপি আবু মোহাম্মদ সোয়েম, সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান খান রিনো, মহিলা দলের সহ-সভাপতি রাকু ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নীলফামারী পলাশবাড়ী ডিগ্রী কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন  

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে জামায়াতের গণ সমাবেশ

স্টাফ রিপোর্টার

মাইদুল ইসলাম

০১/ আগস্ট/২৬ইংঃ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে গন সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার

(০১ আগস্ট) বিকেলে নীলফামারী ডিসি মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট

আলফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের

কর্মপরিষদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল প্রমুখ। সভাপতির বক্তব্যে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, যতক্ষণ পর্যন্ত গণভোটের গণরায় বাস্তবায়ন হবে না, জুলাই সনদের সংস্কার হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে সর্বপ্রকার রাজনীতি থেকে জনগণকে বিরত রাখা যাবে না। ইতিমধ্যে যে কর্মকাণ্ড বর্তমান সরকার শুরু করেছে, বাংলাদেশের জনগণ এখনো প্রস্তুত আছে আবারো রক্ত দিতে। প্রস্তুত আছে নতুন এই ফ্যাসিবাদের কবল থেকে দেশকে আবারো মুক্ত করতে। তিনি বলেন বর্তমান সরকার আবারও নতুন ফ্যাসিবাদের দের জন্মের দিকে হাটছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদেরকে উপেক্ষা করে, তাদেরকে বাদ দিয়ে সরকার রাষ্ট্রীয় কাঠামো উন্নয়নের কথা ভাবছেন। বাংলাদেশের জনগণ এটি কখনও মেনে নিবে না। নির্বাচিত সংসদ সদস্যের মাধ্যমেই দেশের উন্নয়ন করতে হবে। গণ সমাবেশ শেষে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান

সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে জামায়াতের গণ সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের সময় সাভার থেকে ৯ নেতাকর্মী গ্রেফতার।

রাকিবুল ইসলাম রঞ্জু:

ঢাকার সাভার উপজেলাধীন আমিন বাজার সালেহপুর ব্রীজ সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মশাল মিছিল বের করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আমিন বাজার পুলিশ ফাঁড়ির টহল টিম। এ সময় তাদের হেফাজত থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়

এ সময় যাদেরকে গ্রেফতার করা হয় তারা হলেন মো. রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), মো. ইকবাল (৪০), মো. সামিউল ইসলাম (১৯), মো. শফিকুল ইসলাম খান ওরফে ইদ্রিস (৩০), মো. রিপন (৩০), মো. ইব্রাহিম (৪৫), মো. ওয়ালিউর রহমান (৪০) ও মো. রমজান (৩০)। তারা সকলেই রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে সালেহপুর ব্রীজ সংলগ্ন এলাকায় সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে হঠাৎ একটি মশাল মিছিল বের করার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে আমিন বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা। পুলিশি উপস্থিতির মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং ঘটনাস্থল থেকেই ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. জাকির আল আহাসান এ সময় জাকির আল আহসান সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকলেই রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা । তারা, সেখান থেকে এসে ঢাকা আরিচা মহাসড়কে রাজধানীর প্রবেশমুখ আমিন বাজারের সালেহপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে মশাল মিছিল পরিচালনার প্রস্তুতি নেয়া সময়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনা সাভার মডেল থানায় একটা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের সময় সাভার থেকে ৯ নেতাকর্মী গ্রেফতার।

অতীতে রাষ্ট্রপতি মনোনয়নে আনুগত্য, দক্ষতা ও রাজনৈতিক বিচক্ষণতা নিয়ে মিশ্র অভিজ্ঞতার মুখোমুখি হওয়া বিএনপি এবার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অনেক বেশি সতর্ক অবস্থান নিয়েছে। দলটির শীর্ষ নেতৃত্বের মতে, অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার দলীয় আনুগত্যের পাশাপাশি দক্ষ, সাহসী, গ্রহণযোগ্য ও রাষ্ট্রনায়কসুলভ ব্যক্তিকেই রাষ্ট্রপতি হিসেবে বেছে নিতে চায় বিএনপি। আজ বসছে ক্ষমতাসীন দল বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক।

দলীয় সূত্র বলছে, আজকের সভার অন্যতম প্রধান এজেন্ডাই হলো পরবর্তী রাষ্ট্রপ্রধান ইস্যুতে আলোচনা এবং প্রার্থী বাছাই করা। রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গুরুত্বপূর্ণ এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির সদস্যরা এতে অংশ নেবেন।

এদিকে গত বুধবার যুগান্তরকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সবার কাছে গ্রহণযোগ্য এবং অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে বিএনপি বেছে নেবে; যিনি একই সঙ্গে হবেন দক্ষ, বিজ্ঞ এবং দেশের প্রতি যার আনুগত্য রয়েছে।’তিনি বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী গত ১৮ বছর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছেন। সুতরাং তার রাজনৈতিক প্রজ্ঞার ওপরে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর আস্থা রয়েছে। সবদিক বিচার-বিশ্লেষণ করে তিনি যথাযথ সিদ্ধান্ত নেবেন।’

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে মঙ্গলবার জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

জানা যায়, সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এখনই এ নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়েছে-কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।

পাশাপাশি বিএনপিই বা কেমন রাষ্ট্রপতি চায়, সেদিকেও রাজনৈতিক পর্যবেক্ষক মহলের পাশাপাশি সচেতন জনগোষ্ঠীর নজর রয়েছে।

বলা হচ্ছে, মনোনয়নের ক্ষেত্রে বিএনপির প্রতি আনুগত্য বা বিশ্বাসযোগ্যতার পাশাপাশি রাষ্ট্রপতির দক্ষতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। কারণ, রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্নে অতীতের ভালো এবং তিক্ত-দুই ধরনের অভিজ্ঞতাই রয়েছে।

এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে মূলত তিনটি বিষয় বিএনপি বিবেচনায় নেবে বলে দলটির মধ্যে আলোচনা হচ্ছে। প্রথমত, দেশ ও দলের প্রতি আস্থা বা বিশ্বাস; দ্বিতীয়ত, দক্ষতা ও প্রজ্ঞা এবং তৃতীয়ত, রাষ্ট্রপতি পদের নেতা বা ব্যক্তির মধ্যে কিছুটা সাহস থাকাও প্রয়োজন বলে মনে করে দলটি। যেমন—১৯৯৬ সালের মে মাসে বিএনপি সরকারের রাষ্ট্রপতি থাকাকালে আবদুর রহমান বিশ্বাসের সাহসিকতায় তৎকালীন সেনাপ্রধান লে. জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিমের একটি অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

রাষ্ট্রপতি নির্বাচন: অতীতের তিক্ত অভিজ্ঞতায় এবার ভিন্ন পথে বিএনপি

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চার বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন মা। এতে নিলুফা (২৫) নামে ওই নারীর মৃত্যু হয়।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের সূত্রে জানা যায়, ট্রেন স্টেশনে প্রবেশের মুহূর্তে ওই নারী হঠাৎ রেললাইনে ঝাঁপ দেন।

এতে তিনি গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা প্রায় চার বছর বয়সি শিশুটি প্ল্যাটফর্মে থাকায় অক্ষত থাকে।

ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার স্থায়ী ঠিকানা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

রেলওয়ে পুলিশ আরও জানায়, শিশুটি বর্তমানে তাদের নিরাপদ হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

চার বছরের সন্তানকে স্টেশনে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব বিকাশের স্বপ্ন নিয়ে হার্ভার্ডের অধ্যাপকদের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ‘অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম ২০২৬’ (ব্যাচ-৩)-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বাংলাদেশের তরুণ ওমর ফারুক।

আতিকুর রহমান আশিক

মানিকগঞ্জ প্রতিনিধি

২০১৫ সাল থেকে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের সঙ্গে যুক্ত ওমর ফারুক দীর্ঘদিন ধরে নেতৃত্ব ও তরুণদের উন্নয়নমূলক কাজে কাজ করছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে টিম পরিচালনা, ইভেন্ট পরিকল্পনা এবং সামাজিক যোগাযোগের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন তাঁকে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আবেদন করতে উদ্বুদ্ধ করে।

এর আগে ২০২৫ সালে নেপালে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বুটক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেলেও ভিসা জটিলতায় তিনি শেষ পর্যন্ত অংশ নিতে পারেননি। তবে সেই প্রতিবন্ধকতা তাঁকে থামিয়ে রাখেনি; বরং আন্তর্জাতিক পর্যায়ে শেখার অদম্য আগ্রহকে আরও বাড়িয়ে দেয়। পরবর্তীতে চলতি বছরের মে মাসে তিনি দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে আবেদন করেন এবং চূড়ান্তভাবে নির্বাচিত হন।

নিজের অনুভূতি প্রকাশ করে ওমর ফারুক বলেন, “আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে বাংলাদেশ থেকে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর থেকেই অপেক্ষায় ছিলাম। নির্বাচিত হওয়ার ই-মেইলটি পেয়ে মনে হয়েছে স্বপ্নের পথে আরও একধাপ এগিয়ে গেলাম।”

অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম সম্পর্কে:

‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ একটি সম্পূর্ণ অর্থায়িত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন উদ্যোগ। ২০১৭ সালে হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০২১ সাল থেকে এটি স্বাধীন অলাভজনক প্রতিষ্ঠান ‘অ্যাস্পায়ার ইনস্টিটিউট’ (Aspire Institute)-এর অধীনে পরিচালিত হয়ে আসছে। এখন পর্যন্ত বিশ্বের ১৯৫টি দেশের ৫ লাখেরও বেশি তরুণ এতে অংশ নিয়েছেন।

সম্পূর্ণ অনলাইনে বিনামূল্যে পরিচালিত ৯ সপ্তাহের এই প্রোগ্রামটি মোট তিনটি মডিউলে বিভক্ত। এর মাধ্যমে মূলত বিশ্বজুড়ে সীমিত আয়ের এবং পরিবারের প্রথম প্রজন্মের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তাদের নিজস্ব সম্প্রদায়ে নেতৃত্বের জন্য প্রস্তুত করা হয়।

প্রোগ্রামের সুবিধা ও বৈশিষ্ট্য:

এই প্রোগ্রামের মাধ্যমে ঘরে বসেই হার্ভার্ডসহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর খ্যাতিসম্পন্ন শিক্ষক, প্রশিক্ষক ও বিশেষজ্ঞদের মাস্টার ক্লাসে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া অংশগ্রহণকারীরা বিশ্বজুড়ে বিস্তৃত তরুণদের সঙ্গে নেটওয়ার্কিং, আইডিয়া বাস্তবায়নের জন্য অর্থায়ন, ব্যবহারিক দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং উচ্চশিক্ষার জন্য আর্থিক অনুদান পাওয়ার সুযোগ পান।

আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব বিকাশের স্বপ্ন নিয়ে হার্ভার্ডের অধ্যাপকদের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ‘অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম ২০২৬’ (ব্যাচ-৩)-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বাংলাদেশের তরুণ ওমর ফারুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নীলফামারী পলাশবাড়ী ডিগ্রী কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার

মাইদুল ইসলাম

নীলফামারীর পলাশ বাড়ির ডিগ্রী কলেজ চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার

(১ আগস্ট) বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রথম তলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এক কোটি ২৪ লাখ টাকা ব্যয় এই ভবন নির্মাণ হচ্ছে। এরপর কলেজ প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজের গভর্নিং বডির সভাপতি সোহেল পারভেজের সভাপতিত্বে ও পলাশবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জগদীশচন্দ্র রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, মাধ্যমিক ও

উচ্চমাধ্যমিক শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক মোঃ গোলাম মাজেদ এবং তুহিন এর সহধর্মিনি তামান্না ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পলাশবাড়ী ডিগ্রী কলেজের এই নতুন ভবন শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত করবে। ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও এলাকার মানুষের কল্যাণে আমরা কাজ করে যেতে চাই।’ এ সময় জেলা জজ কোর্টের জিপি আবু মোহাম্মদ সোয়েম, সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান খান রিনো, মহিলা দলের সহ-সভাপতি রাকু ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নীলফামারী পলাশবাড়ী ডিগ্রী কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন  

ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়ানোর অপরাধ, গোবিন্দগঞ্জে নারীসহ ৪ জন পুলিশের খাঁচায়

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইলে পর্ণো ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে পুলিশ নারী সহ ৪ জনকে গ্রেফতার করেছে। এসময় এ কাজে ব্যবহৃত মোবাইল ও পর্ণো ভিডিও তোলা কাজে বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে।

গ্রেফতাকৃতরা হলেন, পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের কন্যা মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন সাথী (২৮), সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের পুত্র মামুন অর রশিদ(৩০)।

এ ব্যাপারে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। মামলা সুত্রে জানা গেছে গ্রেফতারকৃতরা সহ পলাতকরা দীর্ঘ দিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে এই ধরণের অসামাজিক ও অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পর্ণোগ্রাফি তৈরীর বিভিন্ন মালামাল ও সামগ্রী উদ্ধার করে এবং আসামীদের গ্রেফতার করে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ মোজাম্মেল হক বলেন,গ্রেফতারকৃতদের আদালতের প্রেরন ও পলাতক থাকা অন্যান্য অন্যান আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যহত রয়েছে।

ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়ানোর অপরাধ, গোবিন্দগঞ্জে নারীসহ ৪ জন পুলিশের খাঁচায় 

দেশের রাজনৈতিক সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছে ক্ষমতাসীন দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

শনিবার (১ আগস্ট) রাত ৮টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।

এই বৈঠকের আনুষ্ঠানিক এজেন্ডা সম্পর্কে বিএনপি প্রকাশ্যে কিছু না জানালেও দলটির একাধিক সূত্র ও বিভিন্ন নেতা গণমাধ্যমকে ইতোমধ্যে জানিয়েছে, রাষ্ট্রপ্রধানের পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ করায় ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা আছে। আগামী সেপ্টেম্বরে বসতে যাওয়া সংসদ অধিবেশনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা। তার আগে আজকের এই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ খুব স্বাভাবিকভাবেই আলোচনার টেবিলে আসতে যাচ্ছে। দলটি থেকে রাষ্ট্রপতি নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনার কথা বলেছেন বিএনপি নেতারা।

এছাড়া, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, দলীয় সাংগঠনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপির নীতিগত অবস্থান নির্ধারণ নিয়েও আলোচনা হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে, আলোচনায় থাকছে রাষ্ট্রপতি নির্বাচন

আসন্ন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নবাসীর আস্থার প্রতীক যুব নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।

রাকিবুল ইসলাম রঞ্জু:

আসন্ন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও সর্বস্তরের ভোটারদের মাঝে উদ্দীপনা ও আলোচনা বৃদ্ধি পাচ্ছে। এই নির্বাচনে জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিনিধি হিসেবে জোরালোভাবে আলোচনায় উঠে এসেছেন ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, এলাকার সামাজিক কল্যাণমূলক কাজ ও যুবসমাজকে সংগঠিত করার ক্ষেত্রে তাঁর সক্রিয় উপস্থিতি দেখা গেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণদের কল্যাণে কাজ করার প্রত্যয় প্রকাশ করছেন এই যুব নেতা।

তেঁতুলঝোড়া ইউনিয়নের সাধারণ ভোটারদের অভিমত, এলাকার টেকসই উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচন করা জরুরি। এ প্রেক্ষাপটে যুব নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের রাজনৈতিক ও সামাজিক তৎপরতা স্থানীয়দের মনোযোগ আকর্ষণ করছে।

আসন্ন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নবাসীর আস্থার প্রতীক যুব নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে জামায়াতের গণ সমাবেশ

স্টাফ রিপোর্টার

মাইদুল ইসলাম

০১/ আগস্ট/২৬ইংঃ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে গন সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার

(০১ আগস্ট) বিকেলে নীলফামারী ডিসি মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট

আলফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের

কর্মপরিষদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল প্রমুখ। সভাপতির বক্তব্যে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, যতক্ষণ পর্যন্ত গণভোটের গণরায় বাস্তবায়ন হবে না, জুলাই সনদের সংস্কার হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে সর্বপ্রকার রাজনীতি থেকে জনগণকে বিরত রাখা যাবে না। ইতিমধ্যে যে কর্মকাণ্ড বর্তমান সরকার শুরু করেছে, বাংলাদেশের জনগণ এখনো প্রস্তুত আছে আবারো রক্ত দিতে। প্রস্তুত আছে নতুন এই ফ্যাসিবাদের কবল থেকে দেশকে আবারো মুক্ত করতে। তিনি বলেন বর্তমান সরকার আবারও নতুন ফ্যাসিবাদের দের জন্মের দিকে হাটছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদেরকে উপেক্ষা করে, তাদেরকে বাদ দিয়ে সরকার রাষ্ট্রীয় কাঠামো উন্নয়নের কথা ভাবছেন। বাংলাদেশের জনগণ এটি কখনও মেনে নিবে না। নির্বাচিত সংসদ সদস্যের মাধ্যমেই দেশের উন্নয়ন করতে হবে। গণ সমাবেশ শেষে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান

সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে জামায়াতের গণ সমাবেশ

মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের দুই কর্মকর্তা মারা গেছেন। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ও শনিবার দুপুরে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় শোক জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মৃতরা হলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের কিউরেটর ডা. আবু ঈসা মো. আরাফাত ইমাম এবং নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম।

জানা গেছে, ডা. আবু ঈসা মো. আরাফাত ইমাম শুক্রবার আনুমানিক রাত ২টায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময় তার বয়স হয়েছিল আনুমানিক ৪২ বছর। তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

অপরদিকে দুপুর ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইউএইচএফপিও ডা. মোমেনুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪৫ বছর। ডা. মোমেনুল ইসলাম ইসলাম রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

বিকেলে পাঠানো এক শোক বার্তায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উভয় চিকিৎসকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

এক দিনে হার্ট অ্যাটাকে না ফেরার দেশে ৩৩ বিসিএসের দুই স্বাস্থ্য ক্যাডার, মন্ত্রীর শোক

দেশের বিপুল মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ভবিষ্যতের শ্রমবাজারের চাহিদা পূরণে প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।

শনিবার (১ আগস্ট) সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও আধুনিকায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শুধুমাত্র প্রচলিত শিক্ষাব্যবস্থার ওপর নির্ভর করে দেশের বিশাল জনশক্তিকে উৎপাদনশীল সম্পদে পরিণত করা সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার সুযোগ বাড়াতে দেশে নতুন করে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আ ন ম এহছানুল হক মিলন আরও জানান, কারিগরি শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় বাংলাদেশের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে, যা এ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে তিনি জুলাইয়ের আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণ করে বলেন, দেশের জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা এবং সংরক্ষণ করা সবার দায়িত্ব।

শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদই দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। তাই শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী, প্রযুক্তিনির্ভর এবং দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে হবে।

কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

বিগত ১ বছরে দুই লাখের বেশি ইয়াবা উদ্ধার করেছে ৮-আমর্ড পুলিশ ব্যাটালিয়ন। পাশাপাশি ১৬৬ জন বিভিন্ন মামলার আসামিকে গ্রেপ্তার, বিপুল সাব মেশিন গান (এসএমজি), ওয়ান শুটারগান, রিভলভার ও গুলি উদ্ধার করেছে।

শনিবার ( ১ আগস্ট ) ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, উখিয়া, কক্সবাজারের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহমেদ পিপিএম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের মে মাস থেকে ২৬ সালের জুলাই মাস পর্যন্ত বিভিন্ন অভিযানে হারানো মোবাইলসহ অপহৃত ১৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

পুলিশের মহা পুলিশ পরিদর্শক (আইজিপি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত আইজিপি, ডিআইজি এফডিএমএন কক্সবাজারসহ সিনিয়র অফিসারদের নির্দেশনায় ৮ এপিবিএন এর ইন্টেলিজেন্স টিম একের পর এক সফল অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালের ১৪ মে ৮ এপিবিএন এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) হিসাবে যোগদানের পর থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত চৌদ্দ মাসে বিভিন্ন অভিযানে ৭১ টি মামলায় ১৬৬ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে হত্যা মামলায় ২২ জন, অস্ত্র মামলায় ০৮ জন, অপহরণ মামলায় ১২ জন, মাদক মামলায় ৪৩ জন, ধর্ষণ মামলায় ০২ জন, চুরি মামলায় ০৫ জনসহ অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৬৬ জন আসামি গ্রেপ্তার করা হয়।

বিভিন্ন বয়সের অপহৃত ১৩ জন নারী, পুরুষ ও শিশুকে নিরাপদে উদ্ধারে এপিবিএন সফলতা অর্জন করে। অপহরণের ঘটনায় ভিকটিমের জীবননাশের ঝুঁকি থাকে। কিন্তু ৮ এপিবিএন এর কৌশলের কাছে বার বার অপহরণকারীরা পরাজিত হয়েছে এবং নিরাপদে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

এই ১৪ মাসে ৮ এপিবিএন উখিয়া, কক্সবাজারের অভিযানে ২ লাখ ৪ হাজার ৩১ পিস ইয়াবা, একটি সাব মেশিন গান (SMG), একটি পিস্তল, একটি রিভলভার, সাতটি ওয়ান শুটারগান, দুটি একনলা বন্দুক, ৩০ রাউন্ড গুলি ও ২৩ রাউন্ড গুলির খোসা, ০৩ রাউন্ড কার্তুজ, বিভিন্ন ধরনের দেশি অস্ত্র, ২ কেজি গাঁজা, ২৪০ গ্রাম ইয়াবার গুড়া, দেশি মদ ১৩ লিটার, একটি ওয়াকি-টকি সেট, বিকাশ প্রতারণার ৩০ হাজার টাকা, মাদক বিক্রি ও অন্যান্য মিলে ১৪ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা, ৩৭ টি হারানো বা চুরি হওয়া মোবাইল উদ্ধার করা হয়।

রিয়াজ উদ্দিন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে গ্রুপ ভিত্তিক মারামারি ও সহিংসতা নিয়ন্ত্রণ, অস্ত্রের মহড়া প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, সরাসরি ও অনলাইন জুয়া বন্ধ এবং পারিবারিক নির্যাতন নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এক বছরে ২ লাখের বেশি ইয়াবা উদ্ধার করেছে এপিবিএন-৮

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম বহির্ভূতভাবে বিএনপি দলীয় নেতার সুপারিশ নিয়ে এলাকায় তীব্র মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের নিয়ন্ত্রণে গণনাকারী ও সমন্বয়কারী পদের আবেদন ফরমে বিধি অমান্য করে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপধ্যক্ষ জামাল উদ্দীন সরাসরি তার দলীয় পরিচয়ের সিল স্বাক্ষর ব্যবহার করে সুপারিশ প্রদান করেছেন বলে অভিযোগ উঠেছে। সরকারি একটি প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ায় দলীয় পদের এমন প্রভাব বিস্তার নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ আবেদনকারীরা।

হরিপুরে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিচালনার জন্য সম্প্রতি জনবল নিয়োগের উদ্দেশ্যে আবেদনপত্র আহবান করা হয়। সরকারি বিধিমালা অনুযায়ী এ ধরনের নিয়োগ সম্পূর্ণ উন্মুক্ত, মেধাভিত্তিক এবং প্রশাসনিক নীতি অনুসরণ করে সম্পন্ন হওয়ার কথা। শুমারির পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ঠা আগষ্ট হরিপুর উপজেলা পরিষদ হলরুমে।

এদিকে জমা পড়া আবেদনপত্রের একাংশে দেখা যায়, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপধ্যক্ষ জামাল উদ্দীন স্বাক্ষরিত সুপারিশ যুক্ত করা হয়েছে। তিনি তার স্বাক্ষর ও সিলের উপরে লিখেছেন ‘‘জোড় সুপারিশ করা হলো”।সরকারি কোনো ফরম বা নিয়োগ বিজ্ঞপ্তিতে রাজনৈতিক পরিচয়ে সুপারিশ গ্রহণের কোনো সুযোগ না থাকা সত্ত্বেও, এমন সুপারিশে নিয়োগের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। তিনি প্রায় একাধিক আবেদন ফরমে এমন সুপারিশ করেছেন।

ঘটনাটি প্রকাশ হওয়ার পর থেকে হরিপুর উপজেলার সাধারণ মানুষ ও আবেদনকারীদের মধ্যে নানা মুখী আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একটি স্পর্শকাতর সরকারি তথ্য সংগ্রহ ও শুমারি কার্যক্রমে প্রথম থেকেই রাজনৈতিক প্রভাব থাকলে কাজের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হতে পারে বলে মনে করছেন সচেতনমহল।

সাধারণ মেধাভিত্তিক আবেদনকারীরা আশঙ্কা প্রকাশ করছেন যে, দলীয় সুপারিশের কারণে যোগ্য প্রার্থীরা তালিকা থেকে বাদ পড়তে পারেন এবং দলীয় প্রভাবে স্বজনপ্রীতির সুযোগ তৈরি হতে পারে। তাই আবেদনকারীসহ সচেতনমহল দাবী করেছেন স্বচ্ছতার ভিত্তিতে আইন অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপধ্যক্ষ জামাল উদ্দীন গতকাল শনিবার মুঠোফোনে জানালেন, দলীয় চাপে এগুলো সুপারিশ দিতে হয়েছে। সরকারী আবেদন ফরমে এ ধরনের সুপারিশ করতে পারবেন কিনা প্রশ্নে বলেন? আসলে দলীয় চাপে সুপারিশ করতে হয়েছে। উপজেলা প্রশাসন তাদের নিয়ম মেনেই নিয়োগ পক্রিয়া সম্পর্ণ করবেন বলে তিনি জানান।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) চন্দন কর জানালেন, এ ধরনের সুপারিশ গ্রহণযোগ্য নই। মেধার ভিত্তিতে নিয়োগ হবে। সরকারী ফরমে রাজনৈতিক সুপারিশ যে ফরমে হলো সেগুলো এখন কি হবে প্রশ্নে তিনি বিষয়টি এড়িয়ে যান। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক গতকাল শনিবার মুঠোফোনে বলেছেন, কোন সুপারিশ দিয়ে নিয়োগ হবে না। এটি সরাসরি প্রধানমন্ত্রীর প্রকল্প, স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ হবে বলে তিনি মন্তব্য করেন।

ফ্যামিলি কার্ড শুমারির আবেদনের ফরমে বিএনপি নেতার সুপারিশ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকটি প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে অনুষ্ঠিত হয়।

শনিবার (১ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে মূলত বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্পখাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট, করনীতি, রপ্তানি বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ব্যবসায়ীরা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, করব্যবস্থা, নিয়ন্ত্রক জটিলতা, লজিস্টিকস, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বেসরকারি খাতের সঙ্গে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এছাড়া এ বৈঠকে, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ, করনীতি ও শুল্কসংক্রান্ত বিষয়, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ, রপ্তানি সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ব্যাংকিং ও অর্থায়ন-সংক্রান্ত চ্যালেঞ্জ, বেসরকারি খাতের উন্নয়নে সরকারের নীতিগত সহায়তাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d