
নীলফামারীতে মদিনা ডায়াগনস্টিক ক্লিনিক এন্ড কনসালটেশন ১০ শয্যার
আধুনিক হাসপাতাল উদ্বোধন, বেসরকারি স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন
স্টাফ রিপোর্ট
মাইদুল ইসলাম
নীলফামারীতে মদিনা ডায়াগনস্টিক ক্লিনিক এন্ড কনসালটেশনের ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শুভ উদ্বোধন হয়েছে। রবিবার
(২ আগস্ট) নীলফামারী জেনারেল হাসপাতালের নিকটে নতুন এই হাসপাতালের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য এ্যাড. আলফারুক আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামীমা সুলতানা লিনা, অ্যানেস্হেসিওলজিস্ট ডা. আতিয়ার রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অব) ডা.মো. আব্দুল মজিদ নীলফামারী জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট
(গাইনি ও অবস্) ডা. মনিরুজ্জামান মনি, মদিনা ডায়াগনস্টিক ক্লিনিক এন্ড কনসালটেশনের মেডিকেল অফিসার ডা. জাইরিন তাবাচ্ছুমসহ
আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলফারুক আব্দুল
লতিফ বলেন, “নীলফামারীর মানুষের সুচিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মদিনা ডায়াগনস্টিক ক্লিনিক এন্ড কনসালটেশনের নতুন এ হাসপাতাল নীলফামারীর মানুষের চিকিৎসাসেবা ও
ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য নিজেই হাসপাতালটির সফলতা কামনায় দোয়া পরিচালনা করেন।
Leave a Reply