মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। বেড়েই চলেছে জেলায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯০ জন।
বৃহস্পতিবার (৮- জুলাই) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টাঙ্গাইলে ৭১৭ জনের নমুনা পরীক্ষায় ২৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০.৪৫%।
এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৮৬৫ জন। এবং করোনায় মোট মৃত্যু হয়েছে ১৫১ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
Leave a Reply