ভাঙ্গন আতঙ্কে দিন কাটাচ্ছে যমুনা পাড়ের মানুষ-গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ভাঙ্গন আতঙ্কে দিন কাটাচ্ছে যমুনা পাড়ের মানুষ-গণ টেলিভিশন

ভাঙ্গন আতঙ্কে দিন কাটাচ্ছে যমুনা পাড়ের মানুষ-গণ টেলিভিশন

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী, কষ্টাপাড়া ও ভালকুটিয়া গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ভাঙ্গন আতঙ্কে এলাকাবাসী। প্রতি বছর বর্ষার মৌসুমে ব্যাপক হারে ভাঙ্গন দেখছে এলাকাবাসী।

বিগত বছরের ন্যায় এবারও উপজেলার যমুনা নদীর পূর্বপাড় তথা খানুরবাড়ী, কষ্টাপাড়া ও ভালকুটিয়া গ্রাম সহ আরও কয়েকটি গ্রামে ব্যাপক হারে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এলাকাবাসী বলেন, যমুনার পানি বৃদ্ধির কারণে এই ভাঙ্গন দেখা দিয়েছে। দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে অনেক স্থাপনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী, কষ্টাপাড়া ও ভালকুটিয়া গ্রাম সহ আরও কয়েকটি গ্রামে শত শত একর ফসলি জমি, বহু ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির সহ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এভাবে নদী ভাঙ্গন অব্যাহত থাকলে গোবিন্দাসী বাজারও নদীগর্ভে বিলীন হওয়া অসম্ভব কিছু নয়।

নদী ভাঙ্গনে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলো মানবেতর জীবনযাপন করলেও মিলছে না কোনো ত্রাণ বা সহায়তা। স্থানীয় জনপ্রতিনিধিদের দেখা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ভাঙ্গন-কবলিত সহ স্থানীয়রা।

নদী ভাঙ্গন রোধে প্রতিবছর সাময়িকভাবে কিছু কাজ করা হচ্ছে। তবে এটা কোনো স্থায়ী সমাধান নয়। নদী ভাঙ্গন রোধ করতে স্থায়ী বাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই।

এজন্য এলাকাবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য জোর দাবি জানায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d