দীর্ঘদিনের চোরাকারবারি বিপুল পরিমাণ মাদকদ্রব্য চোরাই মোটরসাইকেল সহ ৩ জন আটক-গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দীর্ঘদিনের চোরাকারবারি বিপুল পরিমাণ মাদকদ্রব্য চোরাই মোটরসাইকেল সহ ৩ জন আটক-গণ টেলিভিশন

দীর্ঘদিনের চোরাকারবারি বিপুল পরিমাণ মাদকদ্রব্য চোরাই মোটরসাইকেল সহ ৩ জন আটক-গণ টেলিভিশন

সৈয়দ মমিনুর রহমান

সাতক্ষীরা শ্যামনগরের সীমান্তে ১২ হাজার প্যাকেট ভারতীয় পাতার বিড়ি বিপুল পরিমাণ মাদকদ্রব্য চোরাই মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করেছে কৈখালী কোষ্টগার্ড । বাকিরা দৌড়ে পালিয়ে গিয়েছে।

রবিবার গভীর রাতে কৈখালী কোষ্টগার্ড পেটি অফিসার (পিও) ফুল মোহাম্মাদের নেতৃত্বে মুন্সীগঞ্জ ইউনিয়নের হেতালখালী গ্রাম থেকে ভারত সীমান্ত দিয়ে পাচার হওয়া ১২ হাজার প্যাকেট পাতার বিড়ি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য চোরাই ৩ টি মোটরসাইকেল সহ ৩ জনকে আটকের পর থানায় প্রেরণ করা হয়েছে। বারবার ধরা পড়লেও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে আবারো অবৈধ মাদকদ্রব্য ব্যবসা করে চোরাকারবারিরা।
এদের নামে থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়।
আটককারীরা হলো, বংশিপুর গ্রামের মঈনউদ্দীন ইসলামের পুত্র মোঃ এবাদুল ইসলাম , মজিদ গাজীর পুত্র ফারুক গাজী, হামজার গাজীর পুত্র জাহিদুল ইসলাম
কৈখালী কোষ্টগার্ড পেটি অফিসার ফুল মোহাম্মাদ সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদ উল আযহা কে সামনে রেখে সংঘবদ্ধ চোরাকারবারিরা সীমান্তে বিভিন্ন পাচারকারীর দল ভারত থেকে মালামাল পাচারের খবর গোপনে জানতে পেরে পূর্ব পরিকল্পনা মতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২ হাজার প্যাকেট পাতার বিড়ি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ৩ টি চোরাই মোটরসাইকেল সহ ৩ জনকে
আটক করা হয়েছে ৷
বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আর এই চোরাকারবারীর মূলে কারা আছে তাদের খুঁজে বের করার জন্য চেষ্টা করা হচ্ছে।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d