কাজী নাসির মঈদ
দিনাজপুর, ঘোড়াঘাট প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বয়লার বিস্ফোরণে এলারুস হেমরম (৪৫) নামের এক চাতাল শ্রমিক মর্মান্তিকভাবে ঘটনাস্থলেই নিহত হয়েছে। ওই চাতাল শ্রমিক উপজেলার কানাগাড়ী বাজারে জনৈক আবদুল আজিজ মেম্বারের চাতালে কাজ করত। রোববার দুপুরে চাতাল শ্রমিক এলারুস ধান সিদ্ধ করার বয়লারের চুলায় জালানী হসেবে ধানের তুষ দিচ্ছিলেন। হঠাৎ করে বিকট শব্দে বয়লারটি বিস্ফোরন ঘটেলে প্রায় ২শ গজ দুরে গিয়ে পড়ে। বয়লারের পাশেই শ্রমিক এলারুসের ছিন্ন ভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত ব্যাক্তি বুলাকীপর গ্রামের মৃত চুনু হেমরনের পুত্র। এ ব্যাপারে ঘোড়াঘাট কর্মকর্তা ইনচার্জ(ওসি) আজিম উদ্দিন জানান,নিহত ব্যাক্তির মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ ছিন্ন ভিন্ন হয়েে গেছে। আমরা মরদেহ উদ্ধার করে থানায় এসেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply