মোঃ ফরিদ উদ্দিন আহমেদ
বিশেষ প্রতিনিধি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনা করোনাকালীন মানুষের দুর্ভোগ লাঘবে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাত নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৭,৯৯৮ পরিবারের মাঝে (ভিজিএফ)চাল প্রদান করেন। তারই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ৮০০পরিবারকে 10 কেজি করে চাল প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল আরো উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি আকবর আলি পাড় সহ সকল ইউপি সদস্য গণ। করোনাকালীন এই দুঃসময়ে সরকারের দেওয়া 10 কেজি করে চাল পেয়ে সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply