লালমনিরহাটে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, ক্যামেরা ভাংচুর-গণ টেলিভিশন। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
লালমনিরহাটে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, ক্যামেরা ভাংচুর-গণ টেলিভিশন।

লালমনিরহাটে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, ক্যামেরা ভাংচুর-গণ টেলিভিশন।

মোঃ শাহীন লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাংবাদিক সেলিম সম্রাট সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এসময় তার ক্যামেরা ভাংচুর করা হয় ও সন্ত্রাসীদের আঘাতে গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি আছে।

রোববার (১১ জুলাই) বিকাল উপজেলার বড়খাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড (উত্তর পাড়া) এলাকায় জমি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে যায়, এ সময় তাকে সাংবাদ সংগ্রহে বাঁধা দেন, তার আইডি দেখতে চান মৃত আব্দুর রহমানের ছেলে তাইজুল ইসলাম (মুকুট) সাংবাদিক সেলিম সম্রাট পরিচয় পএ দেখালে তা কেড়ে নিয়ে অতর্কিতভাবে তার উপর হামলা করে। এ ঘটনায় ৩ জনকে আসামী করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দেয় সাংবাদিক সেলিম সম্রাট। আহত সাংবাদিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এবিষয়ে কথা বলার জন্য হামলাকারী তাইজুল ইসলাম মুকুটের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আসামীদেরকে দ্রুত গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d