ভূঞাপুরে নিষিদ্ধ চায়না জাল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা-গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ভূঞাপুরে নিষিদ্ধ চায়না জাল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা-গণ টিভি

ভূঞাপুরে নিষিদ্ধ চায়না জাল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা-গণ টিভি

আমিনুল ইসলাম(ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল জেলা):

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারে অবৈধ চায়না জাল বিক্রির দায়ে ফাতেমা এন্টারপ্রাইজ এর প্রোঃ মোঃ নূরনবী(৫০) কে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহানের নির্দেশক্রমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল রনী এবং এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা শামসুজ্জামান।
সরেজমিনে, মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল ৪ টার দিকে গোবিন্দাসী বাজারে অবৈধ চায়না জাল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ জাল বিক্রির বেশ কয়েকটি দোকানে তল্লাশি করা হয়। এদিকে প্রশাসন আসার খবর পেয়ে ফাতেমা এন্টারপ্রাইজের মালিক নূরনবী দোকান ও গোডাউন বন্ধ করে পালিয়ে যায়। এসময় বিভিন্ন মাধ্যমে জাল ব্যবসায়ী নূরনবীর সাথে ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে দীর্ঘ ২ঘন্টা যাবত ফাতেমা এন্টারপ্রাইজ এর গোডাউনের সামনে অবস্থান নেন প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এরপর গোবিন্দাসী বাজার বণিক সমিতির সভাপতি ছরোয়ার হোসেন আকন্দের সহযোগিতায় জাল ব্যবসায়ীকে ডেকে এনে গোডাউন খুলতে সক্ষম হন প্রশাসন। এসময় ফাতেমা এন্টারপ্রাইজের গোডাউনে অভিযানে ৫ বস্তা অবৈধ চায়না জাল পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় গোবিন্দাসী বাজার বণিক সমিতির সভাপতি ছরোয়ার হোসেন আকন্দ জানান, গোবিন্দাসী বাজারে শুধু অবৈধ জাল নয়, কেউ কোন অবৈধ কোন কিছু বেচাকেনা করতে পারবে না। যদি কেউ এরপরও অবৈধ কিছু বেচাকেনা করে সে কোনোভাবেই ছাড় পাবে না।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুজ্জামান বলেন, চায়না জাল, কারেন্ট জালসহ যে জাল দিয়ে পোনা মাছ ধরা হয় সেসব জাল আমাদের দেশে নিষিদ্ধ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ সর্বনাশা জাল বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুজ্জামানকে সঙ্গে নিয়ে গোবিন্দাসী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অবৈধ চায়না জাল বিক্রির দায়ে ফাতেমা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা জালের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেন। এসময় তিনি আরো জানান মৎস্য সম্পদ বাঁচাতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d