
কালিগঞ্জ প্রেসক্লাবের বাংলা স্যার অধ্যক্ষ তমিজউদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত
এস এম নাসির উদ্দীন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে অনন্য অবদান রাখা ‘বাংলা স্যার’ খ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ তমিজউদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল ১১টায় মরহুমের কবর জিয়ারত এবং সাড়ে ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে স্মৃতিচারণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পী, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু এবং সদস্য ইশারাত আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারি নুরুজ্জামান পাড়, কৃষ্ণনগর বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু, রতনপুর বিএনপির সেক্রেটারি ফজলুর রহমান আকাশ, মসজিদে কুবা জামে মসজিদের সভাপতি আব্দুল ওয়াহেদ গাজী, কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য শেখ আব্দুল করিম, মামুন হাসান, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, ফজলুল হক, সলেমান মামুন, সাফিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, অধ্যক্ষ তমিজউদ্দিন আহমেদ ছিলেন কালিগঞ্জের শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনের একজন আলোকিত ব্যক্তিত্ব। তিনি কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি, রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ এবং উপজেলা ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বক্তারা আরও বলেন, কালিগঞ্জ উপজেলার এই কৃতী সন্তান ছিলেন অসংখ্য শিক্ষার্থী ও মানুষের শ্রদ্ধেয় শিক্ষাগুরু। তাঁর শিক্ষা, আদর্শ ও সামাজিক অবদান আজও মানুষের মাঝে স্মরণীয় হয়ে আছে। প্রতি বছর ১৯ আগস্ট তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় এ বছরও কবর জিয়ারত, স্মৃতিচারণ সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুম অধ্যক্ষ তমিজউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁর জন্য জান্নাতের উচ্চ মাকাম কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু।
অনুষ্ঠান পরিচালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান।
Leave a Reply