সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরে চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে মঙ্গলবার সকাল ১১ টায় এক হাজার ৪০০শ’২৮ পরিবারের মাঝে ঈদ ভিজিএফ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃ মোতালেব হোসেন মোল্লা,, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু সহ:শিক্ষা অফিসার সুজন সাহা ও ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান সহ সংশ্লিষ্ট ইউপি সদস্য বৃন্দ উপস্থিত থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
জানা যায় উপজেলা সদর ইউনিয়নের প্রতি দুস্হ পরিবারের নগদ ৪৫০ টাকা করে, ১৪২৮ পরিবারের মাঝে মোট ৬ লাখ ৪২ হাজার ৬শ’ টাকা
বিতরনে করা হয়। এছাড়া উপজেলা আরো তিনটি ইউনিয়নের দুস্হ্য পরিবারের মাঝে ঈদ ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ করা হচ্ছে বলে জানা যায়।
Leave a Reply