ঈদ উপলক্ষে অতিদরিদ্রদের মাঝে ভি জি এফের ১০ কেজি করে চাল বিতরণ -গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ঈদ উপলক্ষে অতিদরিদ্রদের মাঝে ভি জি এফের ১০ কেজি করে চাল বিতরণ -গণ টিভি

ঈদ উপলক্ষে অতিদরিদ্রদের মাঝে ভি জি এফের ১০ কেজি করে চাল বিতরণ -গণ টিভি

গণ টেলিভিশন, ব্যুরো প্রধান জামালপুর ।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন ২ নং চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী তে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত, বন্যায় ক্ষতিগ্রস্ত ও অতি দরিদ্র পরিবারের মাঝে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে ভি জি এফ এর ১০ কেজি করে চাল প্রদান করা হয়, অর্থায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ।

এই সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ২ নং চর আমখাওয়া ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান জনাব আজিজুর রহমান আকন্দ, সানন্দবাড়ী পিআইসি ইনচার্জ জনাব মোঃ জোয়াহের হোসেন খাঁন, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা, ইউনিয়ন পরিষদ সচিব, আওয়ামী লীগ নেত ও শিক্ষক আজিজ মৃধা,
এসআই আফতাব, এ এস আই সেলিম,এসআই সোহেল, সিরাজুল ইসলাম মেম্বার সহ স্থানীয় নেতাকর্মীগনসহ প্রশাসনের অনেকেই এ সময় উপস্থিত ছিলেন ।
চেয়ারম্যান নিজেই ওজনের সঠিকতা যাচাই পূর্বক পিআইসি সানন্দবাড়ী কে সঙ্গে নিয়ে ১০ কেজি চাল বিতরণ উদ্বোধন করেন, মোট ৩০৫০ জনকে এই চাল প্রদান করা হবে বলে সচিব নিশ্চিত করেন ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d