ইয়াছিন মোড়ল,
স্টাফ রিপোর্টার
গন টেলিভিশন:
সাতক্ষীরার শ্যামনগরে স্বাস্থ্যসেবার সুনামধন্য প্রতিষ্ঠান রিডা প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জি এম আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর বাসিকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা’মুসলিম জাতির জন্য ত্যাগের মহিমা । পবিত্র এই দিনে সবাইকে নিয়ে গরীব দুঃখী মানুষের সাথে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান তিনি।
বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারনে এবার মানুষের কোরবানি ঈদ করতে অনেকটাই কষ্ট হবে। তবুও আপনারা সবাই সামাজিক দুরুত্ব রেখে, স্বাস্থ্যবিধি মেনে, সরকারি নির্দেশনা অনুযায়ী আপনারা পবিত্র ঈদুল আযহা’র নামাজ আদায় করবেন।
করোনা কালীন সময়ে কর্মহীন অসহায় মানুষের পাশে রিডা প্রাইভেট হাসপাতাল স্বাস্থ্যসেবার পাশাপাশি নানামুখী পদক্ষেপ গ্রহন করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ।
ব্যবস্থাপনা পরিচালক জি এম, আব্দুল্লাহ আল মামুন শুভেচ্ছা বার্তায় আরো বলেন,প্রতিটি প্রানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানব জেগে উঠুক ভাতৃত্বের বন্ধনে। শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগ্রত হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে।
আপনারা পরিবার পরিজনদের পাশে থেকে কষ্টের দিন কে ভুলে গিয়ে, ঈদ-উল আযহা‘র আনন্দ দেওয়ার চেষ্টা করবেন।
ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশি,সকল ভেদাভেদ ভুলে গিয়ে,এই ঈদ এর আনন্দ কে মধুময় করতে, একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তুলুন।
ঈদ আনন্দ সবার মনে নিয়ে আসুক শান্তিময় ভালোবাসা । রিডা প্রাইভেট হাসপাতাল পরিবারের পক্ষ থেকে শ্যামনগর বাসির প্রতি ঈদ মোবারক।
Leave a Reply