নীলফামারীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময় - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নীলফামারীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়

নীলফামারীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়

নীলফামারীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার

মাইদুল ইসলামঃ

 

নীলফামারী জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী সার্কিট হাউসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অতীতের সব কথা ভুলে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান। একই সঙ্গে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

মতবিনিময় সভা শেষে মন্ত্রী নীলফামারী জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ নেন।


এক বছর মেয়াদি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বর। গঠনতন্ত্র অনুযায়ী, পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা না হলে আরও তিন মাস দায়িত্বে থাকতে পারবে বর্তমান ডাকসু। অর্থাৎ তফসিল না হলে সর্বোচ্চ ১৪ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকবে তাদের।

 

ডাকসু নির্বাচনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করতে প্রথম কার্যনির্বাহী সভায় খসড়া প্রস্তাব তোলা হলেও তা এখনও বাস্তবায়ন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করতে তারা বারবার অনুরোধ করলেও কানে তুলছে না প্রশাসন। আশা করেন, তাদের মেয়াদ শেষের পর ডাকসুর চলমান কাজগুলো এগিয়ে নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

আমরা নিয়মিত নির্বাচন চাই উল্লেখ করে ডাকসুর ভিপি আরও বলেন, আমরা বাংলাদেশে দেখতে পাই, ক্ষমতা পেলে আর ক্ষমতা ছাড়তে চায় না। আর আমরা যারা আছি, আমরা কেউ এখানে ক্ষমতা ছেড়ে বসে থাকতে চাই না। আমরা চাই, নির্বাচন নিয়মিত হবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা এই ক্যাম্পাসে তারা নেতৃত্ব দেবে। যে অগ্রগতি দেখার কথা, সেটা আমরা দেখি নাই। ডাকসু নির্বাচন পরবর্তী নির্বাচনের জন্য যে বাজেট থাকা দরকার, সে বাজেটটা তারা এবারের যে অর্থবছরের যে বাজেট ছিল বিশ্ববিদ্যালয়ের এক হাজার একত্রিশ কোটি টাকা, সেখানে তারা রাখে নাই।

 

আমরা নিয়মিত নির্বাচন চাই উল্লেখ করে ডাকসুর ভিপি আরও বলেন, আমরা বাংলাদেশে দেখতে পাই, ক্ষমতা পেলে আর ক্ষমতা ছাড়তে চায় না। আর আমরা যারা আছি, আমরা কেউ এখানে ক্ষমতার চেয়ারে বসে থাকতে চাই না। আমরা চাই, নির্বাচন নিয়মিত হবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা এই ক্যাম্পাসে নেতৃত্ব দেবে। যে অগ্রগতি দেখার কথা, সেটা আমরা দেখিনি। ডাকসু নির্বাচন-পরবর্তী নির্বাচনের জন্য ১ হাজার ৩১ কোটি টাকার যে বাজেট দরকার, সেটি তারা রাখেনি।

 

দ্রুত তফসিল ঘোষণার পাশাপাশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান ছাত্রদলের সাবেক জিএস প্রার্থী।

 

তবে ছাত্রদল-সমর্থিত প্যানেলের সাবেক জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, আমরা যখনই নির্বাচন হোক, সেই নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত রয়েছে। আমাদের আশা-প্রত্যাশা থাকবে, আগামীতে যে ডাকসু নির্বাচন হবে, সেই ডাকসু নির্বাচন যেন অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং প্রশ্নবিহীন ডাকসু হয়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি ড. এবিএম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, সব ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে। তবে কবে নাগাদ তফসিল ঘোষণা হতে পারে, তা স্পষ্ট করেননি তিনি।

 

তিনি আরও জানান, সরকার অত্যন্ত আন্তরিক। আমরা সরকারের মহলে কথা বলেছি। তারা বলেছেন, হ্যাঁ, প্রক্রিয়া হাতে নাও। তা হাতে নিয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলব। সব ছাত্রসংগঠন একসঙ্গে বসে, এক টেবিলে বসে, তাদেরকে আনতে পারলেই আমার সেটা সাকসেস।

 

তিনি আরও জানান, সরকার অত্যন্ত আন্তরিক। আমরা সরকারের মহলে কথা বলেছি। তারা বলেছেন, হ্যাঁ, প্রক্রিয়া হাতে নাও। তা হাতে নিয়েছি; পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলব। সব ছাত্রসংগঠন একসঙ্গে বসে, এক টেবিলে বসে, তাদেরকে আনতে পারলেই আমার সেটা সাকসেস।

 

এক বছর আগে ডাকসু নির্বাচন ঘিরে উৎসবের আমেজে সরব ছিল পুরো ক্যাম্পাস। এবারও নতুন করে সেই উৎসবের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্বাচনের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেই প্রক্রিয়ার চূড়ান্ত বাস্তবায়ন কবে, আর কবে হবে পরবর্তী ডাকসু নির্বাচন, এখন সেটিই দেখার বিষয়।

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গত ১২ ঘণ্টায় বন্যার উন্নতি হয়েছে। পানি কমেছে ৬ সেন্টিমিটার। তবে জেলার অপর দুই নদী মহানন্দা ও পুনর্ভবায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে শনিবার সন্ধ্যা ৬টা থেকে থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ৬ সেন্টিমিটার পানি কমেছে। বর্তমানে পাঙ্খা পয়েন্টে পানির স্তর ২১ দশমিক ৭৩ মিটার, যা বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল পাঙ্খা পয়েন্টে পানির স্তর ছিল ২১ দশমিক ৭৯ মিটার।

 

তবে এখনও নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ কাটেনি। এরই মধ্যে জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৪ হাজার ৩০০ পরিবার পানিবন্দী রয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। তবে গত ২৪ ঘণ্টায় মহানন্দা নদীতে তিন সেন্টিমিটার ও পুনর্ভবা নদীতে চার সেন্টিমিটার করে পানি বেড়েছে।

 

ইতোমধ্যে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে প্রায় ৪ হাজার ৩০০ পরিবার পানিবন্দী। তার মধ্যে অনেক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। আবার কেউ কেউ ঘরের ভেতর হাঁটুপানির মধ্যেই বসবাস করছেন। পানিবন্দী এসব মানুষের দুর্ভোগ বেড়েছে রান্না, খাবার ও বিশুদ্ধ পানির সংকটে। কর্মহীন হয়ে পড়েছেন অনেক দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।

 

বন্যার পানি শুধু মানুষের বসতবাড়িতেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমেও। জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠান বিকল্প স্থানে ক্লাস কার্যক্রম শুরু করলেও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পাঠদান ব্যাহত। এতে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করতে পারছে না।

 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, পানিবন্দী মানুষের মধ্যে দুই দিন ধরে ত্রাণ বিতরণ করা হচ্ছে। দুইদিনে প্রায় ২৬ মেট্রিকটন চাল প্রদান করা হয়েছে। খাবার স্যালাইন ও শুকনা খাবারের ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত কেউ আশ্রয়কেন্দ্রে আসেনি। তবে পরিস্থিতির অবনতি হলে দ্রুত তাদের সেখানে নেয়ার ব্যবস্থা করা হবে।

 

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। আশা করা হচ্ছে, আজকের পর থেকে পদ্মা নদীর পানি ধারাবাহিকভাবে কমতে শুরু করবে। বড় ধরনের বন্যার শঙ্কা নেই।

পদ্মা নদীতে বন্যা পরিস্থিতির উন্নতি, পানি কমেছে ৬ সেন্টিমিটার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

 

উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন—কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।

 

নিহত ফেরদৌস আলমের আত্মীয় মো. ওমর ফারুক জানান, শনিবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়স্বজন একটি মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহ এলাকায় ফিরছিলেন। পথে শিকলবাহা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

 

পুলিশ জানায়, শিকলবাহা এলাকা অতিক্রম করার সময় একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজ চালান।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

দৈনিক সংবাদ মোহনা পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সন্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

১২ সেপ্টেম্বর শনিবার বিকালে নয়াপল্টনস্থ দৈনিক সংবাদ মোহনা পত্রিকার অফিসে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, দৈনিক সংবাদ মোহনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ শাহাদাত হোসেন মুছা, সহকারী সম্পাদক কামরুল ইসলাম জাহাঙ্গীর , মোঃ তাওহিদুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরোচীফ মোঃ জাহাঙ্গীর আলম শুভ, স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম রঞ্জু, সহ পরামর্শক, উপদেষ্টা সম্পাদক যুগ্ম সম্পাদক, সহকারী সম্পাদক, সহ সম্পাদক, বিভাগীয় ব্যুরোচীফ ও সম্পাদকীয় সদস্যবৃন্দ।

সভায় দির্ঘ আলোচনার মাধ্যমে শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নূরউদ্দিন আহমেদ অপুকে অনুষ্ঠানের প্রধান অতিথি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়, এছাড়াও সংসদ সদস্য, সাংবাদিক নেতা, ব্যাবসায়ী নেতা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গকে অতিথি করার ব্যাপারে আলোচনা করেন।

সেই সাথে প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সন্মেলন উপলক্ষে ম্যাগাজিন, বিশেষ ক্রোড়পত্র ও প্রতিনিধিদেী সন্মাননা ক্রেষ্ট দেয়ার সিদ্ধান্ত গ্রহন করেন।

দৈনিক সংবাদ মোহনা পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সন্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী ঢাডির হাট যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার সকাল থেকে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আশরাফুল হক, সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন, স্বপ্ন গ্রুপ এর পরিচালক সাংবাদিক মামুনুর রশিদ মামুন, বালিয়া ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক আনোয়ার হোসেন এবং মহিলা ইউপি সদস্য নার্গিস আরা বেগম, বালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লুৎফর রহমান বাবু, যুবদল নেতা লিটন।

 

টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ।

দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিটি ম্যাচে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই শেষে ভূল্লী অলস্টার একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর রায়হান ফিড স্টোর তরুকপথা একাদশ রানার্সআপ হয়।

 

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় আয়োজকরা বলেন, যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি হয়।

আয়োজক যুব সমাজের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, গ্রামাঞ্চলে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করে।

টুর্নামেন্টটির সৌজন্যে ছিল মিনিস্টার ও কনকা শোরুম (স্বপ্ন ইলেকট্রনিক্স), হানিফ কাউন্টার সংলগ্ন, ভূল্লী বাজার, ঠাকুরগাঁও এবং রয়েল ফার্নিচার, সোনার বাংলা হোটেল সংলগ্ন, ভূল্লী, ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে প্রসূতির মৃত্যুর পর ‘নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে উপজেলা প্রশাসন। লাইসেন্স না থাকা এবং স্বাস্থ্যসেবার নিয়ম অমান্য করায় জরিমানা করা হয়েছে প্রতিষ্ঠানটিকে।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযান সূত্রে জানা যায়, সম্প্রতি নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজার করার ৪ দিন পর এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটে। পরে শনিবার দুপুরে ক্লিনিকে অভিযান চালিয়ে স্বাস্থ্যসেবার মান ও কাগজপত্র যাচাই করা হয়। এ সময় দেখা যায় প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স নেই।

 

লাইসেন্স না থাকা ও স্বাস্থ্যসেবার শর্ত অমান্য করায় বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী ক্লিনিকের মালিক সুজা উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ক্লিনিকের রোগীদের দ্রুত নিরাপদে বের করে প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে দেওয়া হয়।

 

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রসূতির মৃত্যুর খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটি জরিমানা ও সিলগালা করা হয়েছে।

(more…)

চুয়াডাঙ্গার জীবননগরে প্রসূতির মৃত্যুর পর ক্লিনিকে সিলগালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নীলফামারীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার

মাইদুল ইসলামঃ

 

নীলফামারী জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী সার্কিট হাউসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অতীতের সব কথা ভুলে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান। একই সঙ্গে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

মতবিনিময় সভা শেষে মন্ত্রী নীলফামারী জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ নেন।

নীলফামারীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়

নীলফামারীতে ‘জুলাই হত্যার বিচারের দাবিতে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

স্টাফ রিপোর্টার

মাইদুল ইসলাম

 

‘জুলাই হত্যার বিচার কোথায়’—এই দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখা। রোববার

(১৩/সেপ্টেম্বর/২০২৬ইং) দুপুরে ১২টায় সদর উপজেলার চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘আমরা জুলাই যোদ্ধা’র নেতাকর্মী ছাড়াও জুলাই যোদ্ধা, ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ‘জুলাই হত্যার বিচার কোথায়’, ‘দাবি একটাই—প্রতিটি হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

 

এর আগে চৌরঙ্গী মোড় এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন স্লোগান দিতে দিতে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম, মিছিল-সমাবেশ ও সাংগঠনিক তৎপরতা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে । এবং জুলাই আন্দোলনে নিহতদের হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা, নিহত ও আহতদের পরিবারের যথাযথ রাষ্ট্রীয় সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান ।

 

বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ কোনোভাবেই বিস্মৃত হওয়ার সুযোগ নেই। আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার প্রতিটি ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গড়িমসি বা কালক্ষেপণ না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

 

আমরা জুলাই যোদ্ধার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায়

সভা সঞ্চালনায় ছিলেন আমরা জুলাই যোদ্ধার যুগ্ন আয়বায়ক জনাব মোঃ খোকন ইসলাম ।

এবং সভাপতিত্ব করেন আমরা জুলাই যোদ্ধার সম্মানিত আয়বায়ক জনাব শাহরিয়ার ইসলাম হাবিল।

আরো উপস্থিত ছিলেন

সুমন, মিঠু, শান্ত, জীবন, সিয়াম, হাবিব, ফারুক আলম, আলামিন, সোহেল রানা শায়েল, ওমর ফারুক, আরো সর্বস্তরের জুলাই যোদ্ধা গন এবং ছাত্র জনতা।

নীলফামারীতে ‘জুলাই হত্যার বিচারের দাবিতে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

গাজীপুর জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত

 

মোঃ সাহাজুদ্দিন সরকার, ক্রাইম রিপোর্টার, গাজীপুর।

 

আজ রবিবার ১৩ সেপ্টেম্বর সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ‘ভাওয়াল সম্মেলন কক্ষে’ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) উপস্থিত থেকে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি। সভায় সভাপতিত্ব করেন, গাজীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নূরুল করিম ভূঁইয়া।

এছাড়াও সভায় গাজীপুর জেলার বিভিন্ন আসনের স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত

সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দি

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে স্থানীয় মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মো. তমিজ উদ্দিন।

 

দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তমিজ উদ্দিন ছাত্ররাজনীতির পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

 

মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার চেষ্টা করেছেন বলে জানান তিনি।

 

তরুণ সমাজকে মাদক, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন তমিজ উদ্দিন। একই সঙ্গে দুর্নীতিমুক্ত ও সুশৃঙ্খল সমাজ গঠনে সামাজিক সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন তিনি।

 

উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জনগণের সমর্থন পেলে সাভারের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

 

তমিজ উদ্দিন বলেন, “সাভার উপজেলাকে একটি নিরাপদ, আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা আমার মূল লক্ষ্য। জনগণের সমর্থন পেলে উপজেলা উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা এবং জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।”

 

তিনি আরও বলেন, “তরুণদের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে চাই। মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থেকে সাভারের উন্নয়নে ভূমিকা রাখাই হবে আমার প্রধান অঙ্গীকার।”

 

এ সময় তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে সাভারবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন

সাতক্ষীরায় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে হারালে দল মেনে নেবে না : আইনমন্ত্রী

 

মো: তুহিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

 

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে তাকে হারানো হলে দল তা গ্রহণ করবে না। একই সঙ্গে মনোনয়ন পাওয়া প্রার্থীকে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আপনার কাছে একজন প্রিয় নেতা থাকতেই পারে। আপনি তার জন্য, প্রিয় নেতার জন্য দলের যারা ক্যান্ডিডেট, তাদের বিরুদ্ধে ভোট করবেন আর আমার দলের ক্যান্ডিডেটকে হারাবেন এটা দল গ্রহণ করবে না।

তিনি আরও বলেন, দ্বিতীয়ত, যাকে নমিনেশন দেওয়া হয়েছে, তার দায়িত্ব হলো সবাইকে নিয়ে কাজ করা। সে যদি মনে করেন যে আমার নমিনেশন দিয়েছে, আমিই সব, ওনারা কেউ না সেটাও দল মেনে নেবে না।

নেতা-কর্মীদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, সবার কথা শুনবো। যারা কথা বলবেন, শালীনতা বজায় রেখে কথা বলবেন। আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে মানে আপনি আরেকজনকে গালিগালাজ করে কথা বলবেন না। আপনার দলকে কীভাবে সামনের দিকে নিতে হবে, যারা বক্তব্য দেবেন তারা এটা মাথায় নিয়ে আসবেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এর আগে আইনমন্ত্রী সাতক্ষীরায় পৌঁছালে জেলা প্রশাসক কাউসার আজিজ, পুলিশ সুপার আশরাফুল আলম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আজ (রোববার) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সব বিচার বিভাগীয় কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করবেন আইনমন্ত্রী। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, প্রশাসন ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, প্রেসক্লাব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

এছাড়া বিকেল ৩টায় বিএনপির নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় করবেন তিনি।

সাতক্ষীরায় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে হারালে দল মেনে নেবে না : আইনমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ১.

 

মোঃ আশরাফুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিল (ফেন্সিডিলের বিকল্প)সহ মোঃ আলতাফুর রহমান (২৫) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় উদ্ধার করা ফেন্সিবিলের সিজার মূল্য ১ লাখ ৮ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ নাগরভিটা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাগরভিটা বিওপির হাবিলদার মোঃ মশিউর রহমানের নেতৃত্বে একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযান পরিচালনার সময় নাগরভিটা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৭৭ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেলতলা নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় মাদক চোরাকারবারি মোঃ আলতাফুর রহমানকে আটক করে বিজিবি।

 

আটক আলতাফুর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তার কাছ থেকে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮ হাজার ৪০০ টাকা।

 

বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালান বন্ধে বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণ করে নিয়মিতভাবে অভিযান অব্যাহত রয়েছে।

 

ঠাকুরগাঁও সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক।

 

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

 

এ সময় সীমান্ত এলাকার নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও সচেতন হওয়ার পাশাপাশি যেকোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ১.

কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ সাহাজুদ্দিন সরকার,

ক্রাইম রিপোর্টার গাজীপুর।

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবা গ্রহীতা ও সাধারণ নাগরিকদের সাথে রবিবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর-১, আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থপনা কমিটির আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শহীদ খালেক মেজর সালেহ বীর উত্তম ট্রাস্টের চেয়ারম্যান এ.মতিন চৌধুরী। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে ৩কোটি টাকা চাহিদার মাঝে প্রাথমিক ভাবে ৫০লক্ষ টাকা অনুদানের আশ্বাসসহ পর্যায়ক্রমে অনুদান অব্যাহতি থাকবে বলে জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খাঁন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিন, উপদেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:সাদিয়া তাসনিম মুনমুন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩৭ ঘণ্টা পর ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব রাকিবুজ্জামান রকির (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনের পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শহিদুল ইসলাম এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান রকির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজের ৪ নম্বর পিলারের সঙ্গে ১৩০ জন যাত্রী বহনকারী একটি বাল্কহেডের ধাক্কা লাগে। এ সময় রাকিবুজ্জামান রকি, লিটন ও ওহাব নদীতে পড়ে নিখোঁজ হন। পরে লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিলেন।

 

নৌকা ভ্রমণে অংশ নেওয়া যাত্রীরা জানান, ঝিনাইদহের শৈলকুপার কাতলা গাড়িঘাট থেকে ১৩০ জন ভ্রমণকারী নিয়ে তারা ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসেন। মাজার থেকে ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছালে নদীর তীব্র স্রোতের ধাক্কায় বাল্কহেডটির পেছনের অংশ ব্রিজের ৪ নম্বর পিলারে আঘাত করে। এতে রকিসহ তিনজন নদীতে পড়ে যান।

 

খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দলের প্রধান সাইদুল ইসলাম জানান, ঘটনাস্থলে নদীর স্রোত অত্যন্ত প্রবল ছিল। তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান পরিচালনায় তাদের বেশ বেগ পেতে হয়।

 

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাতও রবিবার সকাল ১০টার দিকে রকির মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

৩৭ ঘণ্টা পর পদ্মায় ভেসে উঠল ছাত্রদলের সেই নিখোঁজ নেতার মরদেহ

মৃত মায়ের সরকারি পাওনার ১০ লাখ টাকা পেতে এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করেছিলেন তার ১৭ বছর বয়সী সন্তান শাহেদ শরীফ আহমেদ। অভিযোগের পর ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মচারীকে শোকজ করা হয়। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তিন দিনের মাথায় সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনকে বদলি করা হয়েছে।

 

গত ৬ সেপ্টেম্বর দুই কর্মচারীর বিরুদ্ধে শো-কজের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা পড়ে। এর তিন দিন পর, গত বুধবার (৯ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে মনিকা পারভীনকে ময়মনসিংহ সদর উপজেলা থেকে বদলি করে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

 

বদলির কারণ হিসেবে অফিস আদেশে ‘জনস্বার্থে’ উল্লেখ করা হয়েছে। তবে ঘুষ দাবির অভিযোগ, দুই কর্মচারীকে শোকজ, তদন্ত প্রতিবেদন জমা এবং এর পরপরই সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার বদলি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগের তদন্ত প্রক্রিয়া চলার মধ্যেই তাকে কেন বদলি করা হলো, তা নিয়েও স্থানীয় পর্যায়ে আলোচনা হচ্ছে।

 

শাহেদের অভিযোগ, তার মা আমিনা খাতুন চাকরিরত অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর কল্যাণ তহবিল থেকে দুই লাখ টাকা এবং চাকরিরত অবস্থায় মৃত্যুর কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরও আট লাখ টাকা পাওয়ার কথা তাদের পরিবারের। সব মিলিয়ে ১০ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও সেই টাকা পেতে ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ শাহেদের।

 

তার দাবি, ‘ঘুষ না দিলে ফাইল এগোবে না’ বলেও তাদের জানানো হয়। পরে তিনি এ ঘটনায় অনলাইন প্ল্যাটফর্ম ‘ঘুষ.সাইটে’ অভিযোগ করেন। অভিযোগটি সামনে আসার পর গত ৩১ আগস্ট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের হিসাব সহকারী এ এইচ এম নাদিরুল হাসান সবুজ এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুহাম্মদ মজিবুর রহমানকে শোকজ করা হয়। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনের স্বাক্ষরিত শো-কজ নোটিশে দুই কর্মচারীকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।

 

অভিযোগের বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়। তদন্ত শেষে গত ৬ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়া হয়।

 

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন সিকদার বলেন, ‘আমাদের তিনজনকে শো-কজের বিষয়ে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তদন্ত প্রতিবেদন গত রোববার জমা দেওয়া হয়েছে। এর বেশি এ বিষয়ে আমি আর কিছু বলতে পারছি না।’

 

এর তিন দিনের মাথায়, ৯ সেপ্টেম্বর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে মনিকা পারভীনকে ময়মনসিংহ সদর উপজেলা থেকে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-২) মোছাম্মদ রোখসানা হায়দার স্বাক্ষরিত আদেশে মনিকা পারভীনকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১৬ সেপ্টেম্বর থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

 

তবে আদেশে বদলির সুনির্দিষ্ট কারণ হিসেবে কোনো অভিযোগ, তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা উল্লেখ করা হয়নি। সেখানে শুধু ‘জনস্বার্থে’ বদলির কথা বলা হয়েছে। বদলির বিষয়ে জানতে চাইলে মনিকা পারভীন বলেন, ‘আমাদের কার্যালয় নিয়ে সম্প্রতি আলোচনা সৃষ্টি হয়েছে। তবে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে বদলি করা হয়েছে। বদলির নির্দিষ্ট কোনো কারণ আছে কি না, তা আমার জানা নেই।’

 

ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘যেকোনো কর্মকর্তা সরকারি আদেশে যেকোনো সময় বদলি হতে পারেন। শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনকে বদলির পেছনে আলাদা কোনো কারণ আছে কি না, আমার জানা নেই।’

 

তবে ঘুষ.সাইটে করা অভিযোগ ও দুই কর্মচারীকে শোকজের সঙ্গে বদলির কোনো সম্পর্ক আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ঘুষ.সাইটে অভিযোগ ও শোকজের কারণেও হতে পারে। আবার নান্দাইলে শিক্ষা কর্মকর্তা হিসেবে যাওয়ার জন্য তিনি আবেদন করে থাকতে পারেন, এ কারণেও হতে পারে।’

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, শোকজ নোটিশ দেওয়ার পর থেকেই শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন এবং শাহেদের বাবা শরীফুল ইসলাম শামীমের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তারা জানতে পেরেছেন। ওই কর্মকর্তা বলেন, এসব চাপের কারণেই মনিকা পারভীনকে বদলি করা হয়ে থাকতে পারে। পাশাপাশি ঘুষ.সাইট চালু করে আলোচনায় আসার পর শাহেদও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

 

শাহেদ বলেন, ‘প্ল্যাটফর্ম চালু করে আলোচনায় আসার পর থেকে বিভিন্নভাবে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে। এসব চাপ ও নিরাপত্তা ঝুঁকির বিষয়ে এখনো থানায় মামলা বা লিখিত অভিযোগ করা হয়নি। তবে থানায় অভিযোগ করা হবে।’

 

সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দাবির অভিজ্ঞতা থেকেই ‘ঘুষ.সাইট’ তৈরির উদ্যোগ নেন শাহেদ শরীফ আহমেদ ও সাইফ কবির নামে দুই তরুণ। শাহেদ আরও জানান, মৃত মায়ের সরকারি পাওনা তুলতে গিয়ে তার বাবাকে ঘুষ দিতে হয়েছে। এমনকি নিজের পাসপোর্ট করাতেও ঘুষ দাবির অভিজ্ঞতা হয় তার। সরকারি সেবা পেতে ঘুষ দিতে হবে কেন এই প্রশ্ন থেকেই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানানোর অনলাইন প্ল্যাটফর্মটি তৈরি করেন তিনি।

মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা কর্মকর্তা বদলি

এক বছর মেয়াদি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বর। গঠনতন্ত্র অনুযায়ী, পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা না হলে আরও তিন মাস দায়িত্বে থাকতে পারবে বর্তমান ডাকসু। অর্থাৎ তফসিল না হলে সর্বোচ্চ ১৪ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকবে তাদের।

 

ডাকসু নির্বাচনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করতে প্রথম কার্যনির্বাহী সভায় খসড়া প্রস্তাব তোলা হলেও তা এখনও বাস্তবায়ন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করতে তারা বারবার অনুরোধ করলেও কানে তুলছে না প্রশাসন। আশা করেন, তাদের মেয়াদ শেষের পর ডাকসুর চলমান কাজগুলো এগিয়ে নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

আমরা নিয়মিত নির্বাচন চাই উল্লেখ করে ডাকসুর ভিপি আরও বলেন, আমরা বাংলাদেশে দেখতে পাই, ক্ষমতা পেলে আর ক্ষমতা ছাড়তে চায় না। আর আমরা যারা আছি, আমরা কেউ এখানে ক্ষমতা ছেড়ে বসে থাকতে চাই না। আমরা চাই, নির্বাচন নিয়মিত হবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা এই ক্যাম্পাসে তারা নেতৃত্ব দেবে। যে অগ্রগতি দেখার কথা, সেটা আমরা দেখি নাই। ডাকসু নির্বাচন পরবর্তী নির্বাচনের জন্য যে বাজেট থাকা দরকার, সে বাজেটটা তারা এবারের যে অর্থবছরের যে বাজেট ছিল বিশ্ববিদ্যালয়ের এক হাজার একত্রিশ কোটি টাকা, সেখানে তারা রাখে নাই।

 

আমরা নিয়মিত নির্বাচন চাই উল্লেখ করে ডাকসুর ভিপি আরও বলেন, আমরা বাংলাদেশে দেখতে পাই, ক্ষমতা পেলে আর ক্ষমতা ছাড়তে চায় না। আর আমরা যারা আছি, আমরা কেউ এখানে ক্ষমতার চেয়ারে বসে থাকতে চাই না। আমরা চাই, নির্বাচন নিয়মিত হবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা এই ক্যাম্পাসে নেতৃত্ব দেবে। যে অগ্রগতি দেখার কথা, সেটা আমরা দেখিনি। ডাকসু নির্বাচন-পরবর্তী নির্বাচনের জন্য ১ হাজার ৩১ কোটি টাকার যে বাজেট দরকার, সেটি তারা রাখেনি।

 

দ্রুত তফসিল ঘোষণার পাশাপাশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান ছাত্রদলের সাবেক জিএস প্রার্থী।

 

তবে ছাত্রদল-সমর্থিত প্যানেলের সাবেক জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, আমরা যখনই নির্বাচন হোক, সেই নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত রয়েছে। আমাদের আশা-প্রত্যাশা থাকবে, আগামীতে যে ডাকসু নির্বাচন হবে, সেই ডাকসু নির্বাচন যেন অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং প্রশ্নবিহীন ডাকসু হয়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি ড. এবিএম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, সব ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে। তবে কবে নাগাদ তফসিল ঘোষণা হতে পারে, তা স্পষ্ট করেননি তিনি।

 

তিনি আরও জানান, সরকার অত্যন্ত আন্তরিক। আমরা সরকারের মহলে কথা বলেছি। তারা বলেছেন, হ্যাঁ, প্রক্রিয়া হাতে নাও। তা হাতে নিয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলব। সব ছাত্রসংগঠন একসঙ্গে বসে, এক টেবিলে বসে, তাদেরকে আনতে পারলেই আমার সেটা সাকসেস।

 

তিনি আরও জানান, সরকার অত্যন্ত আন্তরিক। আমরা সরকারের মহলে কথা বলেছি। তারা বলেছেন, হ্যাঁ, প্রক্রিয়া হাতে নাও। তা হাতে নিয়েছি; পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলব। সব ছাত্রসংগঠন একসঙ্গে বসে, এক টেবিলে বসে, তাদেরকে আনতে পারলেই আমার সেটা সাকসেস।

 

এক বছর আগে ডাকসু নির্বাচন ঘিরে উৎসবের আমেজে সরব ছিল পুরো ক্যাম্পাস। এবারও নতুন করে সেই উৎসবের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্বাচনের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেই প্রক্রিয়ার চূড়ান্ত বাস্তবায়ন কবে, আর কবে হবে পরবর্তী ডাকসু নির্বাচন, এখন সেটিই দেখার বিষয়।

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d