সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর পক্ষ থেকে ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক অলিউর রহমান এর ঈদ খাদ্য সামগ্রী বিতরণ-গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর পক্ষ থেকে ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক অলিউর রহমান এর ঈদ খাদ্য সামগ্রী বিতরণ-গণ টিভি

সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর পক্ষ থেকে ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক অলিউর রহমান এর ঈদ খাদ্য সামগ্রী বিতরণ-গণ টিভি

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ
গণ টেলিভিশন

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মাননীয় জাতীয় সংসদ সদস্য জননন্দিত জননেতা গরিবের বন্ধু জনাব এস এম জগলুল হায়দার এমপি মহোদয়ের পক্ষ থেকে সবুজ সংঘ প্রাঈনে ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ জননেতা শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সৎ নির্ভীক, জনদরদী প্রতিবাদি নেতা প্রভাষক অলিউর রহমানের ঈশ্বরীপুর নয়টি ওয়ার্ডের তিনশত দুস্থ গরিব পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।।
উক্ত ঈদ খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক, তারুণ্যের অহংকার এমপিপুত্র এসএম সায়েদ বিন হায়দার রাজিব
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস, আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম গাইন,এম এম সোবহান আলী,এম এম রফিকুল ইসলাম, যুব নেতা মোঃ রবিউল ইসলাম,সাবেক ছাত্রনেতা মোঃ ফরহাদ হোসেন,ছাত্রনেতা এস এম ফেরদৌস হায়দার, যুবনেতা মোঃ মাছুম বিল্লাল, কৃষকলীগ নেতা এম এম কামরুল ইসলাম,সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ শাহিনুর রহমান, মোহাম্মদ আবু সাঈদ কাগজি, মোহাম্মদ ফয়সাল আহমেদ,মোহাম্মদ আবুল কালাম,হিমেল বাবু, শ্রীফলকাটি ইয়ং স্টার ক্লাবের সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল ,আসাদুল ইসলাম সহ আরো অনেকে ।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d