লালমনিরহাটে গরু কোরবানী নিয়ে কটুক্তি করায় প্রধান শিক্ষক পবিত্র রায় আটক-গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
লালমনিরহাটে গরু কোরবানী নিয়ে কটুক্তি করায় প্রধান শিক্ষক পবিত্র রায় আটক-গণ টেলিভিশন

লালমনিরহাটে গরু কোরবানী নিয়ে কটুক্তি করায় প্রধান শিক্ষক পবিত্র রায় আটক-গণ টেলিভিশন

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোরবানি নিয়ে কটুক্তি করায় পবিত্র রায় নামের এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) ধর্ম অবমাননার লিখিত অভিযোগের ভিত্তিতে ওই প্রধান শিক্ষককে আটক করে পুলিশ।
অভিযুক্ত পবিত্র রায় উপজেলার তালুক শাখাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা যায়, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কোরবানি নিয়ে কটুক্তি করে ব্যক্তিগত আইডিতে পোস্ট করেন শিক্ষক পবিত্র রায়। এরপর মূহুর্তের মধ্যে সেই পোস্ট ভাইরাল হয়। এই পোস্টের প্রতিবাদ জানায় ইসলাম ধর্মাবলম্বীরা। এরপর শুক্রবার সকালে কালীগঞ্জ থানায় ধর্ম অবমাননার অভিযোগ দায়ের হলে সেই শিক্ষককে আটক করে পুলিশ।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান,অভিযুক্ত শিক্ষক পবিত্র রায় এখন আমাদের হেফাজতে আছেন। এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d