লকডাউন বাস্তবায়নে চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযান-গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
লকডাউন বাস্তবায়নে চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযান-গণ টিভি

লকডাউন বাস্তবায়নে চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযান-গণ টিভি

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে শনিবার দিনভর উপজেলা সদর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। লকডাউনের মধ্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলার দায়ে অভিযানে মোট ১হাজার ৯০০শ’ টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।অভিযানের অন্যান্যরা হলেন, চরভদ্রাসন থানার এসআই ইলিয়াস হোসেন,ও ২ পুলিশ কনস্টেবল।
জানা যায়, চলমান লকডাউনের মধ্যে বিধি নিষেধ অমান্য করে, উপজেলা সদর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও মাক্স না পড়ে বেচাকেনা করার দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এরা হলেন, বাতেন ভ্যারাইটিস প্রতিষ্ঠানকে ২০০ টাকা,
লিয়াকত ডিমের আরত ব্যবসায়ী কে ৫০০ টাকা,ইব্রাহিম কসমেটিক এক প্রতিষ্ঠানকে ২০০ টাকা,খান ফার্মেসি কে ১০০০ টাকা,সর্বমোট ১৯০০ টাকা জরিপানা আদায় করেন ভ্রাম্যমান আদালত এবং জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে বলে জানা যায়,।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d