সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)
ফরিদপুর চরভদ্রাসনের গোপালপুর নদী পারাপারে নৌযান চলাচল অব্যাহত রেখেছেন ঘাট কর্তৃপক্ষ। নদী পারাপারে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা।
জানা যায় আজ (রবিবার) গোপালপুর ঘাটে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে নৌযান চলাচল অব্যাহত রেখেছেন ঘাট কর্তৃপক্ষ। অতিরিক্ত যাত্রী বোঝাই করে ট্রলার, স্পীডবোট উত্তাল নদী পাড়ি দিচ্ছে কোন প্রকার নিরাপত্তার বালাই ছাড়াই। যাত্রীদের দেওয়া হচ্ছেনা কোন লাইফ জ্যাকেট এবং নৌযানে রাখা হচ্ছেনা বয়লার অথবা কোন নিরাপত্তার সরঞ্জামাদি। এদিকে নদী পারাপারে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে নির্দিষ্ট ভাড়ার কয়েকগুণ বেশি। কিন্তু প্রতিবাদ করার কেউ নেই।
নদী পার হতে আসা আসলাম মোল্লা বলেন, ‘ঘাট ইজারাদাদের অত্যাচারে সবাই অতিষ্ঠ। প্রশাসনের কাছে অনেক বার নালিশ করেও কোন লাভ হয়নি। কেননা এরা অনেক প্রভাবশালী হওয়ায় তাদের কিছু বলতে কেউ সাহস পায়না।’
সকলে মনে করেন স্থানীয় প্রশাসন যদি ঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাহলেই সম্ভব ঘাটের শৃঙ্খলা ফিরিয়ে আনা।
Leave a Reply